ইডেনে ‘গোলাপি টেস্টে’র উদ্বোধনে মমতা-হাসিনার সঙ্গে থাকবেন অমিত শাহ

ইডেন বেল বাজিয়ে ঐতিহাসিক ডে-নাইট টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে গোলাপি বলের লড়াইয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২২ নভেম্বর ইডেনে বসছে ভারতে প্রথম দিন-রাতের টেস্টের আসর৷ বোর্ড প্রেসিডেন্টের এ এক ঐতিহাসিক পদক্ষেপ৷ টেস্টের প্রথমRead More →

মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন

মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন। দুপুর থেকেই গুঞ্জন চলছিল রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি রাষ্ট্রপতি শাসনের পথেই হাঁটতে পারেন। রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে তা পেশও করেন রাজ্যপাল। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাষ্ট্রপতি এই সুপারিশে সই করতেই ৩৫৬ ধারা জারিRead More →

BRICS-এ মোদী, পৃথক আলোচনা জিন পিং, পুতিনের সঙ্গে

ব্রিকস-এ যোগ দিতে মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ ব্রাসিলিয়া উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে এবারের থিম “ইকোনমিক গ্রোথ ফর অ্যান ইনোভেটিভ ফিউচার”। এই নিয়ে ৬ বার ব্রিকস-এ যোগ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। আশা করা হচ্ছে ভারত থেকে একটি বড় ব্যবসায়িক প্রতিনিধি দলও এই ব্রিকস বিজনেস ফোরামে অংশ নিতেRead More →

ভুয়ো নাম দিয়ে কেন্দ্রের প্রকল্পে দুর্নীতি, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

মালদার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এনআরইজিএস প্রকল্প লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগ ব্লক অফিসে করায়, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযোগকারীদের চিঠি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কালিয়াচক ২নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে। অভিযোগকারীরা এবার জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রামRead More →

অযোধ্যা রায় নিয়ে উস্কানিমূলক মন্তব্য, FIR দায়ের ওয়েইসির বিরুদ্ধে

এফআইআর দায়ের করা হল অল-ইন্ডিয়া-মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওইয়াসির বিরুদ্ধে। অযোধ্যা মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ এনে আইনজীবী পবন কুমার জাহাঙ্গিরাবাড পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। তিনি অভিযোগ এনেছেন তার মন্তব্যে সমাজের একশ্রেনীর মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা করে স্পষ্ট জানানো হয়েছে বিতর্কিত জমিতেRead More →

অযোধ্যা মামলার রায় শুনে মমতা কেন চুপ আছেন, আক্রমণ বিজেপির

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে বিজেপি নেতৃত্ব শীর্ষ আদালতের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির নিশানায় যে তৃণমূল তা নিয়ে কোন দ্বিমত নেই। তাই অযোধ্যা মামলার রায় নিয়ে তৃণমূল নেতাদের চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। বাদ পড়েননি দলের সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপিরRead More →

ঝাড়খণ্ডের নির্বাচন উপলক্ষে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির

আসন্ন নির্বাচন উপলক্ষে ঝাড়খণ্ডে বিজেপি দলের পক্ষ থেকে ৫২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পূর্ব জামশেদপুর থেকে লড়বেন। বিজেপির রাজ্যশাখার প্রেসিডেন্ট লক্ষ্মণ গিলুয়া দাঁড়াবেন চক্রধরপুর থেকে। দলের সাধারণ সম্পাদক অরুন সিং জে পি নাদ্দাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। বিজেপি কার্যকরী সভাপতিRead More →

১২৮ ফুট উঁচু, ২১২ টি স্তম্ভ, রাম মন্দিরের নকশা তৈরি করে ফেলল ভিএইচপি

রাম মন্দির তৈরির দাবি বহুদিনের। এমনকি রাম মন্দির নির্মাণের উপকরণও নাকি অনেকাংশেই তৈরি, এমনটাও বিশ্বাস করা হয়। অবশেষে আদালতের রায়ে সেই রামমন্দির গড়ার সমর্থন মিলেছে। কেমন হবে সেই রাম মন্দির। ইতিমধ্যেই সেই পরিকল্পনবা করে ফেলেছে বিশ্ব হিন্দু পরিষদ। রামমন্দিরের অনেকগুলি মানচিত্রকে সামনে রেখে নতুন রামমন্দির নির্মাণের প্রস্তাব দিয়েছে বিশ্ব হিন্দুRead More →

ঘূর্নিঝড় নিয়ে মোদী-মমতা কথা, সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। কলকাতায় মৃত্যু ঘটেছে এক যুবকের। পাশাপাশি যাদবপুরের পর থেকে সোনারপুর, বারুইপুর এলাকার চিত্রটাও বেশ খারাপ। গঙ্গাসাগরে ঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। প্রবল ঝড়ে ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি বাড়ি-দোকান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি সেখানে গাছওRead More →

মহারাষ্ট্রে সরকার গঠনে বিজেপিকে আমন্ত্রণ রাজ্যপালের

নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরেও মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারেনি বিজেপি সরকার। এছাড়াও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। সব মিলিয়ে এই মুহূর্তে বেশ জটিল অবস্থায় রয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। তবে শনিবার মহারাষ্ট্রে সরকার গঠন করার বিষয় নিয়ে বিজেপিকে আমন্ত্রন জানালেন রাজ্যপাল ভগত সিং কোশয়ারি। মহারাষ্ট্র নির্বাচনে ২৮৮ টিRead More →