জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া শুভেন্দুর কনভয়ে বাঁশ নিয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ঘটনার প্রেক্ষিতে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। জানা যায়, কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে শুভেন্দুর গাড়িতে লাঠি, বাঁশ নিয়ে হামলা চালানো হয়। বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন শুভএন্দুর আইনজীবী। শুভেন্দুর অভিযোগ, হামলার সময় তাঁর দিকে অশ্লীল ভঙ্গি দেখানো হয়।Read More →

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে তৃণমূল কর্মীরা, স্লোগান উঠল ‘চামড়া গুটিয়ে দেব’।

দিন কয়েক আগে প্রকাশ্য সভা থেকে বনগাঁ সংসদীয় জেলার তৃণমূল সভানেত্রী আলোরানি সরকারকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে। সোমবার বনগাঁ দক্ষিণের সেই বিজেপি বিধায়কের বাড়ির সামনে জুতো, ঝাঁটা নিয়ে বিক্ষোভ করলেন তৃণমূল কর্মী সমর্থকদের। এমনকি বিজেপি বিধায়কের বাড়ি লক্ষ্য করে ঝাঁটা ছুড়তে দেখা গেল তৃণমূলের কর্মী ওRead More →

ভাঙড়ে টাকার বিনিময়ে মিলছে ‘বিনামূল্যে’র উজ্জ্বলা গ্যাস।

বিনামূল্যে সরকারি গ্যাস পাওয়ার কথা। এদিকে সেই ফ্রি গ্যাসের গ্রাহকদের কাছ থেকেই টাকা নেওয়ার অভিযোগ উঠল গ্যাস কানেকশন কর্মীদের বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে গ্যাস প্রতি ৭৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়-২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলেরRead More →

বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতির সর্বনাশ করছে টিএমসি, চা চক্রে আক্রমণাত্মক দিলীপ-অগ্নিমিত্রা।

নিউটাউনের একশন এরিয়া ওয়ানের এই (AE) ব্লকে সোমবার সকালে চা চক্রে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। চা চক্র থেকেই একযোগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ এবং অগ্নিমিত্রা। ব্রাত্য বসুর ত্রিপুরা যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ত্রিপুরা, গোয়া সব জায়গায় উনি যেতে পারেন। কিন্তুRead More →

কয়লাকাণ্ডে লালা-বিনয় মিশ্রর বিপুল টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

কয়লাকাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি)। ওই দুর্নীতিতে অভিযুক্ত অনুপ মাজি (লালা), বিকাশ মিশ্র ও বিনয় মিশ্রের মোট ৯.২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।  কয়লাকাণ্ডে মানি ট্রেলের তদন্তে নেমে মোট ৯ কোটি ২৮ লাখ টাকারও সম্পত্তি নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মূলত বিনয় মিশ্রর ক্ষেত্রে তদন্তে নেমেRead More →

বিএসএফের বিরুদ্ধে না লড়ে রাজ্যে আশ্রয় নেওয়া জঙ্গিদের বিরুদ্ধে লড়ুন মমতা: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

চার দিনের সফরে আজই দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যাবার আগে বিমানবন্দরে তিনি বলেন, রাজ্যে বিএসএফের কাজের পরিধি বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। এনিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিএসএফ নিয়ে মমতাকে বিঁধে সুকান্ত মজুমদার এক সাংবাদিক সম্মেলনে বলেন, বিএসএফের এক্তিয়ার বাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়Read More →

নিয়োগে অস্বচ্ছতা, হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান করবে সিবিআই।

রাজ্যে গ্রুপ-ডি পদে নিয়োগে অস্বচ্ছতা রয়েছে। এই মর্মে দায়ের হওয়া মামলায় অনুসন্ধানের ভার দেওয়া হল সিবিআইকে। আজই এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুসন্ধানের পর ২১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতেও CBI-কে নির্দেশ দিয়েছে আদালত। আদালত নির্দেশ দিয়েছে যে, সিবিআই-এর ডিরেক্টর একটি কমিটি গঠন করবেন। DIG পদমর্যাদারRead More →

তৃণমূলীরা কিভাবে এরাজ্যে বিজেপি সমর্থকদের ওপর নির্যাতন করছে কুণাল বাবু সেটা একবার মনে করুন।

যা হচ্ছে ত্রিপুরায় তা ঠিক নয় । যিনিই করুন যাঁরাই করুন । যাকেই করুন । এ কথা লিখতে হবে চোখ কান খোলা রাখলে । আবার চোখ কান খোলা রাখলে এও লিখতে হবে – ত্রিপুরায় যা হচ্ছে ঠিক হচ্ছে । এটাই ওদের পাওনা । যে অন্যায় বাংলায় ওরা করেছেন তার জন্যRead More →

রবিবাসরীয় সংঘর্ষের পর আগরতলায় রোড শো-এর অনুমতি পেল না তৃণমূল-বিজেপি

তৃণমূল বা বিজেপি, কোনও দলই আজকে আগরতলায় রোডশো করতে পারবে না। এই বিষয়ে আগরতলা সদরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার রমেশ যাদব বলেন, ‘আজ আগরতলায় বিজেপি বা তৃণমূল, কোনও পক্ষকেই রোডশো বা সমাবেশের অনুমতি দেওয়া হল না। তবে রাস্তায় বৈঠকের অনুমতি উভয় দলকেই দেওয়া হয়েছে। তবে তৃণমূল কখন রাস্তায় বৈঠক আয়োজনRead More →

ইমরানকে ‘বড় ভাই’ সম্বোধন সিধুর, কংগ্রেস নেতার পাক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন বিজেপির।

কর্তারপুর করিডর খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করছিলেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু। সব ঠিকই ছিল, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটু বেশিই প্রশংসা করে ফেলেন তিনি। এমনকী বড় ভাই বলেও সম্মোধন করেন ইমরান খানকে। আর তাই নিয়েই এবার কংগ্রেস শিবিরকে বিঁধতে ছাড়ছে নাRead More →