আল আকসা মসজিদে ঢুকে গাজ়া জয়ের ঘোষণা ইজ়রায়েলি মন্ত্রীর! নিন্দায় সরব হল আরব দুনিয়া

পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে বুধবার ইহুদি ধর্মাবলম্বীদের নিয়ে ইজরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির প্রার্থনা সভা করলেন। দাবি করলেন যুদ্ধ জয়ের। আর সেই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়! সৌদি আরব, জর্ডন-সহ একাধিক দেশ গাভিরের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে। প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের অংশ পূর্ব জেরুসালেমRead More →

‘ছ’মাসে দিল্লি দুর্বল হয়েছে, শক্তি বেড়েছে পাকিস্তানের, ফের হতে পারে যুদ্ধ!’ আবার উস্কানিমূলক মন্তব্য পাক প্রতিরক্ষামন্ত্রীর

গত ছ’মাসে পাকিস্তান শক্তিশালী হয়েছে। আগের চেয়ে শক্তি কমেছে ভারতের। এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ভারত সম্পর্কে ফের উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। দাবি, দুই দেশের মধ্যে পুনরায় যুদ্ধ বাধতে পারে। সেই সম্ভাবনা যথেষ্ট ‘বাস্তব’। যদি আবার যুদ্ধ বাধে, পাকিস্তান আগের চেয়ে ভাল ফল করবে বলে তিনিRead More →

ক্ষতি হয়ে যাচ্ছে! ভারতের সঙ্গে সম্পর্ক দ্রুত ঠিক করুন, ট্রাম্পকে চিঠি মার্কিন কংগ্রেস সদস্যদের, কী কী ক্ষতি? দিলেন ব্যাখ্যাও

ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক দ্রুত মেরামত করা প্রয়োজন। তা না হলে আমেরিকার ক্ষতি হয়ে যাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে এই আবেদন জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ১৯ জন সদস্য। তাঁদের মধ্যে একাধিক সিনিয়র ডেমোক্র্যাট নেতা রয়েছেন। তবে রিপাবলিকান কোনও নেতা এই চিঠিতে স্বাক্ষর করেননি। ভারতের পণ্যের উপর সম্প্রতি ৫০Read More →

অস্ট্রেলিয়া থেকে ভোর ৫টায় ফোন বৈভবের! রাজস্থানের কর্তাকে ঘুম থেকে তুলে কী বলল ১৪ বছরের ক্রিকেটার?

হঠাৎ কী হল বৈভব সূর্যবংশীর? ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে সে। সেখান থেকেই রাজস্থান রয়্যালসের এক কর্তাকে ফোন করেছিল ১৪ বছরের ক্রিকেটার। আইপিএলে রাজস্থানের হয়ে খেলে বৈভব। কিন্তু এখন তো আইপিএল চলছে না। আগামী মরসুমের আগে এখনও সময় রয়েছে। তা হলে কেন হঠাৎ ফোন করল বৈভব? বিষয়টি খোলসাRead More →

Landslide on Bus: ভয়ংকর! চলন্ত বাসের মাথাায় হুড়মুড়িয়ে ধস, কাদা-পাথরে চাপা পড়ে মৃত কমপক্ষে ১৫

 চলন্ত বাসের মাথায় ধস! কাদা-পাথরে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত ১৫। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধারকাজ। ভয়াবহ দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের বিলাসপুরে। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোযণা করলেন প্রধানমন্ত্রী। আহতেরা পাবেন পঞ্চাশ হাজার টাকা। ফের ভয়াবহ ধস নামল হিমাচল প্রদেশ। স্থানীয় সূত্রে খবর, আজ, মঙ্গলবারRead More →

শতরানে বিশ্বরেকর্ড ব্রিটসের, বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে ভারতকে বার্তা দিল দক্ষিণ আফ্রিকা, চর্চা প্রোটিয়া ফিল্ডারের ক্যাচ নিয়ে

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। হেরেছিল ১০ উইকেটে। যে কোনও দলের মনোবল নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার। ইনদওরে নিউ জ়‌িল্যান্ডকে দাপটের সঙ্গে হারাল তারা। বিশ্বরেকর্ড গড়ে শতরান করলেন তাজ়মিন ব্রিটস। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে ভারতের সঙ্গে।Read More →

অবসরের পর পানশালা খুলেছেন ব্রড! দু’বছরে ৩৩ কোটি টাকা লাভ যুবরাজের কাছে ছয় ছক্কা খাওয়া বোলারের

১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার শেষে নতুন ইনিংস শুরু করেছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের পেসার পানশালা খুলেছেন। নতুন ব্যবসায় লাভও হচ্ছে তাঁর। আপাতত ব্যবসায় মজে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪৭ উইকেটের মালিক। ২০২৩ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্রড। তার পর ‘দ্য ক্যাট অ্যান্ড উইকেটস’ নামের একটি সংস্থা খোলেন তিনি। আগেRead More →

ভারতে ফুটবলে বড় দায়িত্বে সঞ্জু! ক্রিকেটের মাঝে কিসে মন দিতে হবে ভারতীয় ক্রিকেটারকে

কেরিয়ারের মাঝেই বড় দায়িত্ব পেলেন সঞ্জু স্যামসন। ভারতীয় ক্রিকেটারকে ইংলিশ প্রিমিয়ার লিগ ভারতে তাদের প্রচার দূত করেছে। ভারতে প্রিমিয়ার লিগের প্রচারে প্রধান ভূমিকা নিতে হবে সঞ্জুকে। সোমবার এই ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ। ভারতে প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা রয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের সমর্থকের সংখ্যা প্রচুর। সেই সুযোগটাই কাজে লাগাতেRead More →

ব্যর্থ বৈভব! এক দিনে পড়ল ১৭ উইকেট, ছোটদের টেস্টে অসিদের থেকে এগিয়ে ভারত

আগের টেস্টে শতরান করেছিল বৈভব সূর্যবংশী। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হল সে। রান পেল না ভারতের ১৪ বছরের উদীয়মান তারকা। তবে শুধু বৈভব নয়, ভারত ও অস্ট্রেলিয়ার ব্যাটিং একই দিনে ভেঙে পড়ল। যা পরিস্থিতি তাতে দ্বিতীয় টেস্টের ফয়সালা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের থেকেRead More →

দিল্লি ক্রিকেটে বিতর্ক, জীবনে কিপিং না করা ক্রিকেটার উইকেটরক্ষক হিসাবে দলে!

আবার বিতর্ক দিল্লি ক্রিকেট সংস্থায়। বিনু মাঁকড় ট্রফির জন্য ২৩ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এই অসঙ্গতি। এমন এক ক্রিকেটারকে উইকেটরক্ষক হিসাবে দলে নেওয়া হয়েছে যিনি কোনও দিন উইকেটরক্ষণই করেননি। ‘দৈনিক জাগরণ’ একটি রিপোর্টে জানিয়েছে, ৩ অক্টোবর বিনু মাঁকড় ট্রফির জন্য দল ঘোষণা করা হয়েছে। ২২তমRead More →