শ্রেয়স আয়ারের ভুলের খেসারত গোটা দলের, ভারতীয় দলকে ৩৫ শতাংশ জরিমানা করল আইসিসি

শ্রেয়স আয়ারের ভুলের খেসারত গোটা দলের, ভারতীয় দলকে ৩৫ শতাংশ জরিমানা করল আইসিসি

ভারত বনাম নিউ জ়িল্যান্ড পঞ্চম এক দিনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি ভারতীয় দল। সেই কারণে গোটা দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার ভারতীয় দলের ম্যাচ ফি-র ৩৫ শতাংশ জরিমানা ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই ম্যাচে শ্রেয়স আয়ারের একটি ভুলের জেরেই দলকে এই শাস্তির মুখে পড়তে হয়েছে।

আইসিসি জানিয়েছে, পঞ্চম এক দিনের ম্যাচে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও ভারতের সাত ওভার বল করা বাকি ছিল। এই কারণে ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে ভারতীয় দলের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেন।

আইসিসি-র শৃঙ্খলাবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার কম বল করা হবে, প্রতি ওভারের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এই ধারায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি জরিমানার সংস্থান রয়েছে। ভারত নির্ধারিত সময়ের মধ্যে সাত ওভার কম বল করায় মোট ৩৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়ল ভারতীয় দল। গত মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের মুল্লানপুরে আয়োজিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি ভারত। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন শুভমন গিল। সে বারও ভারতীয় দলের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ়েও শাস্তির মুখে পড়েছিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.