জলবায়ু পরিবর্তন মোকাবিলা: বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় কলকাতা ও আহমদাবাদ, শীর্ষে শিকাগো

জলবায়ু পরিবর্তন মোকাবিলা: বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় কলকাতা ও আহমদাবাদ, শীর্ষে শিকাগো

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন বড় শহরের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে একটি নতুন মূল্যায়ন প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান আলফা জিও। বিশ্বের ৭২টি শহরের ওপর চালিত এই সমীক্ষায় জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় ভারতের চারটি শহরের নাম ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় স্থান পেয়েছে।

আলফা জিও-র এই সূচকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতার দিক থেকে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বিশ্বের ছ’টি শহর, যাদের ‘সুপার সিক্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকা ছ’টি শহরই দক্ষিণ এশিয়ার। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারতের আহমদাবাদ এবং ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। এই তালিকায় বাকি চার শহর হলো পাকিস্তানের হায়দরাবাদ, মুলতান ও লাহৌর এবং বাংলাদেশের রাজধানী ঢাকা।

পাশাপাশি, আলফা জিও-র ২০টি ‘ঝুঁকিপূর্ণ শহর’-এর সার্বিক তালিকায় ভারতের বেঙ্গালুরু (১২তম) ও হায়দরাবাদের নামও রয়েছে। এই একই তালিকায় স্থান পেয়েছে পাকিস্তানের ফয়সালাবাদ ও করাচি এবং বাংলাদেশের চট্টগ্রাম শহরও।

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বেশি সক্ষমতার পরিচয় দিয়ে বিশ্বের সেরা শহরগুলির তালিকায় শীর্ষে অবস্থান করছে আমেরিকার শিকাগো। এই শীর্ষ দশে শিকাগোর পরেই ক্রমান্বয়ে রয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, স্পেনের বার্সেলোনা, তুরস্কের আঙ্কারা, আর্জেন্টিনার বুয়েনেস আইরেস, ফ্রান্সের প্যারিস, তুরস্কের ইস্তানবুল, কলম্বিয়ার বোগোতা এবং কেনিয়ার নাইরোবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.