বিপুল সোনার ভাণ্ডারের খোঁজ ওড়িশায়! লিথিয়ামের পরে হলুদ ধাতুর খনির সন্ধান ভারতে

ভারতে খোঁজ পাওয়া গেল সোনার ভাণ্ডারের। এর আগে জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের খনির খোঁজ পাওয়া গেছিল। এবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে খোঁজ ওড়িশায় পাওয়া গেল সোনার খনির খোঁজ। স্বয়ং ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী প্রফুল্ল মালিক ওড়িশার তিন জেলায় সোনার খনির খোঁজ পাওয়ার কথা স্বীকার করেছেন। ওড়িশার ইস্পাত ওRead More →

ঋণ মেটাতেই কি শেয়ার বিক্রি আদানিদের

বুধবারের পরে আজ ফের বাড়ল আদানি গোষ্ঠীর সবক’টি নথিভুক্ত সংস্থার শেয়ার দর। বৃহস্পতিবার আদানি কাণ্ড নিয়ে বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। দু’মাসের মধ্যে রিপোর্ট দেবে তারা। এ দিকে, আজই আমেরিকার একুইটি সংস্থা জিকিউজি পার্টনার্সকে চারটি সংস্থার অংশীদারি বিক্রির কথা জানিয়েছে আদানি গোষ্ঠী। এর হাত ধরে তোলা হয়েছেRead More →

আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, ৫০ টাকা বৃদ্ধি পেয়ে কলকাতায় নতুন দাম ১১২৯ টাকা

সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ করে মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ল আরও ৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে ১১২৯ টাকা। এর আগে শেষ বার তার দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই। হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও মার্চRead More →

চরমে আর্থিক অনটন, এবার স্টেডিয়ামের সিসিটিভিও চুরি হচ্ছে পাকিস্তানে

একসঙ্গে আটটি সিসিটিভি ক্যামেরা চুরি হল লাহোরের (Lahore) গদ্দাফি স্টেডিয়াম থেকে। মাঠ থেকে উধাও বেশ কয়েকটি জেনারেটরের ব্যাটারিও। এছাড়াও স্টেডিয়াম (Gaddafi Stadium) থেকে একাধিক জিনিস চুরি হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। দেনার দায়ে দেউলিয়া হয়ে গিয়েছে পাকিস্তান। এবার লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল ইমরান খানের দেশ। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোটRead More →

‘আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে বিজেপি লুকনোর বা ভয় পাওয়ার কিছু নেই’, মুখ খুললেন অমিত শাহ

আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি। সংসদে প্রশ্নবাণে ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। এই আবহে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট ভাষায় বললেন, ‘বিজেপির লুকনোর বা ভয় পাওয়ার কিছু নেই’। গত কয়েক সপ্তাহে হিন্ডেনবার্গ-আদানি দ্বন্দ্বে উত্তাল ভারতীয় রাজনীতি। সংসদে ক্রমাগত বিরোধীদের আক্রমণের মুখেই কার্যত চুপ করেই ছিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। অবশেষে সংবাদRead More →

দেশে প্রথম লিথিয়াম খনির খোঁজ মিলল, হদিশ মিলেছে ৫টি সোনার খনিরও

দেশে খোঁজ মিলল প্রথম লিথিয়াম খনির। জম্মু-কাশ্মীরে রয়েছে এই খনি। কমপক্ষে ৫.৯ মিলিয়ন বা ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। শুধু তাই নয়, ৫টি সোনার খনিরও হদিশ মিলেছে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম। এতদিন বিদেশ থেকেই লিথিয়াম আমদানি করতে হলেও, এবার খনির খোঁজ মেলায় লিথিয়ামRead More →

মধ্যবিত্তের ভবিষ্যৎ নিয়ে চিন্তা! শেয়ার দরে ধস কেন, আদানিদের কাছে ব্যাখ্যা চাইবে এলআইসি

সাম্প্রতিক সময়ে আদানি গোষ্ঠীর শেয়ার দরে যে ভাবে ধস নেমেছে, শীঘ্রই তার ব্যাখ্যা চাওয়া হবে। শুধু তা-ই নয়, কী ভাবে তারা এই পরিস্থিতির মোকাবিলা করার কথা ভাবেছে, তা-ও জানতে চাওয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জীবন বিমা নিগম (এলআইসি)। আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় সাড়ে ৩৬ হাজার কোটি টাকারRead More →

আবার কর্মী ছাঁটাই! চাকরি হারাচ্ছেন ইয়াহুর ২০ শতাংশেরও বেশি কর্মী

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আবার কর্মী ছাঁটাই। গুগল, মাইক্রোসফ্‌ ট, অ্যামাজ়ন, টুইটার, ডেলের পর এ বার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ইয়াহু ইনকর্পোরেশন। সংস্থার ‘অ্যাড টেক ইউনিট’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যার জেরে কাজ হারাবেন ১৬০০ জনেরও বেশি কর্মী। করোনা অতিমারি পরবর্তী পর্বে গুগল, মাইক্রোসফ্‌ট, অ্যামাজ়ন, টুইটার,Read More →

রাজ্য টাকা পাবে কাজ শেষ করার পরে, যৌথ প্রকল্প নিয়ে নয়া ভাবনা মোদী সরকারের

গ্রামের বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল। কাজের সময়ে দেখা হয়, জলের ট্যাঙ্ক তৈরি হল। ট্যাঙ্ক থেকে বাড়ির দোরগোড়া পর্যন্ত জলের পাইপও বসল। কিন্তু বাড়ির ভিতরে আর জলের পাইপ ঢুকল না। সেই কাজ বাকিই থেকে গেল। এই সমস্যার সমাধানে এ বার নরেন্দ্র মোদীRead More →

নতুন কর ব্যবস্থা সঞ্চয় এবং বিমায় বাধা হবে না, বললেন অর্থমন্ত্রী নির্মলা

বাজেটে করের দ্বিতীয় বিকল্পটিকে প্রধান হিসাবে তুলে ধরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, একে ‘আকর্ষণীয়’ করা হয়েছে করদাতাদের লাভের কথা ভেবেই। যাতে আগের তুলনায় কম কর গুনতে হয়। কিন্তু বিমা শিল্প ও বিশেষজ্ঞদের অভিযোগ, নতুন ব্যবস্থা সঞ্চয়ের পাশাপাশি বিমাকেও নিরুৎসাহ করবে। ফলে কর বাঁচলেও, ঝুঁকি তৈরি হবে মধ্যবিত্তের আর্থিক সুরক্ষা নিয়ে।Read More →