তুকারাম ওম্বলের বলিদান ২৬/১১ এর জিহাদীদের চিনিয়ে দিয়েছে

তুকারাম ওম্বলের বলিদান ২৬/১১ এর জিহাদীদের চিনিয়ে দিয়েছে

‘হিন্দু’ এই শব্দের সঙ্গে কট্টরতা যোগ করাই যায় না। যে ধর্মে সমস্ত রকম মতামতকে যুক্তিসঙ্গত উপস্থাপনার সুযোগ দেওয়া হয়েছে, যে ধর্মের শাস্ত্র উপনিষদে প্রশ্নের মাধ্যমে গুঢ় তত্ত্বের মিমাংসার চেষ্টা হয়েছে এবং তর্ককে বিবাদ মেটানোর উপায় হিসেবে এক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে সেই জীবনপদ্ধতিতে হিংসা ও ভয়ের মাধ্যমে আপন মত প্রসারের প্রয়োজনীয়তা নেই। বরং সমস্ত মতকে পরখ করতে দেওয়ার উদারতা , কট্টরতার নৃশংসতম রূপের প্রতি শত্রুভাব না থাকার জন্য এই হিন্দুভূমিকে হাজার বছর ধরে নৃশংসতার শিকার হতে হয়েছে। শুধুমাত্র মূর্তিপূজক বলেই, মোঘল-পাঠানরা এই দেশের মঠ-মন্দির ধ্বংস করেছে, শিশু থেকে নারী – কেউ এই নির্যাতনের হাত থেকে রেহাই পায় নি। দেশভাগ থেকে শুরু করে স্বাধীন ভারতবর্ষে কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে আরবীয় মরুভূমির ১০০০ বছর প্রাচীন সন্ত্রাসের ছায়া দেখেছে ভারতবর্ষ। ৯/১১ এর আগে ভারতের এই ব্যাথাকে পশ্চিম বিশ্ব শুধুমাত্র আন্তর্জাতিক রাজনীতির বিষয় হিসেবে দেখছিল। এমনকি সন্ত্রাসকেও দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধের এক পদ্ধতি হিসেবে ভাবছিল। কিন্তু পশ্চিম বিশ্বের সাধারণ মানুষ যখন এই সন্ত্রাসের কবলে পড়তে শুরু করলো তখন এই সমস্যার ভয়াবহতা উপলব্ধি করলো বিশ্ব।
১৯৯৩ সালে ভারতে মুম্বাইয়ে ট্রেনে বোমা বিস্ফোরণের মতো একাধিক সন্ত্রাসবাদী হামলা আগেই ঘটেছে যা সাধারণ মানুষকে সরাসরি পাশবিকতার কবলে ফেলেছিল কিন্তু এই সমস্যার মূলে আঘাতের ইচ্ছা যদি সরকারি তন্ত্রের না থাকে তাহলে রোগের নিরাময়ের উপায় থাকে না।
২০০৮ সালের নভেম্বরের ২৬ তারিখ। পাকিস্তানের লস্কর-ই-তৈবা’র হাফিজ সাঈদের পরিকল্পনামাফিক ১০ জন ইসলামিক সন্ত্রাসবাদী ৪ দিন ধরে স্বপ্ননগরী ও ভারতের বাণিজ্যিক কেন্দ্র মুম্বাইতে সন্ত্রাসবাদী আক্রমণে ১৭৫ জনকে মেরে ফেলে ও প্রায় ৩০০ জনকে আহত করে। গণহত্যা , নিরপরাধ মানুষের উপর অতর্কিত গুলি চালানো , বন্দী বানানো — সন্ত্রাসের কোনো পন্থাই বাদ যায় নি এই চারদিন। ছত্রপতি শিবাজী টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, তাজমহল প্যালেস, টাওয়ার হোটেল , লেপার্ড ক্যাফে, কামা হোটেল, নরিম্যান হাউস , মেট্রো সিনেমা ও তাজ হোটেলে সন্ত্রাসবাদীরা আক্রমণ চালায়। ২৯ নভেম্বর NSG কম্যান্ডো অপারেশন টর্নেডোর মাধ্যমে তাজ হোটেলকে জিহাদীদের কবল থেকে উদ্ধার করে। একমাত্র জীবিত ধৃত সন্ত্রাসবাদী আজমল কাসভ ২০১২ সালে ফাঁসির আগে স্বীকার করে লস্কর-ই-তৈবা , পাকিস্তান থেকে এই সন্ত্রাসী হামলার নিয়ন্ত্রণ করছিল। মুম্বাই পুলিশের তিনজন আধিকারিক হেমন্ত কারকারে, বিজয় সালাস্কার ও অশোক কামটে বীরগতি লাভ করেন ও হাজার বছর ধরে ভারতভূমিকে বিধর্মীদের আতঙ্ক থেকে মুক্ত করতে লক্ষ লক্ষ প্রাণ বলিদানকারী সনাতনীদের দলে যুক্ত হন। কনস্টেবল তুকারাম ওম্বলে নিজের প্রাণ দিয়ে জিহাদী আজমল কাসভকে গ্ৰেফতার না করলে ২৬/১১ ঘটনার পর থেকে হিন্দু ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত করার চক্রান্ত সফল হয়ে যেতো।
কারণ বেঙ্গালুরু নিবাসী ‘সমীর চৌধুরী’ আসলে যে জিহাদী আজমল কাসভ তা প্রতিষ্ঠিত করা যেতো না। হাতে লাল সুতো বেঁধে আর বহিরঙ্গে জিহাদীর সমস্ত চিহ্ন মুছে দিয়ে আজমল কাসভ, ‘সমীর চৌধুরী’ সেজেইছিল এই কারণে যে সন্ত্রাসের মূল চিনতে গোটা বিশ্ব যেন বিভ্রান্ত হয়ে পড়ে আর হিন্দু ধর্মকেও কালিমালিপ্ত করা যায়। মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া ‘Let Me Say It Now’ বইয়ে লিখেছেন ভারতের সংবাদমাধ্যম আজমল কাসভ কে ‘সমীর চৌধুরী’ বলে ‘হিন্দু সন্ত্রাসবাদ’ শব্দটিকে অভিধানে জায়গা করে দিতে চেষ্টার খামতি রাখতো না যদি তুকারাম ওম্বলে আজমল কাসভ কে জীবিত না ধরতেন! এমনকি মারিয়া দাবি করেছেন দাউদ গ্যাং কাসভকে জেলের মধ্যেও মারার পরিকল্পনা করছিল যাতে করে কাসভের আসল পরিচয় লুকিয়ে রাখা যায়।
ভারতবর্ষে ‘ইতিহাস বিকৃতি’র আবার নিজস্ব ‘ইতিহাস’ রয়েছে। লক্ষ লক্ষ হিন্দু নরনারীকে হত্যাকারীদের ইতিহাস পাঠ্যক্রমে মহিমান্বিত করা হয়েছে , মঠ-মন্দিরের ধ্বংসলীলা নিয়ে ইতিহাস বইগুলো নীরব আর এই ইলেকট্রনিক মিডিয়ার যুগেও চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সারা বিশ্বের সামনে ভারত তথা সনাতন সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চক্রান্ত হয়েছিল ২৬/১১ এর জিহাদী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এই কাজে কিছু তোষণকারী রাজনৈতিক দলের নেতারা সহায়ক হয়েছিল কিন্তু তুকারাম ওম্বলের বলিদান ভারতীয় ইতিহাসকে বিকৃত হতে তো দেয়ই নি বরং জিহাদের কেন্দ্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

পিন্টু সান্যাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.