বাংলাদেশের ক্রিকেটে আর কোনও শাকিব চান না কোচ, টাইম্‌ড আউট নিয়ম বদলের পক্ষে সওয়াল

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের জয় আর কেউ মনে রাখেনি। সকলের মনে রয়েছে শুধু শাকিব আল হাসানের করা টাইম্‌ড আউট। ক্রিকেটের ইতিহাসে প্রথম বার আন্তর্জাতিক স্তরে যা দেখা গিয়েছিল ৬ নভেম্বর। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরাসিংহ চাইছেন এই আউটের নিয়ম বদলে যাক। শাকিবের মতো প্রশ্নের মুখে আর কোনও অধিনায়ককে ফেলতে চান না তিনি।Read More →

তৃণমূলের দু’বেলা বনাম বিজেপির মাসিক পত্রিকা, দলীয় মুখপত্রের ‘মুখ’ পাল্টে নিয়মিত করতে চান সুকান্ত

এক সময়ে সাপ্তাহিক থাকলেও তৃণমূলের দলীয় মুখপত্র এখন প্রভাতী দৈনিক। মাস কয়েক আগে শাসক দল ওই মুখপত্রের ডিজিটাল সান্ধ্য সংস্করণও চালু করেছে। ক্ষমতায় আসার আগে থেকেই বামেদের মুখপত্র চালু হয়। দীর্ঘ দিন ধরেই প্রভাতী দৈনিক হিসাবে প্রকাশিত হয় সিপিএমের দৈনিক প্রভাতী মুখপত্র। প্রকাশিত হয় সিপিআইয়ের মুখপত্রও। কিন্তু রাজ্য বিজেপি বহুবারRead More →

দীপাবলিতে ‘ভোকাল ফর লোকাল’ হতে আর্জি প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট উদ্যোগপতির

 দীপাবলীতে স্থানীয় শিল্পীদের সৃষ্টির স্বপক্ষে সরব হওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আসুন এই দীপাবলীটি ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমে তৈরি করি। উদ্যোক্তাদের সৃজনশীলতা এবং নিরলস মনোভাবের কারণেই আমরা ‘ভোকাল ফর লোকাল’ হতে পারি এবং ভারতের অগ্রগতি আরও এগিয়ে নিতে পারি। এই উৎসব একটি আত্মনির্ভরRead More →

তিনশো বছরের বেশি সময় ধরে বর্ধমানের দেবী সর্বমঙ্গলা বাঁকুড়ায় পাষাণ কালী রূপে পূজিতা

 বর্ধমান রাজপরিবারের দেবী সর্বমঙ্গলা বাঁকুড়া শহরের কুচকুচিয়ায় পাষাণ কালী রূপে পূজিতা হচ্ছেন তিনশো বছরের অধিক কাল ধরে। সাধক শ্রীহরি আচার্য দেবীকে বাঁকুড়ায় এনে প্রতিষ্ঠা করেন। সেই সময় তিনি পঞ্চমুন্ডির আসনে দেবীকে প্রতিষ্ঠা করেন বলে জানান মন্দিরের পুরোহিত তথা শ্রীহরি আচার্যের ষষ্ঠ পুরুষ সমীর আচার্য। তিনি জানান, শ্রীহরি আচার্য নিজ গৃহেরRead More →

বীরভূমের মল্লারপুরে স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১ জনের, আক্রান্ত বহু

বমি, পায়খানা উপসর্গ নিয়ে এক আদিবাসী মহিলার মৃত্যুতে আতঙ্ক ছড়াল বীরভূমের মল্লারপুর থানার গাজিপুর গ্রামে। যদিও গ্রামবাসীদের দাবি, মৃতের সংখ্যা দুই। খবর পেয়ে গ্রামে মেডিক্যাল টিম বসানো হয়েছে। পুকুরের জল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকRead More →

বেহালা মিলন তীর্থর কালীপুজো! মণ্ডপে ব্যবহৃত হচ্ছে পাড়ার মায়েদের শাড়ি

নদী সমুদ্রে মেশার লক্ষ্য নিয়ে চলে। এটি একটি প্রবাহ। তেমন মাতৃক্রোড় থেকে শিশুর জন্মের পর থেকে তার বার্ধক্য কাল, এও এক এক প্রবাহ। ‌আমরা আমাদের যাত্রা কালে যা কিছুই করি না কেন, তার একটা গতি থাকে। সেই বিষয়কেই মাথায় রেখে এ বার এবারে তাদের মা কালীর আরাধনায় থিমের নাম ‘প্রবাহ’Read More →

তিন জঙ্গিগোষ্ঠীর জোটের হানায় কোণঠাসা মায়ানমার সেনা, হাতছাড়া বহু এলাকা, ঘরছাড়া ৯০ হাজার

আশঙ্কার কথা শোনা যাচ্ছিল কিছু দিন ধরেই। শেষ পর্যন্ত তা সত্যি হল। মায়ানমারের তিন জঙ্গিগোষ্ঠী— ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ) জোট বেঁধে সে দেশের সামরিক জুন্টা পরিচালিত সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করল। চলতি সপ্তাহের গোড়া থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে ইতিমধ্যেইRead More →

মিলে গেলেন কোহলি-বাবর! ইডেনে বসে প্রাক্তনদের একহাত নিতে গিয়ে পাক অধিনায়কের গলায় বিরাট-সুর

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত। তবু যে সামান্য সুযোগ বেঁচে রয়েছে, তা কাজে লাগাতে শনিবার ইডেন গার্ডেন্সে খেলতে নামবে পাকিস্তান। তার আগে শুক্রবার ইডেনে সাংবাদিক বৈঠকে নেতৃত্ব নিয়ে বোমা ফাটালেন বাবর আজম। বলে দিলেন, বিশেষজ্ঞেরা টিভিতে বড় বড় মন্তব্য না করে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করলেই পারেন। এক বছরRead More →

রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন মিলল না, অনিশ্চিত বহু পড়ুয়ার ভবিষ্যৎ

শিক্ষকতার পাঠ দেওয়া রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের সরকারি অনুমোদন আপাতত ‘বাতিল’ হল। এই কলেজগুলির অনুমোদন পুনর্নবীকরণ করা হবে না বলে জানিয়ে দিল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। এই ধরনের কলেজ চালানোর জন্য কেন্দ্র নির্দেশিত যে নির্দিষ্ট নিয়ম-নীতি রয়েছে, তা ওই কলেজগুলিতে পালন করা হয়নি বলে অভিযোগ। এ ব্যাপারে রাজ্যের বিআর অম্বেডকরRead More →

নিষিদ্ধ শব্দবাজির কেনাবেচা রুখতে মেদিনীপুর শহরের গান্ধীঘাটে বসলো গ্রিন বাজি বাজার

 বাজি কেনাবেচায় পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও মেদিনীপুর পুরসভার সহযোগিতায় করা হল গ্রিন বাজি বাজার। বসলো ৩৫টি স্টল। মেদিনীপুর শহরের গান্ধীঘাটে পসরা সাজিয়ে বসল বাজি বিক্রেতারা। বৃহস্পতিবার দুপুরে এই বাজি বাজারের উদ্বোধন করেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান। সৌমেন খানRead More →