গোপন নথি ‘চুরি’র অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে! বাইডেন প্রশাসনকে দুষছেন প্রাক্তন প্রেসিডেন্ট

ক্ষমতাচ্যুত হওয়ার পর পদ ছাড়লেও আমেরিকার গোপন নথি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার এই সংক্রান্ত মামলায় তাঁকে মূল অভিযুক্ত করে তদন্ত শুরু করতে চলেছে জো বাইডেন প্রশাসন। এখনও পর্যন্ত এই খবরের কোনও আনুষ্ঠানিক সমর্থন না মিললেও ট্রাম্প নিজে সমাজমাধ্যমে এই কথা জানিয়েছেন। ভুয়ো অভিযোগ আনারRead More →

ট্রেন দুর্ঘটনায় চোট-আঘাত না লাগলেও ৫০ হাজার টাকা মিলবে! এক ফোনেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালির ছক

আপনি কি দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন? কোনও চোট-আঘাত না থাকলেও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে। নিজের মোবাইল ফোন থেকে সামান্য কয়েকটি কাজ করতে হবে। তা হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। এমন প্রস্তাব পেলে সাবধান! টাকা ঢোকার বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। কারণ, বালেশ্বরের দুর্ঘটনারRead More →

ভাবনায় লোকসভা এবং চার বড় রাজ্যে বিধানসভা নির্বাচন, মন্ত্রী বদল করতে পারেন নরেন্দ্র মোদী

লোকসভা এবং চার বড় রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দল ও মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে ভাবছেন বিজেপি নেতৃত্ব। গত সোম ও মঙ্গলবার দলের সদর দফতরে ওই রদবদল প্রসঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। ছিলেন দলের সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।Read More →

৪৩,০০০ কোটি টাকায় ভারতীয় নৌসেনার জন্য ৬টি ডুবোজাহাজ! যৌথ উদ্যোগে বানাবে জার্মানি

জার্মানির সঙ্গে সহযোগিতায় ভারতীয় নৌসেনার জন্য ৫২০০ কোটি ডলার (প্রায় ৪৩ হাজার কোটি টাকা) খরচ করে ৬টি ডুবোজাহাজ (সাবমেরিন) বানানো হবে। মঙ্গলবার দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের উপস্থিতিতে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে সরকার সূত্রের খবর। ২০২১ সালের জুন মাসে রাজনাথেরRead More →

ইউক্রেন সেনাকে ঠেকাতে বাঁধ উড়িয়ে দিল রুশ ফৌজ? খেরসন প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

ইউক্রেন সেনার অগ্রগতি ঠেকাতে বিস্ফোরণ ঘটিয়ে আস্ত নদীবাঁধ উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল রুশ ফৌজের বিরুদ্ধে। দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে দিনিপ্রো নদীতে তৈরি নোভা কাখোভকা নামের ওই বাঁধ ধ্বংস হওয়ায় বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত হয়েছে। ইউক্রেন সরকারের অভিযোগ, ঘরছাড়া হয়েছেন অন্তত ১৬ হাজার মানুষ। গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরRead More →

বুধবার শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কবে, কখন, কোথায় দেখা যাবে ম্যাচ?

দু’বছর আগে প্রথম বার বিশ্ব টেস্ট ফাইনালে উঠেও নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছিল ভারত। আগামী বুধবার থেকে তারা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টানা দ্বিতীয় বার ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। এ বার কি তারা ট্রফিতে হাত ছোঁয়াতে পারবে? জানতে হলে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন। বিশ্ব টেস্ট ফাইনাল নিয়ে স্বাভাবিকRead More →

১৭-এ পয়েন্টেই লুকিয়ে করমণ্ডলরহস্য! কী কী বলছে রেলের প্রাথমিক তদন্ত রিপোর্ট?

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কারণ সিগন্যাল ব্যবস্থায় বড়সড় ত্রুটি। বিভাগীয় তদন্তের পর প্রাথমিক ভাবে শনিবার এমন রিপোর্টই জমা পড়েছে রেলের কাছে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই রিপোর্টে বিভিন্ন বিভাগের পদাধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনের পর যে রিপোর্ট জমা দিয়েছেন, সেখানে ট্রেন দুর্ঘটনার জন্য সমস্ত দায় চাপানো হয়েছে সিগন্যাল ব্যবস্থা উপরে। দক্ষিণ-পূর্ব রেলের এইRead More →

সিগন্যালের ত্রুটিই কাড়ল ২৮৮টি প্রাণ, করমণ্ডল দুর্ঘটনায় এমনই ইঙ্গিত রেলের প্রাথমিক তদন্তে

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এল সিগন্যালের ত্রুটি। রেলের তরফে একটি যৌথ পরিদর্শন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর ওই যৌথ রিপোর্টে সিগন্যালের ত্রুটির কথাই বলছেন রেল আধিকারিকেরা। তবে এটি প্রাথমিক রিপোর্ট। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে। যৌথ পরিদর্শন রিপোর্টে বলা হয়েছে, ‘‘আপ মেন লাইনেRead More →

কী ভাবে বিপর্যয়? গোড়ায় গিয়ে খতিয়ে দেখবে রেল, বালেশ্বরে পৌঁছে জানালেন রেলমন্ত্রী

ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকাল ৮টার আগেই তিনি পৌঁছে যান বালেশ্বরে। দুর্ঘটনার এলাকা ঘুরে দেখেন। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। রেলমন্ত্রী জানিয়েছেন, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার কারণ খুঁজে বার করা হবে। তাঁর কথায়, ‘‘রাতেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। একেবারে গোড়ায় গিয়ে এইRead More →

বিমানসেবিকার ধাঁচে এ বার মহিলা ‘কোচ অ্যাটেন্ড্যান্ট’ বন্দে ভারতে, চালু হচ্ছে এ রাজ্যেই

গুয়াহাটি-এনজেপি বন্দে ভারতে দেখা যেতে পারে বিমানসেবিকার ধাঁচে মহিলা কোচ অ্যাটেন্ড্যান্ট। ইতিমধ্যেই ওই ট্রেনটির উদ্বোধনী যাত্রায় মহিলা কোচ অ্যাটেন্ড্যান্টদের কামরায় কাজে লাগানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের দাবি, কোনও বিশেষ লক্ষ্যে এটা করা হচ্ছে না। যাত্রীদের পরিষেবায় জোর দিতে আপাতত পরীক্ষামূলক ভাবে এটা চালু হতে চলেছে বলেই রেলেরএকটি অংশের দাবি।Read More →