ভারতে টিকাকরণ ৫৮-লক্ষের বেশি, ৮৪ বেড়ে মৃত্যু ১,৫৫,০৮০

 ভারতে করোনা-পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই ভালো। ভারতে সুস্থতার হার প্রতিদিনই স্বস্তি দিচ্ছে। একইসঙ্গে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনাভাইরাসের টিকাকরণ। আরও স্বস্তি দিচ্ছে কমতে থাকা দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুও নিম্নমুখী। রবিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৮৩১ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৮৪ জনের।Read More →

কাশ্মীর উপত্যকায় ১০০ ফিট উঁচু জাতীয় পতাকা প্রতিষ্ঠা করবে ভারতীয় সেনা

জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ১০০ ফুট উচ্চতার পতাকা রাখার পরিকল্পনা করেছে ভারতীয় সেনা। উপত্যকায় সেটিই হবে সবচেয়ে বড় পতাকা। সেনার তরফে জানানো হয়েছে দেশের সোলার ইন্ডাস্ট্রির সঙ্গে এনিয়ে তাদের কথা হয়েছে। গুলমার্গে ১০০ ফুট উচ্চতার পতাকা উত্তোলনের কথা ভাবছেন তাঁরা। সেনার তরফে এও জানানো হয়েছে, গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্টে এলাকারRead More →

উত্তরাখণ্ডের তুষারধসে উদ্ধার ৯ জনের দেহ

রবিবার উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে তুষারধসের ঘটনায় ৯-১০ জনের দেহ উদ্ধার করা হল। তবে হতাহতের সংখ্যা ১০০-১৫০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যসচিব ওমপ্রকাশ।  আইটিবিপি-র ডিজি এস এস দেশওয়াল জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ১০০ জন কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁদের মধ্যে ৯-১০ জনের  দেহ নদী থেকে উদ্ধারRead More →

উত্তরাখণ্ডে তুষারধস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

উত্তরাখণ্ডে তুষারধস । রবিবার হিমবাহ ভেঙে  উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষারধস নামল । প্রবল জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হৃষিগঙ্গা নদীর উপর অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্প। ধসের জন্য ধৌলিগঙ্গার বাঁধে ভাঙন ধরেছে। জোশীমঠের কাছে গ্রামের ক্ষতি হওয়ার আশঙ্কা। ১০০-১৫০ জন নিখোঁজ । উদ্ধার কাজে নেমেছে আইটিবিপি,এনডিআরএফ, এসডিআরএফ ।  ধুলিগঙ্গার পাশের গ্রাম খালি করা হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করছে উদ্ধারকারী দল। হরিদ্বার পর্যন্ত সমস্ত জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।   কেদার নাথের স্মৃতি উস্কে দিল জোশীমঠের ঘটনা। রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ জোশীমঠের কাছে হিমালয়ের হিমবাহ ভেঙে পড়ে। বদ্রীনাথ মন্দিরের কাছাকাছি এলাকায় ঘটেছে এই তুষার ধস। ২০১৩ সালে উত্তরাখণ্ডে যে ভয়াবহ তুষার ধসের কারণে হরপা বান হয়, তা ছিল কেদারনাথ মন্দির সংলগ্ন এলাকায়।  ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলির তপোবন এলাকার রাণী গ্রামের কাছে বিদ্যুৎ প্রকল্প। রেনি গ্রামের তুষারধসের জেরে ধৌলিগঙ্গার জলস্তর হু হু করে বেড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে হৃষিগঙ্গার উপর জলবিদ্যুৎ প্রকল্পের। নদীর দু’ধারে অবস্থিত অসংখ্য বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি অংশের দাবি, বিপর্যয়ের সময় সেখানে কয়েকজন কাজ করছিলেন। তাঁরা জলের তোড়ে ভেসে গিয়েছেন। তবে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে উত্তরাখণ্ডের মুখ্যসচিব ওমপ্রকাশ জানিয়েছেন, হতাহতের সংখ্যা ১০০-১৫০ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ)। ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) দুটি দলও উদ্ধারকাজ শুরু করেছে। দেরাদুন থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি দল রওনা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার চপারে করে আরও তিনটি দল সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।   বেশ কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টিপাত সঙ্গে তুষারপাত। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। Read More →

২৪ ঘণ্টায় সুস্থতার থেকে বেশি দৈনিক আক্রান্ত, ২২ দিনে দেশে প্রায় ৫৮ লাখ টিকাকরণ

ভারতে গত প্রায় দু’মাস ধরে দৈনিক আক্রান্তের থেকে বেশি হচ্ছিল দৈনিক সুস্থতার সংখ্যা। আর তার ফলে লাগাতার কমছিল অ্যাকটিভ রোগীর সংখ্যা। কিন্তু গত ২৪ ঘণ্টায় ছবিটা একটু আলাদা। রবিবার দৈনিক সুস্থতার থেকে বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণ যত না বেড়েছে তার থেকে অনেক কমেছে সুস্থতার সংখ্যা। আর তার ফলে অনেকRead More →

আরও সাত কোভিড ভ্যাকসিন নিয়ে কাজ চলছে ভারতে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ভারতে শুরু হয়েছে টিকাকরণ। ইতিমধ্যেই ৪০ লাখের বেশি মানুষকে দেওয়া হয়েছে টিকা। মূলত স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ শুরু হলেও মার্চ মাস থেকে ৫০ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। তিনি আরও জানালেন, ভারতে এই মুহূর্তে আরও সাতটি কোভিড ভ্যাকসিন নিয়ে কাজRead More →

শ্রমিকদের উন্নয়নে সর্বশক্তি প্রয়োগ করব, গুয়াহাটিতে ‘চা বাগান ধন পুরস্কার মেলা’র সূচনা করে বলেছেন নির্মলা

শ্রমিকদের উন্নয়নে সর্বশক্তি প্রয়োগ করবেন, যাঁদের তৈরি চা খেয়ে সকালে নিদ্রাভঙ্গ করেন দেশ তথা বিশ্ববাসী, সেই সকল শ্রমিকদের উন্নতি করতে বর্তমান বিজেপি সরকার বদ্ধপরিকর। শনিবার গুয়াহাটিতে আয়োজিত তৃতীয় দফার ‘চা বাগান ধন পুরস্কার মেলা’র সমাবেশে বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে বিশাল সমাবেশে রাজ্যের ৭,৪৬,৬৬৭Read More →

মর্মান্তিক, মাত্র ২০ টাকা নিয়ে বচসার জেরে প্রাণ গেল ইডলি বিক্রেতার

হাজার কিংবা লক্ষ নয়, মাত্র কুড়ি টাকার জন্য খুন হয়ে গেলেন এক ইডলি বিক্রেতা। তাও আবার যেখানে সেখানে নয়, খোদ মহারাষ্ট্রে। ঘটনাটি ঘটে, বাণিজ্য নগরী মুম্বইয়ের (Mumbai) কাছে থানে জেলার মীরা রোড এলাকায়। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ বছরের এক ইডলি বিক্রেতা শুক্রবার ভোরে ২০ টাকা নিয়ে বচসার জেরেRead More →

টিকাকরণে বিশ্বের শক্তিধর দেশগুলোকে পিছনে ফেলল ভারত

ভারত এখন বিশ্বের সবথেকে বড় করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম চালাচ্ছে। গত ১৬ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মনোহর অগনানী জানিয়েছেন যে, দেশে ২১ দিনের মধ্যে ৫০ লক্ষ মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া বিশ্বের অনেক শক্তিশালী দেশের তুলনায় অনেক দ্রুত গতিতে চলেছে।Read More →

ভারত বিরোধী পোস্ট! গুগল, টুইটার-সহ একাধিক সোশ্যাল মাধ্যমের কাছে ব্যবহারকারীদের তথ্য চাইল দিল্লি পুলিশ

কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা থুনবার্গের টুইট ঘিরে শুরু হওয়া বিতর্ক থামার তো সম্ভাবনা নেইই, বরং দিন দিন তা আরও বাড়ছে। গ্রেটা যে টুইট করেছিলেন তার সঙ্গে একটি ‘টুলকিট’ বা গুগল ডকুমেন্ট শেয়ার করেন তিনি। সেই গুগল ডকুমেন্ট কারা তৈরি করেছে তাদের ইমেল আইডি, ইউআরএল এবং অন্যান্য তথ্য গুগল, টুইটার-সহ বিভিন্নRead More →