‘মন্দা নেই, মন্দা হবে না’, সংসদে ঘোষণা প্রত্যয়ী নির্মলার

দেশজুড়ে তৈরি হওয়া আর্থিক মন্দার আশঙ্কা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে বললেন, অর্থনৈতিক বৃদ্ধি কমেছে, কিন্তু কোনও মন্দা হবে না। বুধবার রাজ্যসভায় নির্মলা বলেন, ‘‘কোনও মন্দা নেই, কোনও মন্দা হবে না।” এদিন রাজ্যসভায় অর্থনৈতির বৃদ্ধির হার ক্রমশ ধীর হতে থাকার প্রসঙ্গ তুলে বিরোধীরা অভিযোগ তোলেন। অনেকেই বলেন, দেশে অর্থনৈতিকRead More →

ইন্দিরা গান্ধীর জন্মভিটে, ৪ কোটি ৩৫ লক্ষ টাকার আয়কর নোটিস ‘আনন্দ ভবন’-কে

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মেছিলেন এই বাড়িতে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সেই আনন্দ ভবনকে ৪ কোটি ৩৫ লক্ষ টাকার আয়কর নোটিস পাঠাল প্রয়াগরাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই আনন্দ ভবনের দায়িত্ব বর্তমানে জওহরলাল নেহরু মেমোরিয়াল ট্রাস্টের হাতে। এই ট্রাস্টের প্রধান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। প্রয়াগরাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ ট্যাক্স অ্যাসেসমেন্ট অফিসার পিRead More →

প্রথম ছয় মাসেই ব্যাংক জালিয়াতি ৯৫,৭৬০ কোটি টাকা

চলতি অর্থ বর্ষের প্রথম ছয় মাসেই দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি জালিয়াতি শিকার হয়েছে ৯৫,৭৬০ কোটি টাকার ৷ মঙ্গলবার সংসদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে একথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজেই। তাঁর দেওয়া তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৫,৭৪৩টি জালিয়াতি ও প্রতারণার ঘটনা ঘটেছে এই সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে।Read More →

বেঙ্গল কেমিক্যাল, SAIL সহ ২৮ সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত মোদী সরকারের

দেশের অর্থনীতি বৃদ্ধির হার নিম্নমুখী। এই অবস্থায় দেশের অর্থনীতিকে দাড় করাতে উদ্যোগী কেন্দ্র। আগেই শোনা গিয়েছিল ঋণ বেড়েছে এয়ার ইন্ডিয়ার, তাই এই সংস্থা বিক্রি করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এবার সেই তালিকায় জুড়েছে ২৮টি রাষ্ট্রায়ত্ব সংস্থার নাম। সোমবার ২৫০তম রাজ্যসভা অধিবেশনে বিলগ্নিকরণের সিদ্ধান্ত জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। পাশাপাশিRead More →

ইয়ং ইন্ডিয়া এবং গান্ধী পরিবারের কর প্রতারণা

কেন্দ্রীয় আয়কর দফতর সম্প্রতি গান্ধী পরিবারের কর ফাঁকি দেওয়ার কারচুপি নাকচ করল। গোটা বিষয়টা ঘাগু কর প্রতারকদের কাজকর্মের সঙ্গে খাপ খায় বলেই বেশ গোলমেলে। তবু টাকা যেহেতু দেশের মানুষের তাই বোঝার ও প্রতিবাদের দায় থেকেই যায়। অ্যাসোসিয়েটেড জার্নাল বলে কংগ্রেস দলের একটি প্রকাশনা সংস্থা এক সময় দলের কাগজ ন্যাশনাল হেরাল্ডRead More →

মার্চের মধ্যেই এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রলিয়াম বিক্রি, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ

বিলগ্নিকরণের পথে আরও এক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তালিকায় আগেই ছিল এয়ার ইন্ডিয়া, এবার এই তালিকায় যোগ হল ভারত পেট্রোলিয়ামের নাম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার এ কথা জানিয়েছেন। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এ নিয়ে এগোচ্ছি, আশা করছি এই অর্থবর্ষের মধ্যেই কাজ সম্পূর্ণ করতে পারব।”Read More →

আরসিইপি বা মুক্ত বাণিজ্য চুক্তি জাতীয় অর্থনীতির নিঃশব্দ ঘাতক

নিস্তরঙ্গ পুষ্করিণীকে নিক্ষিপ্ত লোষ্ট্র যেমন আলোড়িত করে তোলে সেরকমই সরকারের কোনও কোনও সিদ্ধান্ত অনেক সময় দেশের সংবাদমাধ্যম ও জনমানসকে আলোড়িত করে তোলে। সম্প্রতি ভারত সরকার আরসিইপি নামাঙ্কিত এক মুক্ত বাণিজ্য চুক্তি থেকে পিছিয়ে এসেছে। দেশের সংবাদমাধ্যম ও জনমানস বিষয়টি নিয়ে বর্তমানে আলোড়িত। আরসিইপি কী ? দেশের অর্থনীতির উত্থান পতনে তারRead More →

এশিয়ার মুক্ত বাণিজ্য থেকে সাময়িক আত্মরক্ষা

রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ সংক্ষেপে আরসিইপি প্রসঙ্গ ইতিমধ্যে অনেকেই জেনেছেন। বুনিয়াদি হিসেবে দক্ষিণ পূর্ব-এশিয়া, পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য চালাবার জন্যই ২০১২ সালে ইউপিএ-২-এর আমলে ভারত এই সংগঠনটির সদস্য হতে যায়। ২০১২ থেকে আজ অবধি এই আর সি ই পি-এর অন্তর্গত ১৬টি দেশ অর্থাৎ ১০টি Association of South EastRead More →

মুক্ত বাণিজ্যে মুক্তি নাস্তি

সত্য কথাটা সরাসরি বললে বলতে হয়, তাবৎ বিশ্বে কোনও দেশেরই আর্থিক অবস্থা এই মুহুর্তে এমন জোরালো নয় যে সে অপরের বাণিজ্য দরিয়ায় ঢুকে কাপ্তেনি করবে। এই অবস্থাতে একাধিক দেশ নির্দিষ্ট পরিমণ্ডলে যুথবদ্ধ হয়ে পরস্পরের বাজারে অবাধে ঢোকার ও বের হয়ে আসবার পুরানো যুক্তি আওড়াতেই পারে। জগৎসুদ্ধ সকল দেশ নয়, ওইRead More →

৫০ হাজার কোটির লোকসান ভোডাফোনের মাথায়, ভারতের প্রথম কোনও সংস্থার এই পরিমাণ ক্ষতি

নয়াদিল্লি: ভারতের ভোডাফোনের ভবিষ্যত যে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে, তা অনেকেরই জানা। তবে বৃহস্পতিবার সামনে এল আরও ভয় পাওয়ার মত একটা সংখ্যা। গত তিন আসে ভোডাফোনের যে ক্ষতি হয়েছে, তা সত্যিই চোখ কপালে তুলে দেবে। জুলাই থেকে সেপ্টেম্ৱরে ভোডাফোনের লোকসান হয়েছে ৫০,৯২২ কোটি টাকা। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসেরRead More →