মুড়িমুড়কির মতো ইটবৃষ্টি, ভাঙড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ।

শান্ত হচ্ছে না ভাঙড়। ভোজেরহাটে বাসন্তী হাইওয়ের উপর কার্যত খণ্ডযুদ্ধ পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে। বিক্ষোভকারীদরে জমায়েত থেকে ইটবৃষ্টি হওয়ার পরেই কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এদিকে, ইটবৃষ্টির জেরে গুরুতর জখম ৪ পুলিশ কর্মী। অন্যদিকে, যে সভাকে কেন্দ্র করে এত অশান্তি সেই সভার ভবিষ্যত্‍ কার্যত অনিশ্চিত বলে জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদRead More →

মালদার চাঁচলে বোমা বিস্ফোরণের জেরে উড়ল চাল, ভাঙলো বাড়ি।

ভরদুপুরে ঘরের মধ্যে ভাত বাড়ছিলেন গৃহবধূ রৌসনারা বিবি। সেইসময় আচমকা পাশের ঘরে আচমকা বিস্ফোরণের জেরে কিছুক্ষণের জন্য জ্ঞান হারান রৌসনারা। যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল। এলাকার কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রৌসনারার স্বামী আব্দুল সালেম। চাঞ্চল্যকর ঘটনাটি চাঁচলের আলিয়াটোলা গ্রামের।Read More →

শাসকদলের কর্মী সম্মেলনে ডাকও পেলেন না সদ্য তৃণমূলে আসা মইনুল হক।

একুশের বিধানসভা নির্বাচনে ও পরে উপনির্বাচনে ফোটোফিনিশ জয় পেলেও তৃণমূলের আভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতি ঠিক কতটা পোক্ত তা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। বরাবরই শিরোনামে থেকেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ফের সেই ছবি সামনে এল ফরাক্কায়। শনিবার ফরাক্কা ব্লক তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলারRead More →

দুয়ারে রেশনের চাল যাচ্ছে শুধু তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঘরে, অভিযোগ ঘিরে বাদুড়িয়ায় তুলকালাম।

মানুষের দুয়ারে পৌঁছনোর পরিবর্তে রেশন দ্রব্য পৌঁছে যাচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে। এই অভিযোগকে কেন্দ্র করে দুয়ারে রেশন নিয়ে প্রকাশ‍্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মারধর ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কাটিয়াহাটে। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের কাটিয়াহাটের। এখানেRead More →

ঘরছাড়া বিজেপি কর্মীদের পার্টি অফিসেই দেওয়া হল ভাইফোঁটা।

 ভোটের পর থেকেই ঘরে ফেরেননি অনেক বিজেপি কর্মী। সন্ত্রাসের কারণে তাঁরা ঘরে ফিরতে পারেননি বলে অভিযোগ উঠেছে রাজ্যের একাধিক জায়গায়। এখনও ঘরছাড়া বহু বিজেপি কর্মী ও সমর্থক। তাই ভাইফোঁটার দিন সেই সমস্ত কর্মী-সমর্থকদের একটু আনন্দ দিতে বিশেষ ভাইফোঁটার আয়োজন করেছিল জেলা বিজেপি নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীদের জন্য এই আয়জনRead More →

দিল্লিতে দু’দিনের ‘হাই ভোল্টেজ’ বৈঠকে যোগ দিতে আজই রওনা হচ্ছেন দিলীপ ঘোষ।

 শনিবারই দিল্লি যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালেই বিমানে রাজধানীর পথে রওনা দেবেন তিনি। রবিবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকে অংশ নিতেই দিল্লি যাচ্ছেন তিনি। শনিবার সকালে নিউ টাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে দিলীপ ঘোষ জানান, দু’দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে দিল্লিতে। রবিবার ‘কার্যকারিণী সমিতি’র বৈঠকRead More →

রাজ্য সরকার কেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রুখছে না? এবার জ্বালানি-জ্বালা বিধানসভাতেও।

 রাজ্য সরকার কেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রুখছে না? দাম নিয়ন্ত্রণের জন্য কেন বারবার উদাসীনতার পরিচয় দিচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার? এই প্রশ্নে আগামী সোমবার বিধানসভা চত্ত্বরে পোস্টার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা বিজেপি পরিষদীয় দলের। বি আর আম্বেদকরের মূর্তির সামনে হবে তা। পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভা অন্দরে এই প্রথম সরব হতেRead More →

কেন ভ্যাট কমাচ্ছে না রাজ্য? জ্বালানি ইস্যুতে এবার পাল্টা রাজ্যের ওপর চাপ বাড়াতে রিপোর্ট কেন্দ্রের।

জ্বালানির জ্বালায় জেরবার দেশবাসী। তার মধ্যেই উত্‍সবের মরশুমে পেট্রোল-ডিজেলে উত্‍পাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র। তাতেই চাপ বাড়ছে পশ্চিমবঙ্গসহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে। কেন্দ্রীয় সরকার তালিকা প্রকাশ করে জানিয়েছে, ২২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল কেন্দ্রের শুল্ক কমানোর পর নিজেদের ভ্যাট কমিয়েছে। কিন্তু, এখনও ১৪ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সেই পথেRead More →

আস্ত ঘরবাড়ি গিলছে গঙ্গার ভাঙন, সারি বেঁধে দাঁড়িয়ে নিজেদের ‘সর্বনাশ’ দেখছেন এলাকাবাসী।

গঙ্গার জলস্তর কমতেই ফের গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধানঘরা এলাকা। শনিবার সকাল থেকে ভাঙনের তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। ইতিমধ্যেই প্রায় ১০০ থেকে ১৫০ মিটার এলাকা গঙ্গা ভাঙনে নদীগর্ভে তলিয়ে গিয়েছে। গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে আরও কয়েকটি বাড়ির। ফলে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে অন্যত্র ঠাঁইয়ের খোঁজে ইতিমধ্যেই বহু পরিবার।Read More →

নেই কোনও মূর্তি, আজও রাজা প্রতাপাদিত্যের প্রতিষ্ঠিত দেবীর ঘট পূজিত হয় বাদুড়িয়ার মজুমদার বাড়িতে।

বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের আড়বেলিয়া বেনে পাড়ায় মজুমদার বাড়ি। আড়বেলিয়া এলাকাটি সুপ্রাচীন, বহু শিক্ষিত ও বনেদি পরিবারের বাস। এর মধ্যে আড়বেলিয়ার বসু বাড়ি ও মজুমদার বাড়ি বিখ্যাত। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে মজুমদার বাড়িতে কালী মন্দির প্রতিষ্ঠা হয়। কথিত আছে, যশোহরের রাজা প্রতাপাদিত্যের রাজত্বের শেষদিকে যখনRead More →