শিয়রে পঞ্চায়েত ভোট, লালবাজারের কাছে ১২ হাজার পুলিশকর্মী চায় নির্বাচন কমিশন

স্পর্শকাতর এলাকাগুলিতে পঞ্চায়েত ভোট করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরামর্শ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে, বাকি জায়গায় যাতে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট হয়, তার জন্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের উপরেই নির্ভর করছে রাজ্য নির্বাচন কমিশন। আর এ জন্য মৌখিক ভাবে লালবাজারের কাছে প্রায় ১২ হাজার পুলিশকর্মী চেয়েছে কমিশন। সূত্রের খবর,Read More →

টেস্ট অভিষেকে প্রথম বলেই উইকেট! বাংলাদেশের বিরুদ্ধে নজির আফগান বোলারের

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নজির গড়লেন আফগানিস্তানের জোরে বোলার নিজাত মাসুদ। বুধবার নিজের অভিষেক টেস্টে প্রথম বলেই উইকেট নেন মাসুদ। সেই সঙ্গেই নজির গড়েন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি সপ্তম বোলার যিনি নিজের অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট নিয়েছেন। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই এই কীর্তি করেন মাসুদ। দ্বিতীয় ওভারেRead More →

অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে ‘আদিপুরুষ’, রাজ্যে পরিস্থিতি কী? সন্ধানে আনন্দবাজার অনলাইন

শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত এই ছবিতে ‘রামায়ণ’-এর গল্পকেই নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। বিগত কয়েক দশকে ভারতীয় ছবির পটপরিবর্তন হলেও পুরাণের পরিচিত গল্পের যে কোনও বিকল্প নেই, প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই তার প্রমাণ। রামচন্দ্রের বীরগাথা অবলম্বনেRead More →

উত্তরে বর্ষা, দক্ষিণে চলবে তাপপ্রবাহ! কলকাতায় কী পূর্বাভাস হাওয়া অফিসের?

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি আছে। মঙ্গলবারও দক্ষিণের ছ’টি জেলায় তাপপ্রবাহ হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে আগামী শনিবার পর্যন্ত। তত দিন বৃষ্টিরRead More →

মাকে খুন করে সুটকেসে ভরে থানায়! বাংলার বাসিন্দার কাণ্ডে তাজ্জব বেঙ্গালুরু পুলিশও

মায়ের সঙ্গে নিত্য ঝগড়া চলত। রাগের মাথায় সেই মাকেই খুন করে ফেলার অভিযোগ মেয়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, নিহত মায়ের দেহ সুটকেসে ভরে মহিলা নিজেই পৌঁছে গেলেন থানায়। ঘটনায় হতবাক বেঙ্গালুরুর পুলিশও। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার আদত বাড়ি পশ্চিমবঙ্গে। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে পরিবার নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন ৩৯ বছরRead More →

বিজেপির টিকিটে ভোটে লড়বে বগটুইয়ে স্বজন হারানো মিহিলালের পরিবার, মনোনয়ন জমা দিলেন তিন জন

বগটুইকাণ্ডে নিহত হয়েছিলেন মিহিলাল শেখের পরিবারের লোকজন। সেই মিহিলালের পরিবারের সদস্যেরা এ বার পঞ্চায়েত ভোটে লড়তে চান। সোমবার বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যান মিহিলালের ভাইপো এবং তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে ছিলেন এক সময় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মিহিলালও। তিনি জানান, তাঁর পরিবারের তিন জন মনোনয়নRead More →

রুবিনার গাড়িতে মুখোমুখি ধাক্কা ট্রাকের! চোট লেগেছে অভিনেত্রীর মাথা ও কোমরে

গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক গাড়ি দুর্ঘটনার খবর শোনা যাচ্ছে। এ বার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল অভিনেত্রী রুবিনা দিলায়কের গাড়ির। একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে ‘বিগ বস ১৪’-র বিজয়ী রুবিনার গাড়ি। এই দুর্ঘটনায় অভিনেত্রী মাথায় ও কোমরের নীচে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর জানান অভিনেত্রীর স্বামী অভিনব শুক্লা। সঙ্গে সঙ্গেইRead More →

জয় ছাড়া ভাবছে না ভারত, টেস্ট বিশ্বকাপ ফাইনালের শেষ দিনের পরিকল্পনা জানালেন শামি

ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন থাকলেও আত্মবিশ্বাসী ভারতীয় দল। শুভমন গিলের আউট নিয়ে তৈরি বিতর্ক ফেলে এগোতে চাইছেন রোহিত শর্মারা। তরুণ ওপেনারের আউট ঘিরে তৈরি হওয়া ক্ষোভের জবাব পঞ্চম দিন মাঠে নেমে দিতে চাইছেন তাঁরা। টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের লক্ষ্য ৪৪৪ রান। চতুর্থ দিনের শেষে রোহিত শর্মার দলের দ্বিতীয় ইনিংসেরRead More →

টেস্ট বিশ্বকাপ ফাইনালে নজির জাডেজার, ৪৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অলরাউন্ডার

টেস্ট বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল কোণঠাসা হলেও একটি নজির গড়েছেন রবীন্দ্র জাডেজা। টেস্ট ক্রিকেটে প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিংহ বেদীর একটি নজির টপকে গেলেন বাঁহাতি অলরাউন্ডার। ১৯৭৯ সালে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন বেদী। সেই অর্থে ৪৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জাডেজা। বেদীকে টপকে জাডেজা এখন টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম বাঁহাতিRead More →

হোয়াইট হাউস ছাড়ার পর আমেরিকার ১০০টি গোপন নথি নিয়ে চলে যান ট্রাম্প! বলছে ৪৯ পাতার চার্জশিট

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশের গোপন নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল আগেই। যুক্তরাষ্ট্রীয় আদালতে মুখবন্ধ খামে জমা পড়া সেই অভিযোগপত্র এ বার প্রকাশ্যে আনলেন এই মামলার আইনজীবী। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার পর দেশের প্রতিরক্ষা সংক্রান্ত, পরমাণু গবেষণা সংক্রান্ত প্রায় ১০০টি নথি নিজের ফ্লরিডার বাড়িতে নিয়েRead More →