যন্তর মন্তরে কটূক্তির ঘটনায় ক্ষমার বার্তা প্রধানমন্ত্রীর, ভিডিও বার্তায় দিলেন নৈতিকতার পাঠ

যন্তর মন্তরে কটূক্তির ঘটনায় ক্ষমার বার্তা প্রধানমন্ত্রীর, ভিডিও বার্তায় দিলেন নৈতিকতার পাঠ

ফের রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ তাঁর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়। এর আগের বারগুলির মতো এ বারেও তাঁর বার্তার মূলে ছিল দেশের যুবসমাজ। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে বলে দাবি করে, ক্ষোভ প্রকাশের বদলে বরঞ্চ ক্ষমার পথই বেছে নিলেন তিনি। একই সঙ্গে দিলেন নৈতিক মূল্যবোধের পাঠ।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “যন্তর মন্তরে যা ঘটেছে, তা দেশ তথা গোটা বিশ্বের মানুষ দেখেছেন। কিছু ‘দুষ্টু’ ছেলেমেয়ে অত্যন্ত অশ্রাব্য গালিগালাজ করেছে। এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে, যা কোনো সুস্থ সমাজের পক্ষে একেবারেই অশোভনীয়।” ক্ষোভ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “আমাকে তো বটেই, এমনকি আমার প্রয়াত মাকেও কটূক্তি করা হয়েছে।”

সংস্কৃতির অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ঘরের মেয়েরা কীভাবে এমন ভাষা ব্যবহার করতে পারে, তা ভেবেই কষ্ট হচ্ছে।” তবে যুবসমাজের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে তিনি জানান, অল্প বয়সে ভুলত্রুটি হয়েই থাকে। কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও এই সময়টাতেই থাকে।

ঘটনার জল আদালত বা শাস্তি পর্যন্ত না গড়িয়ে যুবসমাজকে সঠিক পথে ফেরানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এখনও সময় আছে। এই ছোট ছোট ছেলেমেয়েদের দূরে ঠেলে না দিয়ে বুকে টেনে নিয়ে সঠিক রাস্তা দেখানোই আমাদের মূল কর্তব্য। ওদের আদালতে টেনে নিয়ে গিয়ে বা শাস্তি দিয়ে কোনো পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়।” ক্ষমাশীল মনোভাব দেখিয়েই উদ্ভূত পরিস্থিতির ইতি টানতে চান বলে স্পষ্ট জানান নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.