Tollywood actress Demise: টলিপাড়ায় আবারও শোকের ছায়া, প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী

টলিপাড়ায় আবারও শোকের ছায়া। প্রয়াত ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চলছিল চিকিৎসা। শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বহু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহRead More →

SSC Scam: নিয়োগ ‘দুর্নীতি’তে ধৃত আরও এক, সিবিআইয়ের দাবি, গ্রেফতার হওয়া প্রসন্ন ‘মিডলম্যান’

এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’তে আরও এক জনকে গ্রেফতার করল সিবিআই। গত ২৪ অগস্ট ওই কাণ্ডে প্রদীপ সিংহ নামে এক জনকে গ্রেফতার করা হয়। তিনি যে সংস্থায় কাজ করতেন, শুক্রবার সেখানকার মালিককে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ধৃতের নাম প্রসন্ন রায়। কেন্দ্রীয় গোয়েন্দাদের সূত্রে খবর, প্রদীপের মতো প্রসন্নও ‘মিডলম্যান’-এর কাজRead More →

Lashkar-e-Taiba: গ্রেনেড এবং পাকিস্তানি পতাকা-সহ সেনাবাহিনীর হাতে কাশ্মীরে গ্রেফতার তিন লস্কর জঙ্গি

শুক্রবার কাশ্মীরের সোপোর থেকে তিন লস্কর-ই-তইবা (এলইটি) জঙ্গিকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমাই চকে নাকা তল্লাশি চলার সময় তিন সন্দেহভাজনকে গোরিপুরা থেকে বোমাইয়ের দিকে আসতে দেখেন যৌথবাহিনীর সদস্যেরা। তাঁদের থামতে বলা হলে তাঁরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে এই তিন জনকে গ্রেফতারRead More →

Taliban: তালিবান জমানায় ফের নিশানায় মেয়েরা, শিক্ষার প্রয়োজনেও ছাড়া যাবে না কাবুল!

তালিবান শাসনে নারীদের স্বাধীনতা খর্ব হওয়ার ঘটনা নতুন কিছু নয়! বাড়ির বাইরে যাওয়াতেও যেখানে নানা বিধিনিষেধ, সেখানে পড়ার জন্য বাইরে যাওয়ার অনুমতি মেলা যে আরও কঠিন হবে তা বোঝা কঠিন নয়। সম্প্রতি, আফগানিস্তানের শাসকগোষ্ঠী ঠিক সেটাই করেছেন। উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের কাবুল ছাড়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি কাবুলের কিছু পড়ুয়াRead More →

Durand Cup Derby: প্রায় তিন বছর পরে কলকাতায় ঐতিহ্যের ডার্বি, হাহাকার টিকিটের, ফিরল চেনা ছবি

মরসুমের প্রথম ডার্বি। উন্মাদনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদা। সেই সঙ্গে ক্ষোভও! রবিবাসরীয় মহারণের আটচল্লিশ ঘণ্টা আগে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ময়দানে। টিকিট না পেয়ে ক্ষোভে রাস্তা অবরোধ করলেন সবুজ-মেরুনের সমর্থকরা। ডুরান্ড কাপের ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৬০ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার বিনামূল্যেরRead More →

Modi most popular world leader- জনপ্রিয়তার ফের বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে মোদী, পেলেন ৭৫ শতাংশের অনুমোদন

বাইশজন বিশ্বনেতার মধ্যে এই সমীক্ষা হয়েছিল।  বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় আবারও শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্নিং কনসাল্ট সমীক্ষা অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ শতাংশের অনুমোদন রেটিং পেয়েছেন। তাঁর পরে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি যথাক্রমে ৬৩ শতাংশ এবং ৫৪ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় এবংRead More →

Chile: চিলির আকাশে বেগুনিরঙা মেঘ! কারণ ঘিরে ধোঁয়াশা

সাধারত কালো বা সাদা মেঘ দেখেই অভ্যস্ত আমরা। কিন্তু হঠাৎ যদি আকাশে রঙিন মেঘের আবির্ভাব ঘটে তা হলে? এমনই দৃশ্য ধরা পড়েছে চিলিতে। আর যা দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন। লাতিন আমেরিকার এই দেশের আকাশে বেগুনিরঙা মেঘের আবির্ভাব হতেই শোরগোল পড়ে গিয়েছে সেখানে। পোজো আলমন্তে শহরের উপরে কিছু অংশRead More →

Kolkata Derby: ডার্বির টিকিট না পেয়ে ক্লাবের সামনে রাস্তা অবরোধ মোহন-সমর্থকদের, বিক্ষোভ তুলল পুলিশ

ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিট নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল মোহনবাগান ক্লাবের সামনে। আগামী রবিবার মুখোমুখি হচ্ছে দুই দল। দীর্ঘ দিন পরে কলকাতায় ডার্বি হওয়ায় স্বাভাবিক ভাবেই টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে। এ অবস্থায় চারদিকে টিকিটের হাহাকার তৈরি হয়েছে। এ দিন মোহনবাগান ক্লাবে দুপুর ১২টা থেকে সাধারণের জন্য টিকিট দেওয়ার কথাRead More →

Partha Chatterjee: জেলে গিয়ে পার্থকে দু’ঘণ্টা জেরা করল ইডির দল, সপ্রতিভই ছিলেন প্রাক্তন মন্ত্রী

এসএসসি ‘দুর্নীতি-কাণ্ডে’ ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার দু’ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগের মামলায় বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। শুক্রবার সকালে সেখানে গিয়েই তাঁর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। পার্থের সঙ্গে ইডি আধিকারিকদের কী নিয়ে কথাRead More →

SSKM: ​​​​​​​পেটের ভিতর আধ কেজি কোকেন! ব্রাজিলের যুবকের শরীর থেকে ৪৪টি ক্যাপসুল উদ্ধার এসএসকেএমে

ব্যাগে বা বাক্সে নয়, ৪৪টি মাদক ক্যাপসুল পাকস্থলীতে ভরে ভারতে এসেছিলেন এক ব্রাজিলীয় যুবক। কলকাতা বিমানবন্দরে আচমকাই তাঁর পেটে ব্যথা শুরু হয়। অসুস্থ বিদেশিকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ওই যুবকের মল থেকে ৪৪টি মাদক ক্যাপসুল উদ্ধার করেছেন চিকিৎসকরা। যার এক একটির ওজন ১২ থেকে ১৪ গ্রাম।Read More →