কী কারণে ভেঙে পড়েছিল CDS-এর কপ্টার? কুন্নুর ক্র্যাশের রিপোর্ট জমা পড়বে শীঘ্রই

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটনে যাওয়ার পথে ভেঙে পড়েছিল সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার। সস্ত্রীক সিডিএস সহ ১৩ জনের মৃত্যু হয় ঘটনায়। পরে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংও জীবন যুদ্ধে হেরেছিলেন। এই মর্মান্তিক ঘটনার প্রায় একমাস পার হতে চলল। তবে দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্তে নামা যৌথবাহিনীরRead More →

শুধু অনলাইনে ডেলিভারি,দোকানে পরোটা না দেওয়ায় মালিককে ‘গুলি করে খুন’ ক্রেতাদের

খাবার পরিবেশন করতে অস্বীকার করেছিলেন মালিক। তার জেরে খাবারের দোকানের মালিককে খুন করার অভিযোগ উঠল গ্রেটার নয়ডায়। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে নয়ডার পুলিশ। ধৃতদের নাম আকাশ এবং যোগেন্দ্র। দু’জনেই গ্রেটার নয়ডার বাসিন্দা। শনিবার ভোরেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, দোকানের মালিকের নাম কপিল রানা। বেটা ২ থানারRead More →

পুলওয়ামা হামলায় সরাসরি জড়িত আর কেউ বেঁচে নেই! শেষ জীবিত জঙ্গিকে খতম করল সেনা

দুইদিন আগেই অনন্তনাগে এক এনকাউন্টারে খতম হয়েছে সমীর দার নামক এক জঙ্গি। ডিএনএ পরীক্ষার পর জম্মু ও কাশ্মীরের তরফে জানিয়ে দেওয়া হল ২০১৯ সালের পুলওয়ামা হামলায় জড়িত অন্তিম জীবিত জঙ্গি ছিল সমীর। এই জইশ জঙ্গির মৃত্যুর পর পুলওয়ামা হামলায় জড়িত আর কোনও জঙ্গি বেঁচে নেই বলে জানিয়ে দিল কাশ্মীর পুলিশ।Read More →

কলকাতায় স্কুলে স্কুলে হবে ১৫ – ১৮ বছর বয়সীদের টিকাকরণ শিবির, জানালেন ফিরহাদ

সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে ১৫ – ১৮ বছর বয়সীদের টিকাকরণ। অপ্রাপ্তবয়স্কদের টিকাকরণের অভিযান শুরু হবে পশ্চিমবঙ্গেও। তার আগে কলকাতায় টিকাকরণের রূপরেখা জানালেন ফিরহাদ হাকিম। জানালেন রাজ্যের কাছে প্রায় ১.৫ লক্ষ টিকা মজুত রয়েছে। ফিরহাদ জানিয়েছেন, সোমবার থেকে কলকাতার বিভিন্ন স্কুলে শুরু হবে টিকাকরণ ক্যাম্প। পর্যাপ্ত জায়গা রয়েছে এমনRead More →

শুধু মাদারের সংস্থা নয়, বিদেশি অনুদানের তালিকায় নেই SRFTI-সহ ৬০০০ প্রতিষ্ঠান

পুনর্নবীকরণের জন্য আবেদন করা হয়নি বা কেন্দ্র অনুমোদন দেয়নি। সেই কারণে প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে। যে তালিকায় আছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড ইনস্টিটিউটও (এসআরএফটিআই)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এল।ট্রেন্ডিং স্টোরিজ বিষয়টির সঙ্গে অবহিত কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা জানিয়েছে, গত ২৪Read More →

আইআইটি খড়গপুর আর্য দ্রাবিড় তত্ত্বকে খন্ডন করে , বামপন্থীদের ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে নীচু দেখানোর উন্মোচন করেছে, ক্যালেন্ডার প্রকাশ করে…

আইআইটি খড়গপুর আর্য দ্রাবিড় তত্ত্বকে খন্ডন করে , বামপন্থীদের ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে নীচু দেখানোর উন্মোচন করেছে, ক্যালেন্ডার প্রকাশ করে… বাম ঐতিহাসিকরা ভারতীয়দের, বিশেষ করে হিন্দুদের হেয় করার জন্য একটি মিথ্যা তত্ত্ব তৈরি করেছেন। তাদের বহিরাগত হতে বলা হয়েছিল যাতে তারা মনে করে যে আর্যরা বাইরে থেকে এসেছিল এবং দ্রাবিড়রাRead More →

আচমকা করোনা সংক্রমণ বৃদ্ধি পশ্চিমবঙ্গে, সোমবার থেকে আরোপ হতে পারে কড়া বিধিনিষেধ

আগামী সোমবার থেকেই কি রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে? একটি মহলের দাবি, সেই সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের শীর্ষ মহলে আলোচনা চলছে। আজই সন্ধ্যায় সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে। নয়া বছরে প্রথম সপ্তাহে ‘স্টুডেন্টস উইক’ পালনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আগামী সোমবারRead More →

কাটলেন কেক, পার্টি করলেন হোটেল কর্মচারীদের সাথে! বিরাট-অনুষ্কার নিউ ইয়ার জমজমাট

মেয়ে ভামিকা জন্মের পর এটাই অনুষ্কা আর বিরাটের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন। আপাতত ভারতের সম্প্রতি চলা টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকাতে আছেন এই দম্পতি। সেখানেই স্বাগত জানালেন নতুন বছরকে।  তাঁদের নতুন বছর উদযাপনের ছবি শেয়ার করে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে লিখলেন, ‘২০২১ আমাকে জীবনের সবচেয়ে বড় খুশি দিয়েছে। তাইRead More →

স্টেশনে বিনামূল্যে WiFi-র দিন শেষ, নির্দিষ্ট সময়ের পর লাগবে টাকা, দেখুন তালিকা

স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্টেশনের ওয়াইফাই দিয়ে কোনও সিনেমা বা গেম ডাউনলোড করতে বসিয়ে দেন। হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন স্টেশনে গিয়ে অনেকেই এমনটা করেন। কিন্তু এবার সেই অঢেল সুখের দিন শেষের দিকে। কেন? কারণ এবার থেকে দিনে মাত্র প্রথম আধ ঘণ্টাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। তারপরেও রেলের ওয়াইফাই ব্যবহারRead More →

২০২২-এর মর্মান্তিক সূচনা, বৈষ্ণো দেবীতে পদপিষ্ট হয়ে মৃত ১২, গুরুতর আহত ১৪

মর্মান্তিক ভাবে শুরু হল নতুন বছর। শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ব্যাপক ভিড়ের ফলে পদপিষ্ট হওয়ায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে,Read More →