ভারতের বিরুদ্ধে জোড়া সিরিজ়ের দল ঘোষণা নিউ জ়িল্যান্ডের, দুই ভিন্ন অধিনায়কের নেতৃত্বে আসবে কিউয়িরা

ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড ক্রিকেট। ২০ ওভারের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। এক দিনের দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। এক দিনের দলে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আদি অশোক। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড তিন ম্যাচের এক দিনেরRead More →

‘প্রাণ বাঁচাতে ছুটছিলাম’! মেসিকে গান শোনাবেন বলে লন্ডন থেকে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা গায়কের

২০১৬ সালে মারাদোনা যখন কলকাতায় এসেছিলেন, তখন তাঁর জন্য গান গেয়েছিলেন। এ বার লিয়োনেল মেসির জন্য কলকাতায় আর গান গাওয়া হয়নি লন্ডন থেকে আসা চার্লস অ্যান্টনির। উল্টে প্রাণ বাঁচাতে ছুটতে হয়েছিল তাঁকেই। ১৩ ডিসেম্বর যুবভারতীর সেই অভিজ্ঞতা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ওই গায়ক। তাঁর দুঃখ, মেসিকে কলকাতায় গানRead More →

হিংসার দায় হাসিনার কাঁধে চাপালেন ইউনূস, নিশানায় ভারতও! অশান্ত বাংলাদেশে সুষ্ঠু ভোটের বার্তা কমিশনের

বাংলাদেশে জুলাই আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির খুনের পর থেকে ফের উত্তাল হয়েছে ঢাকা-সহ বিভিন্ন এলাকা। ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগ— সবই হয়েছে। বাদ যায়নি ছায়ানট, উদীচীর মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এমনকি সংবাদপত্রের দফতরও। এরই মধ্যে শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধানRead More →

পিতা-পুত্র খুনে ফাঁসির সাজা না হওয়ায় অখুশি পরিবার যাচ্ছে উচ্চ আদালতে! সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি শুভেন্দুর

ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদের শমসেরগঞ্জে খুন হয়ে যান হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন। মঙ্গলবার সেই খুনের ঘটনায় ১৩ জন দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল জঙ্গিপুর আদালত। তবে আদালতের রায়ে খুশি নয় হরগোবিন্দ-চন্দনের পরিবার। ফাঁসির দাবিতে অনড় তারা। পরবর্তীকালে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রয়েছে পরিবারের।Read More →

অনূর্ধ্ব-১৮ যুব লিগে একই দিনে জয় ইস্টবেঙ্গল, মোহনবাগানের

অনূর্ধ্ব-১৮ যুব লিগে একই দিনে জিতল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ইস্টবেঙ্গল এ দিন ৪-০ গোলে হারিয়েছে এসকেএমএসএফ (কালনা)-কে। অন্য দিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছে এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমিকে। যুব লিগে টানা তিনটি ম্যাচে জিতল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তারা ৫-০ গোলে হারিয়েছিল কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট এফএ-কে। গোল করেছিলেন সাহিল খান, ইয়াকেশ টোপনো,Read More →

ছোটদের এশিয়া কাপেও ভারত-পাক বিতর্ক! বৈভবদের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের কোচ সরফরাজ়

আয়ুষ মাত্রের দলকে ১৯১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের আচরণে খুশি নন পাকিস্তানের কোচ সরফরাজ় আহমেদ। ভারতের ক্রিকেটারদের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব চোখে পড়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। সূর্যকুমার যাদবদের এশিয়াRead More →

আইপিএলের তিন মাস আগে দলের দুই পেসারকে বিদেশে পাঠাচ্ছে লখনউ, জানা গেল নেপথ্য কারণ

আইপিএল শুরু হতে এখনও তিন মাস বাকি। তার আগেই দলের দুই পেসারকে দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে লখনউ সুপার জায়ান্টস। তাঁরা হলেন আবেশ খান এবং মহসিন খান। দু’জনেই ডারবান সুপার জায়ান্টস দলের সঙ্গে অনুশীলন করবেন। আরও এক-দু’জন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। চোটের কারণে দীর্ঘ দিন ধরেই ক্রিকেটRead More →

বিশ্বকাপ জিততেই বদলাল ভাগ্য! ঘরোয়া ক্রিকেটে এ বার মহিলারা পাবেন দ্বিগুণ টাকা, সিদ্ধান্ত বোর্ডের

বিশ্বকাপ জয়ের দু’মাস পর বদলে গেল ভারতের মহিলা ক্রিকেটারদের ভাগ্য। ঘরোয়া ক্রিকেট খেললে এ বার থেকে মহিলা ক্রিকেটারেরা পাবেন দ্বিগুণ টাকা। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বোর্ড। পাশাপাশি ম্যাচ আধিকারিকদের বেতনও বাড়ানো হয়েছে। ছেলেদের মতো সমান অর্থ মেয়েদেরও দিতে চাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী,Read More →

রাজ্যে ভোটার-শুনানি শনিবার থেকে শুরু! কোথায় হবে, প্রথম দিকে কাদের ডাকা হবে, সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন

আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে। ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনও ‘ম্যাপিং’ করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাঁদেরই। রাজ্যে এমন ভোটার রয়েছেন প্রায় ৩০ লক্ষ। কমিশন সূত্রে খবর, ১০Read More →

ইজ়রায়েলি অস্ত্র ও সামরিক সরঞ্জামের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত, প্রথম স্থানে কে? জানাল নেতানিয়াহু সরকার

গাজ়ায় হামলার প্রতিবাদে গত দু’বছরে ইউরোপীয় ইউনিয়ন বার বার সমালোচনা করেছে ইজ়রায়েলের। পশ্চিম ইউরোপের একাধিক দেশ তেল আভিভের আপত্তি উড়িয়ে প্যালেস্টাইনকে ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু পরিসংখ্যান বলছে গাজ়ায় নরসংহারের আবহেও ইজ়রায়েলের সঙ্গে ইউরোপের সামরিক সখ্য অটুট! ইজ়রায়েলি প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির দেওয়া তথ্য প্রকাশ করে সে দেশেরRead More →