ভারতে তৃতীয় পর্যায়ের টিকাকরণ মার্চ থেকে, ৫০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও দ্বিতীয় পর্যায়ের ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার কাজ চলছে। এই দুই পর্যায়ে মোট তিন কোটি মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। আগামী মার্চ মাস থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হতে পারে বলেই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন।Read More →









