পৌঁছাতে দেরি, দুয়ারে রেশন দিতে গিয়ে আমডাঙ্গায় মার জুটল ডিলারের কপালে।

রেশন বিলি করতে গিয়ে হল বিপত্তি। গ্রাহকের কাছে মার খেলেন খোদ রেশন ডিলার। কিন্তু ঘটনার কারণ শুনে অবাক সকলে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আমডাঙার কাছে বড়গাছিয়া গ্রামে রেশন বিলি করতে যান মহম্মদ ইজরাইল নামে ওই রেশন ডিলার। সরকারি নির্দেশ মতো গ্রামের প্রায় তিরিশ থেকে চল্লিশ পরিবারের বাড়িতে গিয়ে রেশন পৌঁছেRead More →

বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে নয়ছয়, ধৃত অস্থায়ী পুরকর্মী।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরির লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে বসিরহাট পুরসভার এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম মসিবর রহমান। ধৃত বসিরহাটের দন্ডিরহাট এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাকে দন্ডিরহাট এলাকা থেকেই গ্রেফতার করা হয়।  বছর তিনেক আগে বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরRead More →

দুয়ারে রেশনের বদলে টাকা, খবর সম্প্রচারিত হতেই তদন্ত শুরু খাদ্য দফতরের।

দুয়ারে রেশন প্রকল্পে ‘দুর্নীতি’। রেশন সামগ্রী নয়, জলপাইগুড়িতে গ্রাহকদের বাড়ি বাড়ি দিয়ে টাকা দেওয়ার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। একটি বাংলা চ্যানেলের খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। শুরু হল তদন্ত। বিধানসভা ভোটে তৃণমূলের ইস্তাহারে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীরRead More →

দিপাবলীতে বড় ঘোষণা, দাম কমছে পেট্রোল-ডিজেলের।

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। অবশেষে দিপাবলীর সন্ধেয় সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। আগামিকাল থেকেই কমছে জ্বালানি তেলের দাম। একধাক্কায় অনেকটাই শুল্ক অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। পেট্রোলে ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল মোদী সরকার।Read More →

তৃণমূলের মিছিলে পা না মেলানোর ‘অপরাধে’ খোয়া গেল ১০০ দিনের কাজ, নাম ধরে ধরে ছাঁটাইয়ের অভিযোগ।

তৃণমূলের ডাকা মিছিলে যোগ দেননি। তাই জব কার্ডের মেলেনি! কাজ থেকে বঞ্চনার অভিযোগে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকায়। আর এই ঘটনা ঘিরে জোর রাজনৈতিক তরজা ঘাটালে। মঙ্গলবার বিকালে চার কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের রেকর্ড জয়ের পরেই ঘাটালের মনসুকা এলাকায় একটি বিজয় মিছিলের ডাক দেয় তৃণমূল। তবে তৃণমূল সূত্রে খবর, পেট্রোপণ্যেরRead More →

পুজোর অনুমতি নিয়ে শাসকদলের বোমাবাজি, কাঁথি পুলিশের জালে ৩ দুষ্কৃতী।

রাজ্যের একাধিক স্থান থেকে শাসকদলের গোষ্ঠী কোন্দলের খবর প্রকাশ্যে আসে। কখনও এলাকা দখলকে কেন্দ্র করে। কখনও টাকা তোলাকে কেন্দ্র করে। গতকালও কাঁথি থেকে সেই একই খবর প্রকাশ্যে এল।  এবার পুজো করাকে কেন্দ্র করে ঝামেলা বাধে দুই গোষ্ঠীর মধ্যে। পড়ে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশপ্রাণ ব্লকের পেটুয়া মৎস্যবন্দর এলাকায়। সেই ঘটনায় ৬Read More →

‘পিকে মোদীর এজেন্ট, বিজেপির পক্ষে কাজ করছেন’ : অধীর রঞ্জন চৌধুরী

বরাবরই তাঁর ‘না পসন্দ’-এর তালিকায় রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দিল্লিতে শরোদ পওয়ারের সঙ্গে পিকের বৈঠকের সময়েও সেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বুধবার ফের সাংবাদিক বৈঠকে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি ভোটকুশলী প্রশান্ত কিশোরকেও আক্রমণ করলেন অধীর। এদিন অধীর বলেন, “পিকে আসলে কার জন্য কাজRead More →

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় রেশন-আধার সংযুক্তিকরণ ঘিরে ধুন্ধুমার, যুবকের হাতে কামড়।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণকে কেন্দ্র করে এদিন দুই গ্রামের মধ্যে সংঘর্ষের জেরে ধুন্ধুমার বেঁধে গেল। এমনকি সংঘর্ষের মধ্যে এক যুবকের হাতও কামড়ে দেয় হামলাকারীরা। সংঘর্ষের জেরে আহত হয়েছেন ২ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়। কাঁকসায় শিবপুর স্বাস্থ্যকেন্দ্রে বুধবার সকাল থেকে রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণেরRead More →

চরম দায়িত্বজ্ঞানহীনতা, জলপাইগুড়িতে এক সিরিঞ্জেই একাধিককে করোনা টিকা।

করোনার টিকাকরণ নিয়ে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার ছবি সামনে এল। এক সিরিঞ্জ দিয়েই একাধিক ব্যক্তিকে করোনার টিকা দেওয়া হচ্ছে! অভিযোগ তেমনই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের পাহারপুর গ্রাম পঞ্চায়েতের পাটকাটা কলোনি এলাকায় শিবির করে করোনার টিকাকরণের ব্যবস্থা করেছিল স্বাস্থ্য দফতর। সেখানেই টিকাকরণ চলার সময় চরম গাফিলতি ওRead More →

মালদার গাজোলে গর্ভবতীর পেটে লাথি, শাশুড়িকে বিবস্ত্র করে মার, কাঠগড়ায় তৃণমূল নেতা।

গর্ভবতী মহিলাকে মাটিতে ফেলে পেটে লাথি মারার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে। একইসঙ্গে আরও অভিযোগ, শাশুড়িকেও বিবস্ত্র করে মারধর করা হয়। নির্মম এই ঘটনাটি মালদার গাজোলের আলালের মুড়িয়াকুন্ডু গ্রামের। আশঙ্কাজনক অবস্থায় ওই গর্ভবতী মহিলা এখন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর অসুস্থ শাশুড়িও। এদিকেRead More →