কয়লা পাচার নিয়ে আদালতের নির্দেশনামা ‘জালিয়াতি’, কলকাতা পুলিশের বিরুদ্ধে এফআইআর ইডি-র

কয়লা পাচার নিয়ে আদালতের নির্দেশ বিকৃত করা হয়েছে। কলকাতার কালীঘাট থানার পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল ইডি। শুধু তাই নয়, দিল্লিতে কলকাতা পুলিশের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা কয়লা পাচার মামলায় আলিপুর আদালতের এক বিচারক একটি রায় দেন। তিনি একটি নির্দেশনামা জারি করেন। তাতে ইডিRead More →

বিদেশি মদের দাম না কমিয়ে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমান

বুধবারই অ-বিজেপি রাজ্যগুলিকে পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর অনুরোধ করেছিলেন মোদী। তারপরই রে রে করে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, কেসি আর-রা। এবার ফের একবার বিরোধীদের নিশানা করল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বললেন, ‘বিদেশি মদের দাম না কমিয়ে পেট্রোল ডিজেল থেকে ভ্যাট কমান, তাহলে মানুষ স্বস্তি পাবে’। গতRead More →

গোয়ায় কার্যত উঠে গেল তৃণমূল, সদলবলে জড়াফুল ছাড়লেন খোদ রাজ্য সভাপতি

গোয়ায় কার্যত উঠে গেল তৃণমূল। প্রশান্ত কিশোরকে দুষে দল ছাড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি কিরণ কান্ডোলকর। তাঁর দাবি, দলকে জেতাতে নয়, পিকে গোয়ায় গিয়েছিলেন কংগ্রেসকে ব্ল্যাকমেল করতে। গোয়ায় তৃণমূলের আর কোনও ভবিষ্যত নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শুধু কিরণ নয়, গোয়ায় জোড়াফুল শিবিরের প্রাথমিক সদস্যপদ ছেড়েছেন তারক আরলোকর এবং সন্দীপRead More →

দুদিনে ১০ হাজার ৯০০ মাইক বাজেয়াপ্ত করলেন যোগী, শব্দ তাণ্ডব রুখতে কী ভাবছে মমতা সরকার

এবার শব্দ দূষণ কমাতে উদ্যোগী যোগী সরকার। শব্দ জব্দ অভিযানে নেমেই যোগীর হাতে ১০ হাজারেরও বেশি মাইক, তাও আবার দুই দিনের মাথায়। প্রশাসনের তরফে মন্দির, মসজিদ ও গির্জায় একই নির্দেশ জারির করার পরে যোগী সরকারের এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। মাইককে কেন্দ্র করে দেশের একাধিক রাজ্যেই বিশাল রকমের তাণ্ডব দেখা গেছে।Read More →

ও কলকাতা, ওখানে তো হিংসা হয়

উত্তর প্রদেশের প্রয়াগরাজ-কাণ্ড নিয়ে জাতীয় মানবাধকার কমিশনে অভিযোগ জানাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হল তৃণমূলকে। শুক্রবার দলীয় সাংসদ দোলা সেনের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করেন। কলকাতা থেকে আসছেন শুনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র দোলাকে বলেন, ‘ও কলকাতা, ওখানে তো হিংসা হয়’।Read More →

‘অপ্রাসঙ্গিক আইন বাতিল করুন’, মুখ্যমন্ত্রীদের বার্তা মোদীর, আদালতে স্থানীয় ভাষা ব্যবহারে জোর

সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আয়োজিত যৌথ সম্মেলনে আঞ্চলিক ভাষায় আদালতের কাজ করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মুখ্যমন্ত্রীদের কাছে তাঁর অনুরোধ, সাধারণ মানুষ যাতে আইনের জাল থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য এমন সব আইন বাতিল করা হোক যেগুলি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীRead More →

‘যে সমাজ হিংসা প্রিয়, তাদের শেষের দিন ঘনিয়ে এসেছে’, কাদের উদ্দেশ্যে বললেন ভাগবত?

দেশের একাধিক রাজ্যে রামনবমী ও হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় ইট, পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। এমনকী গুলিও চলেছে। এই ঘটনা নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কারও নাম না করে তিনি বলেন, ‘যে সমাজ হিংসা প্রিয়, তারা শেষের দিন গুনছে’। মহারাষ্ট্রের অমরাবতীর একটি অনুষ্ঠানে যোগ দেন ভাগবত। সেখানে তিনি বলেন, ‘হিংসায়Read More →

Corruption: গ্রেফতার তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক, anondowbazar. Com

আনন্দবাজার অনলাইনের খবরের জের। গ্রেফতার করা হল নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্তসহায়ক-সহ তিন জনকে। সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ওই তিন জনকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়াল এবং তাঁর দুই সঙ্গী শ্যামল কয়াল এবংRead More →

‘বাংলা না জানলে বিহারে গিয়ে চিকিৎসা করান’, অন্তঃসত্ত্বা রোগীকে বললেন সরকারি হাসপাতালের চিকিৎসক

কল্যাণীর জেএনএম হাসপাতালের এক চিকিৎসক, অন্তঃসত্ত্বা এক মহিলার উদ্দেশ্যে জানান, বাংলা না জানলে বিহারে গিয়ে চিকিৎসা করান। মহিলার দাবি, চিকিৎসা পরিসেবা নিতে গিয়ে তাকে যে এইভাবে হয়রানির শিকার হতে হবে, তা তিনি কল্পনাও করেননি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যাবেলায়। এই ঘটনাকে ঘিরে রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন।Read More →

তামিলনাড়ুতে রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১, জখম ১৫

তামিলনাড়ুতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ১১ জন এবং এই আহত হয়েছে ১৫ জনের মতো। এক মন্দিরের শোভাযাত্রা বেরোনোর পরেই ঘটে দুর্ঘটনাটি। হাইটেনশন লাইনের সংস্পর্শে চলে আসে রথটি এবং নিমেষে রথে আগুন লেগে যায় ও ভক্তদের মর্মান্তিক পরিণতি হয়। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় কালিমেদু গ্রামে।Read More →