Jio 5G Rollout: সবার আগে এই ১৩টি শহরে আসছে 5G!

1/5Jio 5G : রিলায়েন্স জিও-র 5G পরিষেবা কবে চালু হবে? সেদিকেই এখন তাকিয়ে সকলে। এ বিষয়ে এখনও কোনও তারিখ প্রকাশ করেনি জিও। তবে সামনেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (AGM)। আর সেই দিনই মিলতে পারে সেই খবর। 2/5আগামি ২৯ অগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা। প্রতি বছরই এদিন জিও নিয়ে থাকেRead More →

6G services in India: কবে 6G আসছে? 5G ইন্টারনেট লঞ্চের আগেই জানিয়ে দিলেন মোদী!

1/6আর কয়েক সপ্তাহ। আসছে 5G ইন্টারনেট। আর তার মধ্যেই বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি দশকের শেষেই দেশে 6G পরিষেবা শুরু হবে, ঘোষণা করে দিলেন তিনি। 2/6এ বিষয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২-এর গ্র্যান্ড ফিনালেতে ভাষণের সময়ে একথা জানান নরেন্দ্রRead More →

Manoj Tiwary: ‘উলটপুরান’! মন্ত্রী থেকে নেতা হলেন মনোজ তিওয়ারি

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হল তাঁকে। দলে জায়গা পেয়েছেন বাংলার সাত জন ক্রিকেটার। বৃহস্পতিবার রাঁচিতে বৈঠকে পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হয়েছে। ১৫ জনের দলে মনোজ ছাড়া বাংলার আরও যে ছয় ক্রিকেটার রয়েছেন তাঁরা হলেন, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজRead More →

Calcutta High Court: ৮ বছর ধরে আদালতে লড়াই, বাড়ির কাছেই চাকরি পেলেন ঢাকুরিয়ার কবিতা

আট বছরের লড়াই শেষে ফের চাকরি পেলেন এক তরুণী। শুধু তা-ই নয়, হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশে বাড়ির কাছেই বৃহস্পতিবার চাকরি পেলেন ঢাকুরিয়ার বাসিন্দা কবিতা আঢ্য। তাঁর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, ২০১২ সালে কবিতা ভূগোলের শিক্ষিকা পদের প্রার্থী ছিলেন। তিনি চাকরি পাননি। তথ্য জানার অধিকার আইনেRead More →

Ajanta Caves: ক্ষতি হচ্ছে গুহা চিত্রের! অজন্তায় পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করার পরামর্শ এএসআই-এর

পর্যটকদের ভিড়ের চোটে ক্ষতি হচ্ছে অজন্তা গুহা চিত্রের। তাই এ বার পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করার দাবি জানাল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)। ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যশালী স্থান অজন্তা গুহা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বৌদ্ধ স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এটি। গুহার দেওয়ালে বিভিন্ন চিত্রে বর্ণিত হয়েছে গৌতম বুদ্ধের জীবন কাহিনি।Read More →

Cheating: চাকুরিপ্রার্থীর আঙুলের চামড়া তুলে বায়োমেট্রিককে ফাঁকি দেওয়ার ছক, ধৃত জাল পরীক্ষার্থী

রেলের পরীক্ষায় পাশ করতে অভিনব পদ্ধতির আশ্রয় নিতে দেখা গেল এক চাকুরিপ্রার্থীকে। অভিযোগ, পরীক্ষা দিতে রাজ্যগুরু গুপ্ত নামের এক ভুয়ো পরীক্ষার্থীকে ভাড়া করেন চাকরিপ্রার্থী মুকেশকুমার শম্ভুনাথ। যাতে তিনি বায়োমেট্রিক পরীক্ষায় ধরা না পড়েন, তা নিশ্চিত করতে শম্ভুনাথ নিজের বুড়ো আঙুলের চামড়া তুলে আঠা দিয়ে লাগিয়ে দেন রাজ্যগুরুর হাতে! তবে এতRead More →

Manik Bhattacharya: প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিকের গ্রামের বাড়ি তালাবন্ধ, নদিয়ায় ইডির তৎপরতা

এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে গিয়ে তিনি হাজিরা দিয়েছেন। তবে বেশ কিছু দিন ধরেই তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। ইডির একটি সূত্রের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে তদন্তকারীরাও যোগাযোগের চেষ্টা করছেন। তবে কোনও ভাবেই মানিকের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না। সেই সূত্রেই মানিকের পলাশিপাড়ার বাড়িতেRead More →

Rain Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, সপ্তাহান্তে বাড়তে পারে দাপট, বলল হাওয়া অফিস

সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজও। তবে কালো মেঘের আনাগোনায় মাঝেমধ্যেই রং বদলাচ্ছে আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শহরে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। যদিও বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেওRead More →

Jhargram: ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণ গেল তিনজনের, শহরে ঢুকেই তাণ্ডবলীলায় আলোড়ন

আবার হাতির হানায় প্রাণ গেল তিনজনের। ঝাড়গ্রামের শহরের উপকন্ঠে দাঁতাল হাতির তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকী হাতির আক্রমণে এক মহিলা–সহ তিনজনের মৃত্যু হয়েছে। ঝাড়গ্রাম শহর সংলগ্ন কন্যাডোবা এলাকায় হাতি আক্রমণ করলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই হাতির আক্রমণের জেরে মৃত্যু হয় এক যুবকের। বাকি দু’‌জনকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালেRead More →

Japan: ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটে জাপান, ফুকুশিমা-আতঙ্ক কাটিয়ে নজর পরমাণু বিদ্যুতে

দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে ক্রমাগত। এই পরিস্থিতিতে নতুন করে পরমাণু বিদ্যুতের উপর নির্ভর করতে চলেছে জাপান সরকার। ফুকুশিমা দুর্ঘটনার এক দশক পর। সে দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বুধবার নয়া জ্বালানি নীতি ঘোষণা করে বলেন, ‘‘ইউক্রেন যুদ্ধের আবহে প্রথাগত জৈব জ্বালানির জোগান আরও অনিশ্চিত হয়ে পড়েছে। খরচও বেড়েছে। এইRead More →