ভারতকে ফের সাহায্য আমেরিকার, মেডিক্যাল সামগ্রী পাঠাল ব্রিটেন-কুয়েত

ভারতে করোনার প্রকোপ যতই বাড়ছে, ততই বেসামাল হয়ে পড়ছে গোটা দেশ। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য অক্সিজেন, ওষুধ, মেডিক্যাল সামগ্রীর অভাব দেখা দিচ্ছে। ভারতের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্বের বিভিন্ন দেশ। অক্সিজেন ও মেডিক্যাল সামগ্রী ভারতে পাঠিয়ে আমেরিকা আগেই সহায়তা করেছে। মঙ্গলবার পঞ্চম সাহায্য পাঠাল জো বাইডেন প্রশাসন।Read More →

গর্জনের সঙ্গে বর্ষণ, প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তিতে বঙ্গবাসী

প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেল বঙ্গবাসী। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ ছিল মেঘে ঢাকা। ভোর থেকেই কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টি হয়েছে ক্যানিং থেকে সোনারপুর, বারাসত থেকে বনগাঁ প্রভৃতি জায়গায়। বৃষ্টির সঙ্গেই ছিল মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া। সোমবার রাত থেকে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরুRead More →

ভারতে ২-কোটির ঊর্ধ্বে কোভিড সংক্রমণ, ৩,৪৪৯ বেড়ে ২.২২ লক্ষাধিক মৃত্যু

ভারতে ধীরে ধীরে কমছে করোনা-আক্রান্তের সংখ্যা। কিছু দিন আগেই ৪-লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, তারপর থেকেই নিম্নমুখী করোনা-সংক্রমণের সংখ্যা। সোমবার সারা দিনে ভারতে কোভিডে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। এই সময়ে ভারতে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৩,৪৪৯ জনের। ভারতেRead More →

ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, দুঃশ্চিন্তা বাড়ল সাধারণ মানুষের

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সর্বত্রই দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৭ পয়সা। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৯০.৭৬ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৩.৭৮ টাকা। কলকাতার পাশাপাশি মঙ্গলবার পেট্রোল ও ডিজেলেরRead More →

Bengal elections: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার রাজ্য সরকারের কাছে হিংসা সম্পর্কিত রিপোর্ট তলব করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের থেকে ভোট পরবর্তী হিংসা সম্পর্কিত ঘটনাবলির রিপোর্ট তলব করা হয়েছে। গত ২ মে অর্থাৎ রবিবার রাজ্যেরRead More →

নাইটদের পর সিএসকে দলের দুই সদস্য করোনা আক্রান্ত

আইপিএলে জাঁকিয়ে বসল করোনার থাবা৷ কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের পর করোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের দুই সদস্য৷ ফলে বড়সর প্রশ্নের মুখে আইপিএলের চতুর্দশ সংস্করণ৷ দুই নাইট ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় সোমবার আরসিবি-কেকেআর ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে৷ এদিন কেকেআর-এর পর সিএসকে শিবিরেও করোনা আক্রান্তের খবর আসে৷ আইপিএল-এর তরফে জানানো হয়েছে,Read More →

জুনে কি নেওয়া হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা?

দেশে অতিমারীর জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় তাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত করেছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শুরু হওয়ার কথা ছিল ১৫ মে থেকে, যা করোনা অতিমারীর কারণে ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছিল পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলে নেওয়া হবে এই পরীক্ষা। সেইRead More →

অক্সিজেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে নির্দেশ শীর্ষ আদালতের

সারা দেশে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে পালা দিয়ে কমেছে অক্সিজেনের জোগান (Oxygen Supply)। অক্সিজেনের অভাবে দিল্লিতে গত সপ্তাহে ২৫ জন ও শনিবার ১২ নিয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সোমবার কেন্দ্রকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । ওই নির্দেশে বলা হয়েছে, সোমবার মধ্যরাতের মধ্যে দিল্লির হাসপাতালগুলিতেRead More →

কেকেআর শিবিরে কোভিড, বাতিল হয়ে গেল সোমবারের মর্গ্যান বনাম কোহলীদের ম্যাচ

বাতিল হয়ে গেল সোমবারের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। কলকাতা শিবিরে দু’জন করোনায় আক্রান্ত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হল। এই দুই ক্রিকেটার হলেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। দু’জনেই আপাতত নিভৃতবাসে রয়েছেন। সোমবার সকাল থেকে কেকেআর শিবিরে করোনা-হানার কথা ভেসে আসছিল। এমনকি ম্যাচ যে বাতিলRead More →

জুলাই পর্যন্ত কোভিড টিকার অভাব চলবে, জানালেন সিরামের কর্ণধার আদার পুনাওয়ালা

ভারতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকেই টিকার অভাব দেখা দিয়েছে অনেক রাজ্যে। কোথাও টিকার অভাবে বন্ধ হয়ে গিয়েছে টিকাকরণ কর্মসূচি। এই অবস্থায় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্ণধার আদার পুনাওয়ালা জানিয়েছেন, জুলাই মাস পর্যন্ত টিকার এই অভাব দেখা যাবে। দেশে কোভিডের দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষওRead More →