বাতাসের গুণগত মান কমেই চলেছে রাজধানীর, বিষধোঁয়ায় ছেয়ে দিল্লির শহরগুলি হালকা থেকে মাঝারি বর্ষণের ফলে দূষণের মাত্রা কমলেও দীপাবলির পর আবার বিষধোঁয়ায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি।

বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স)-এর মান ৪০০-এর ঘরের আশপাশে পৌঁছে গিয়েছে আবার। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণগত মান ৪১২, দ্বারকা সেক্টর-৮ এলাকায় ৪১৫, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের ৪০০ রয়েছে। দূষণ কমাতে দিল্লির দমকল বিভাগের তরফে রাস্তায়Read More →

WB Weather Update: নিম্নচাপের জেরে শিয়রে দুর্যোগ! দক্ষিণের ৩ জেলায় জারি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।

ভোরে একদফা বৃষ্টি হয়ে গিয়েছে। ফলে দুর্যোগ যে আসছে তা একপ্রকার স্পষ্ট। আজ ভোরে আরও ঘনীভূত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । আগামিকাল সকালে এটি ওড়িশা উপকূলের আরও কাছে পৌঁছাবে। ১৮ই নভেম্বর বিকেলে এটি পৌঁছাবে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। মৌসম ভবনের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী এই সিস্টেমের গতিবেগRead More →

Dilip Ghosh: সিপিএম আমলে পুলিসকে ব্যবহার করা হতো, এখন সবটাই করছে তারা: দিলীপ

আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের মৃত্যুকে ঘিরে পুলিসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে নিহতের পরিবার। এনিয়ে গতকাল কলেজস্ট্রিটে অবরোধ করে বিজেপি। বৃহস্পতিবার মর্নিং ওয়াকে বেরিয়ে সরাসরি এনিয়ে কিছু না বললেও পুলিসের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে পুলিশের কাজকর্ম ক্রমশ খুব বিতর্কিতRead More →

“বাংলায় সনাতন ধর্মকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে”, মন্তব্য শুভেন্দুর

 মঙ্গলবার মেচদা ইসকন মন্দিরে গোমাতার পুজো দেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোবর্ধনধারীর কাছে আরতী করেন মালা পরান তিনি। ইসকন মন্দিরের পক্ষ থেকে শুভেন্দুবাবুকে তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়। এই মন্দিরের পৃষ্ঠপোষক তিনি নিজেই। ভক্তদের মাঝে করতাল হাতে সংকীর্তন করতে দেখা যায় বিজেপি নেতাকে। প্রতি বছর বিভিন্নRead More →

Jalpaiguri: চাঁদার জুলুম; ধুপগুড়িতে মাথা ফাটল অতিরিক্ত এসপির, মহেশতলায় বেধড়ক মার ফুচকা ব্যবসায়ীকে

রাস্তায় গাড়ি আটকে চাঁদা তোলা হচ্ছিল। খবর পয়েই ছুটে যান অতিরিক্ত পুলিস সুপার। সেখানে যেতেই দুষ্কৃতীদের হামলার শিকার ওই পুলিস আধকারিক। ভাঙচুর চালানো হয় পুলিসের গাড়িও। জলপাইগুড়ির ধুপগুড়ির আংরাভাষা এলাকার ঘটনা। আহত ওই অতিরিক্ত পুলিস সুপারের নাম ওয়াংদেন ভুটিয়া। পুলিস সূত্রে খবর, আংরাভাষা এলাকায় রাস্তা আটকে চাঁদা তোলা হচ্ছিল। খবরRead More →

Israel Palestine Conflict: ভেতরে রোগী-সহ ২৩০০ মানুষ, গাজার আল শিফা হাসপাতালে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা

 গতকালই গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার গেটে ট্যাঙ্ক দাঁড় করিয়ে রেখেছিল ইজরায়েলি ডিফেন্স ফোর্স। কাউকে তারা হাসপাতালে ঢুকতে দিচ্ছিল না। বুধবার ভোরে একেবারে হাসপাতালেই ঢুকে পড়ল ইজরায়েলি সেনা। তাদের দাবি, হাসপাতালটিকে তাদের বেস হিসেবে ব্যবহার করছে হামাস। রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, আল শিফা হাসপাতালে বর্তমানে আশ্রয় নিয়েছেন ২৩০০ মানুষ। এদেরRead More →

সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ভিজতে পারে কলকাতাও! দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির ভ্রুকুটি

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে, সেখান থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে বুধবারই। তা সাগরে গভীর নিম্নচাপের আকারও নিতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে মঙ্গলবারই। তা ক্রমে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপেরRead More →

বিশ্বকাপের পরেই ভারতীয় দলে নতুন অধিনায়ক, না-ও থাকতে পারেন রোহিত, বিরাটেরা, নেতা হবেন কে?

বিশ্বকাপে এগিয়ে চলেছে ভারতের বিজয়রথ। অধিনায়ক হিসাবে প্রশংসা কুড়িয়েছেন রোহিত শর্মা। কিন্তু বিশ্বকাপের পরেই ভারতের নেতৃত্বে বদল হতে পারে। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। সেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল হার্দিক পাণ্ড্যের। কিন্তু বিশ্বকাপে পাওয়া চোট এখনও সারেনি হার্দিকের। অস্ট্রেলিয়া সিরিজ়ে খেলতে পারবেন না তিনি। তাঁরRead More →

‘ইজ়রায়েল নয়, গণহত্যা চালিয়েছে হামাস’, পশ্চিমি রাষ্ট্রপ্রধানের সমালোচনার জবাব দিলেন নেতানিয়াহু

গাজ়ায় গণহত্যার জন্য আরও একবার হামাসকেই দুষলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানালেন, ইজ়রায়েল সাধারণ নাগরিকদের রক্ষার জন্যই লড়াই করছে। তাঁদের বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু হামাস সেই নিরীহদেরই ঢাল হিসাবে ব্যবহার করছে। গাজ়ায় হামলার জন্য সম্প্রতি ইজ়রায়েলকে দুষেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গাজ়ায় সাধারণ নাগরিকদের উপর হামলা বন্ধের জন্যRead More →

সেমিফাইনালের আগে শুরু বিরাট বিতর্ক, আইসিসিকে চোখ রাঙিয়ে মুম্বইয়ের পিচ বদলে দিয়েছেন রোহিতেরা

বিশ্বকাপের সেমিফাইনালের আগে শুরু হয়েছে পিচ নিয়ে বিতর্ক। আইসিসি-র বেছে নেওয়া পিচ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। ফলে আগে যে পিচে ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল হওয়ার কথা ছিল সেই পিচে খেলা হবে না। পিচ বদল নিয়ে নাকি আইসিসি-কে চিঠি লিখেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। ডেইলি মেলেRead More →