টাকা পেতে আধার বাধ্যতামূলক, বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের

পিএম কিসান সম্মান নিধি যোজনার আওতায় থাকা বার্ষিক ভর্তুকির ৬০০০ টাকার চতুর্থ কিস্তি একমাত্র সেই সব সুবিধাভোগীই পাবেন যাদের ব্যাংকের সঙ্গে আধার যোগ করা থাকবে। আর তাই ৫কোটি চাষি যারা ডিসেম্বর মাসে চতুর্থ কিস্তির ভর্তুকি পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁদের সকলকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যাচাইকরণ করা রয়েছে কিনা তাRead More →

উদ্বাস্তুদের দিয়ে রাজ্যে মোদী-শাহকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রাজ্য বিজেপির

নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে । আগামিকালই তা আবার পেশ হচ্ছে রাজ্যসভায়৷ এরফলে বাংলায় বসবাসকারী শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হচ্ছে বলেই মনে করছে রাজ্য বিজেপি ৷ তাই এবার উদ্বাস্তুদের দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। গতলোকসভাRead More →

BREAKING: গুজরাত দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন

গোধরা কাণ্ডে নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল নানাবতী-মেহতা কমিশন। ২০০২ সালে গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোধরা কাণ্ডের প্রায় ১৭ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাঙ্গার সঙ্গে কোনওভাবেই জড়িত নয় বলে ক্লিনচিটে উল্লেখ করেছে বিচারপতি জি.টি নানাবতী এবং অক্ষয় মেহতার কমিশন। এরRead More →

রাজ্যসভায় পেশ নাগরিকত্ব সংশোধনী বিল

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শুরু হল আলোচনা । বুধবার দুপুর ১২টা নাগাদ রাজ্যসভায় এই বিল নিয়ে ভাষণ শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল নিয়ে আলোচনার জন্য সময় বরাদ্দ করা হয়েছে ছয় ঘণ্টা। এ দিন রাজ্যসভার স্পিকার বেঙ্কাইয়া নায়ডুর সামনে এই বিল নিয়ে ভাষণ শুরু করে তিনি বলেন ‘আমাদেরRead More →

নাগরিকত্বের দাবি জানানোর সুযোগ পাবেন ৫ লক্ষ বাংলাদেশি উদ্বাস্তু

অসমে পাঁচ লক্ষেরও বেশি বাংলাদেশি উদ্বাস্তুর চূড়ান্ত দফার জাতীয় নাগরকিপঞ্জিতে নাম ওঠেনি৷ তবে তাঁরাও নাগরিকত্বের দাবি জানানোর সুযোগ পাবেন৷ বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে গেলে এবং একটি আইন তৈরি হয়ে গেলে এই সুযোগ মিলবে৷ অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কথায়, ‘ওই বাসিন্দাদের প্রথমে নাগরিকত্বের দাবি জানিয়ে আবেদন করতে হবে৷Read More →

ধনকড় আঁচ রাজ্যসভাতেও, ওয়াকআউট তৃণমূলের

রাজ্যপাল বনাম রাজ্য সরকারের বিরোধ কমার লক্ষণই দেখা যাচ্ছে না। এবার রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান লিখে বিধানসভা চত্বরে প্রতিবাদ শুরু করলেন শাসকদলের বিধায়করা। বিধানসভার কক্ষের বাইরে, আম্বেদকরের মূর্তির পাদদেশে তাঁরা ধর্নায় বসেন মঙ্গলবার সকালে। বিধানসভায় এমন ঘটনা একেবারেই ব্যতিক্রমী। বিধায়কদের অভিযোগ, রাজ্যপালের কাছে আটকে রয়েছে একাধিক বিল। এর মধ্যে তফসিলি জাতিRead More →

বিজেপি কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গুলি চালাতে পারে বাংলার পুলিশ: অর্জুন সিং

আবারও রাজ্য পুলিশের সমালোচনায় সরব বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ ভাটপাড়ায় দলীয় মিছিলে গিয়ে অর্জুন তুলোধনা করলেন রাজ্য পুলিশকে। মিথ্যা মামলা দিয়ে এরাজ্যে বিজেপি কর্মী-সমর্থকদের ফাঁসানোর অভিযোগ অর্জুন সিংয়ের। একইসঙ্গে হায়দরাবাদ পুলিশের পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ৷ হায়দরাবাদে এনকাউন্টার প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন বলেন, ‘হায়দরাবাদ পুলিশ হয়তো তথ্যপ্রমাণ পেয়েছিল, প্রমাণ পাওয়ারRead More →

১৪ ডিসেম্বরের আগে ফাঁসির দড়ি তৈরির নির্দেশ, নির্ভয়াকাণ্ডে শাস্তি নিয়ে বাড়ছে জল্পনা

নির্ভয়া-কাণ্ডের চার দোষীর ফাঁসির আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷ এক জন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছেন৷ এরই মধ্যেই ফাঁসির দড়ি চেয়ে নির্দেশ এল বক্সারের জেলে৷ তারপরই নির্ভয়া-কাণ্ডে দোষীদের ফাঁসি নিয়ে বাড়ছে জল্পনা৷ সূত্রের খবর,আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তৈরি রাখতে হবে ১০টি ফাঁসির দড়ি৷ এমনই নির্দেশ গিয়েছে বিহারের বক্সার জেলে৷ বক্সারRead More →

ঐতিহাসিক নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর কী বললেন মোদী

সোমবার রাতে লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। সকাল থেকে শাসক-বিরোধী চাপান-উতোরের পর রাত প্রায় ১২ টা নাগাদ এই বিল পাশ হয়ে গিয়েছে। বিল পাশ হওয়ার পর ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিল পাশ হওয়ার পরই ট্যুইট করেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, সব সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ভারতীয়দেরRead More →

নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলার সাংসদদের সমর্থন চাইলেন অমিত শাহ

নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে থাকতে বাংলার সাংসদদের আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সংবিধান মেনেই নাগরকিত্ব সংশোধনী বিল পেশ বলে দাবি শাহের। আজ সোমবার লোকসভায় বিল পেশ হতেই তুমুল হট্টগোল বাধে। বিলের বিরোধিতায় সরব হন কংগ্রেসের অধীর চৌধুরী থেকে শুরু করে বিরোধী দলের সাংসদরা। বিলের বিষয় নিয়ে তুমুল আপত্তি তোলেন সৌগতRead More →