এবার বিজেপিতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ, যোগ দিলেন নান্টু পালও

রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (WB Assembly Poll)। তার আগের দিনেও দল ভাঙাল বিজেপি (BJP)। বুধবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ, শিলিগুড়ির উন্নয়ন পর্ষদ বোর্ডের ভাইস চেয়ারম্যান নান্টু পাল-সহ একাধিক নেতা-নেত্রী। এদিন দুপুরে হেস্টিংস অফিসে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা নেন তাঁরা।Read More →

West Bengal assembly Election: বেনজির নিরাপত্তায় ভোট নন্দীগ্রামে, চলছে নাকা চেকিং, জারি ১৪৪ ধারা

রাত পোহালেই নন্দীগ্রামের (Nandigram) মেগা ফাইট। বাংলার রাজনীতি দাঁড়িয়ে আরও এক সন্ধিক্ষণে। নন্দীগ্রামের এই ভোটের ফলাফলই ঠিক করে দিতে পারে আগামী দিনের বঙ্গ রাজনীতির গতিপ্রকৃতি। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে মরিয়া নির্বাচন কমিশন। নন্দীগ্রামে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে চেষ্টার কোনও কসুর করছেন নাRead More →

কেকেআরের IPL জয় না নিজের সিনেমার ৬০০ কোটি আয়? কোনটা চান শাহরুখ?

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। শুধু দেশ নয়, দেশের বাইরেও তাঁর পরিচিতি সর্বজনবিদিত। তিনি আর কেউ নন, খোদ বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মালিক তিনি। এহেন শাহরুখই সম্প্রতি পড়লেন ধর্মসংকটে! নিজের সিনেমারRead More →

Nandigram: নন্দীগ্রামে ১৪৪ ধারা, অগ্নিপরীক্ষার আগে শ্মশানের নিস্তব্ধতা ভেঙে রুটমার্চের শব্দ

 যেন আগ্নেয়গিরি, মুহূর্তে লাভা উদগীরণ করবে, এক কথায় নন্দীগ্রামের অবস্থাটা ঠিক এমনই। একে তো প্রার্থীদের ধার-ভার, তারপর নন্দীগ্রামের দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস, সব মিলিয়েই প্রমাদ গুণছে নির্বাচন কমিশন। তাই আগেভাগেই কোনও ঝুঁকি না নিয়ে ১৪৪ ধারা  জারি করল কমিশন। আজ বুধবার ও আগামিকাল এই ধারা বলবৎ থাকবে। শুধু নন্দীগ্রামই নয়, পূর্বRead More →

নিশীথ প্রামাণিকের সমর্থনে দিনহাটায় সভা মিঠুন চক্রবর্তীর

 বিজেপির দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে  বুধবার সভা করলেন  মিঠুন চক্রবর্তী। সেই সভা থেকে এদিন তৃণমূলকে একহাত নিলেন  তিনি। বুধবার তিনি বলেন, ‘১০ বছর আগে যে সরকার ক্ষমতায় এসেছিল তখন পরিবর্তন হয়নি। আসল পরিবর্তন এখন হবে।’এদিন তিনি আরও বলেন, ‘রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদ্যুতের দাম কমবে। মহিলারাRead More →

বোলপুরের পক্ষপাতদুষ্ট অফিসারদের অপসারণের দাবি বিজেপি-র

বীরভূমের বোলপুর বিধানসভায় ভোট অষ্টম পর্যায়ে, ২৯ এপ্রিল। সেখানে পুলিশ রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করা হল কমিশনের কাছে। অভিযুক্তদের সাসপেন্ড করার দাবিও উঠেছে।  বুধবার বিজেপির পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদ, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়, বোলপুরের আইসি সুমন্ত বিশ্বাসRead More →

পাক শাসকের রাজনৈতিক হিংসার বড় লক্ষ্য ছিলেন সংখ্যালঘু মানুষ – মোহিত রায়

জীবনানন্দের চৈত্রের ধানকাটা মাঠে মানুষের কোলাহল শুনলে এখনও কবিতা ভুলে মাঝে মাঝে ফিরে যাই অনেক বছর পেরিয়ে। ঠিক পঞ্চাশ বছর আগে, ১৯৭১-এর মার্চ মাসে, এক বসন্তে পূর্ববঙ্গ লাল হয়ে উঠেছিল— কৃষ্ণচূড়া বা পলাশে নয়— মানুষের রক্তে। কলকাতা থেকে ত্রাণসামগ্রী নিয়ে বহু দল যাচ্ছিল বর্ডারে, বর্ডার পেরিয়েও। তেমনই একটি দলের সঙ্গেRead More →

স্ট্যান্ড রোডের বহুতলে ব্যাঙ্কে আগুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফের অগ্নিকাণ্ড কলকাতায়। এবার আগুন লাগল কলকাতার স্ট্যান্ড রোডে অবস্থিত একটি বহুতলে, ওই বহুতলের চার-তলায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগে। বুধবার সকালে ব্যাঙ্কের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষনের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিন-তলা ও চার-তলায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন।Read More →

দ্রুত সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে, ৩৫৪ বেড়ে কোভিডে মৃত্যু ১৬২,৪৬৮ জনের

ভারতে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়েই চলেছে। যদিও, সোমবার এবং মঙ্গলবার পরপর দু’দিন সারাদিনে ৬০-হাজারের নীচেই থাকল দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩,৪৮০ জন। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ৩৫৪। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৫.৫২-লক্ষের (৪.৫৫) গণ্ডি ছাড়িয়ে গেল। সংক্রমণ বৃদ্ধির মধ্যেRead More →

কলকাতায় একদিনে করোনায় কাবু একশোর বেশি, রাজ্যে নতুন করে আক্রান্ত ৬২৮

ভোটের বাংলায় করোনা স্বস্তি? খানিকটা কমল দৈনিক সংক্রমণ। মঙ্গলবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেোয়া তথ্য অনুযায়ী রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমেছে। নতুন করে ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮৫ হাজার ৩০৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যাRead More →