কবিতা: এখন-তখন

সব কথা এখন বলা কঠিন। মনে নেই । ঐ যে আমার দেশের বাড়ির নদীটা। ওটা পেরিয়ে চলে যেতাম মায়াপুরে, একদিন । ঘাটে নেমে চষা মাঠের মধ্যে দিয়ে,  এর-ওর ক্ষেত থেকে মটর, ছোলা তুলে খেতে খেতে । তখন সবে তো সেভেনে । দাদার সাইকেলটা চালাই মানুষটা তাঁতঘরে থাকলে,  তাও জোর মহানির্বান মঠ পর্যন্তRead More →

কবিতা : ॥  র  হ  স্য  ভে  দ  ॥

প্রজারা সন্ত্রস্ত হবে ভেবে গোপন করেছি নথি  ক্ষমতার বাম হস্তে  থামিয়েছি সংক্রমণ  দক্ষিনে কর্তব্য, দিক নির্দেশ ; রক্তের বিরুদ্ধ স্বভাব, ঝড়ের দমকা বুঝিনিতো  # সত্য আড়াল করি রোমাঞ্চকর —  আলোর অভাবে ধর্ম নষ্ট, তাচ্ছিল্য হাসেন ঈশ্বর  # সংখ্যালঘু রক্ষা পেলে রক্ষা হয় রাজধর্ম  ফিসফিস গোপনীয় রহস্য গাভীন  নষ্ট দিন যাপনেরRead More →

কবিতা: সমাপ্তি

একটি পাখির ডাক ও ভোর কোলাহলে দিনের পতন শুরু  দূরে শ্মশানে শব, নীরবতা  আগুনের চিৎকার ওড়ে বিষণ্ণ তুলো আর মহাকালের আস্তানা। তোমার চোখের পাতায় ঘুম  কুহকের রোদ,  জুঁই ফুল । তবু পাখির ডাক — নদীর স্রোত  ক্ষয়ে যাওয়া প্রত্ন পাথর মৃত জীবজগৎ আমাদের জীবনেরও…অবিরত পাখি ডাকে।  রথীন পার্থ মণ্ডলRead More →

কবিতা: মড়কের দিনলিপি

১. এমন আরোগ্য নিকেতন যার মর্গের আকার বারোগুণ বড়ো আকাশের থেকে… এমন আকাশ যার আয়ুর সকাল সীমায়িত কলঙ্কের মতো… এমন কলঙ্ক যাকে মড়কের সঙ্গে যুঝে যেতে হয় আজীবন… আজীবন মানে কোনও জীবন নয় যে তুমিও লাল বেলুন উড়িয়ে বসে থাকবে  হাওয়ার অপেক্ষায়। ২. ফুলে ফেঁপে ঢোল হয়ে যাওয়া মেঘ জায়গায়Read More →

বিশেষ রচনা: দুই ঋষি : গুরুদেব ও গুরুজী

“ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন না একদিন ইংরেজকে এই ভারত সাম্রাজ্য ত্যাগ করে যেতে হবে। কিন্তু কোন ভারতবর্ষকে সে পিছনে ত্যাগ করে যাবে? কী লক্ষ্মীছাড়া দীনতার আবর্জনাকে। একাধিক শতাব্দীর শাসনধারা যখন শুষ্ক হয়ে যাবে, তখন এ কী বিস্তীর্ণ পঙ্কশয্যা দুর্বিষহ নিষ্ফলতাকে বহন করতে থাকবে।” যখন আশি বছরের জন্মদিনে (১৯৪১) বিশ্বকবি রবীন্দ্রনাথRead More →

প্রচ্ছদ নিবন্ধ: বামপন্থার জন্মবৃত্তান্ত: শতবর্ষের আলোকে

ভারতের কমিউনিস্ট পার্টি (CPI)-র মতে দল প্রতিষ্টিত হয়েছিল ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর কানপুর পার্টি কনফারেন্সের সময়। কিন্তু সিপিআই ভেঙে গঠিত দল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) CPI(M) মনে করে ১৯২০ সালের ১৭ অক্টোবর Communist International-এর দ্বিতীয় কংগ্রেসের পর Turkestan Autonomous Soviet Socialist Republic-এর তাসখন্দে সিপিআই প্রতিষ্ঠিত হয়। সেই অনুযায়ী ২০১৯-এই সিপিএম কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালনের কর্মসূচীRead More →

বিশেষ রচনা: নারী দ্রৌপদী

অগ্নি থেকে জন্ম হয়েছিল সেই নারীর, শৈশব কৈশোর পেরিয়ে একেবারে যৌবনেই পৃথিবীদর্শন নারী দ্রৌপদীর। আগুন যেমন সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, আবার তেমনই আগুনে দগ্ধ হয়েই সবকিছু বিশুদ্ধ হয়ে ওঠে। দ্রৌপদীও ছিল একেবারে বিশুদ্ধ, তথাকথিত ধ্যানধারণা, শিক্ষণ, রীতিনীতি, চালচলন কোনোকিছুরই প্রভাব ছিল না তার ওপর। তাই সে একাধারে যেমন সমস্তRead More →

রম্যরচনা: প্রশ্ন: জামাতি ও বামাতির তুলনা করো

উত্তর:  এই প্রশ্নের উত্তর দিতে ‘জামাতি’ ও ‘বামাতি’ শব্দদুটিকে আক্ষরিক অর্থে না লইয়া রূপকে ব্যাপকতর অর্থে ধরাই বেশি যুক্তিসঙ্গত। প্রথমটি ‘জামাত’ নামের ইসলামিক মৌলবাদী ও সন্ত্রাসবাসী সংগঠনকে বুঝাইলেও সামগ্রিকভাবে ইসলামি মৌলবাদের প্রতিনিধি স্থানীয় শব্দ ধরিয়া লওয়া হইল। আর বাম+অতি =‘বামাতি’ এই সন্ধিবদ্ধ পদটিকেও শুধু অতি বাম নকশাল বা মাওবাদীদের এদেরRead More →

অণুগল্প: ঘা

বউ, দুই মেয়ে আর কোলের ছেলেটাকে নিয়ে রতন ফুটপাথে থাকে। মেয়ে দুটো চুপ থাকলেও কোলের ছেলেটি সব সময় খিদের জন‍্য কাঁদে। ছেলেটি যখন‌ কাঁদে তখন রতনের ব‌উ তার দুধের বোঁটা ছেলেটির মুখে গুঁজে দেয় কিন্তু ছেলেটি তা মুখ থেকে বার করে দেয়। রতনের বউও জানে সব খালি হয়ে শুকিয়ে গেছে!Read More →

অণুগল্প: মুন্সী ফ্যামিলির লকডাউন

বেলেঘাটার মুন্সী পরিবারের কজন মেম্বার গোনা যাক।  ১। শিবনাথ মুন্সী – – বাড়ির কর্তা ( ছিলেন একসময়, এখন বসে শুয়েই দিনরাত কাটে)। ২। প্রতিমা মুন্সী– শিবনাথবাবুর স্ত্রী ( এখনো দাপটের সঙ্গে রান্নাঘর দখলে রেখেছেন)। ৩। সুমন মুন্সী– শিবনাথবাবুর বড় ছেলে ( রাজ্য সরকারের অর্থ দপ্তরে চাকরি করে)।  ৪। রিমা মুন্সীRead More →