রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে প্রমান করলেন, রাজ্য স্বাস্থ্য কমিশন ভুল

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে প্রমান করলেন, রাজ্য স্বাস্থ্য কমিশন ভুল

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে প্রমান করলেন, রাজ্য স্বাস্থ্য কমিশন ভুল l রাজ্য স্বাস্থ্য কমিশন বলছে, এই রাজ্যে ভাল চিকিৎসক এবং পরিকাঠামো থাকা সত্ত্বেও মানুষ ভেলোর যাচ্ছেন কম পয়সায় চিকিৎসা পেতে l তাহলে সাধন বাবু মুম্বাইতে কোকিলবেন হাসপাতাল যাচ্ছেন কেন? কোকিলাবেন হাসপাতালের খরচ কম নয়? পদমর্যাদা বলে আপেলো বা বেলভিউ এর মেডিকেল বিল চোকাবে রাজ্য সরকার l তাহলে কেন সাধনবাবু মুম্বাই যাচ্ছেন? কারণ রাজ্যের চিকিৎসা ব্যাবস্থার উপর বিন্দুমাত্র ভরসা নেই তাঁর l এই রাজ্যের সেরা হাসপাতাল বা ডাক্তারকেও তিনি বা তাঁর পরিবার ভরসা করতে পারেন নি l মহারাষ্ট্র বা তামিলনাড়ু বা গুজরাটের কোন মন্ত্রী কোন দিন কলকাতায় আসবেন ডাক্তার দেখাতে?

পরের প্রশ্ন, কোকিলাবেন কে? ধীরুভাই আম্বানির স্ত্রী l অনিল ও মুকেশের মা l যে অম্বানিদের গালি না দিয়ে একদিনও কাটে না তৃণমূলের ছোট থেকে বড় নেতা নেত্ৰীদের, সেই আম্বানিদের হাসপাতাল l অচ্ছুৎ গুজরাটিদের হাসপাতালে বাংলার ক্রেতাসুরক্ষা মন্ত্রী কেন? কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যাবস্থার শব্দকোষে ক্রেতা তথা রোগীর সুরক্ষা বলে কোন শব্দই নেই l

তবে, বরিষ্ঠ নেতা এবং মন্ত্রী সাধন পাণ্ডের দ্রুত আরোগ্য কামনা করি ভগবানের কাছে l উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন 🙏
সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.