আসতে পারে তৃতীয় ঢেউ, কাজ হবে না সাপ্তাহান্তিক লকডাউনে, জানালেন এমস প্রধান

সঙ্কটের মেঘ কাটার কোনও ইঙ্গিত নেই এখনও। এই আবহে নতুন আশঙ্কার কথা শোনালেন ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’(এমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিপর্যস্ত ভারতবাসীকে তাঁর বার্তা, অদূর ভবিষ্যতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে। অতিমারির মোকাবিলায় সাপ্তাহান্তিক লকডাউন, আংশিক লকডাউন বা রাত্রীকালীন কার্ফুর মতো দাওয়াইয়ে কোনও কাজRead More →

আগামী দু’মাস দিল্লির ৭২ লক্ষ মানুষ বিনামূল্যে পাবেন রেশন : কেজরিওয়াল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী দিল্লিতে লাগু রয়েছে লকডাউন। লকডাউনের কারণে কাজ নেই, তাই অভাব-অনটনের মধ্যে কাটছে বহু মানুষের জীবন। অনেকের ঠিক মতো খাওয়া জুটছে না। সেই সমস্ত অভাবীদের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল মঙ্গলবার জানিয়েছেন, আগামী দু’মাস দিল্লির প্রায় ৭২ লক্ষ মানুষকে বিনামূল্যে দেওয়াRead More →

ভারতে ২৯.৩৩-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৭ শতাংশ

ভারতে ২৯.৩৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ মে সারা দিনে ভারতে ১৬,৬৩,৭৪২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৯,৩৩,১০,৭৭৯-এ পৌঁছে গিয়েছে।ভারতে ফের বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় বৃদ্ধির সংখ্যা ৩৩,৪৯১Read More →

কোভিড ঠেকাতে কঠোর নীতীশ, ১৫ মে অবধি বিহারে লকডাউন

করোনার দ্বিতীয় ঢেউ থেকে বিহারকে বাঁচাতে কঠোর হলেন নীতীশ কুমার। করোনা-সংক্রমণে রাশ টানতে ও রাজ্যবাসীকে মারণ এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে আগামী ১৫ মে অবধি বিহারে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার টুইট করে নীতীশ কুমার জানিয়েছেন, “সোমবার রাজ্যের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে,Read More →

WB Election: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর, টুইট করলেন ধনখড়

ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। টুইটারে সে কথা জানালেন জগদীপ ধনখড়। রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেশ কিছু হিংসার খবর পাওয়া গিয়েছে। সে নিয়েই এ বার প্রধানমন্ত্রী খোঁজ নিলেন রাজ্যপালের কাছ থেকে। ধনখড় টুইটে লিখেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগRead More →

বিজেপি কোন ভোট কেন হারালো? তৃণমূল এতো বেশি ভোট কেন পেলো ?

পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে বিভিন্ন কারণে বিজেপি প্রায় ৭-১০% ভোট হারিয়েছে।১) তিন তালাক বিরোধী আইন পাশ করাতে বদ্ধপরিকর বিজেপিকে দেখে যে ১০-২০% মহিলা ভোটার ভোট দিয়েছিল, তারা এবার আর ভোট দেয়নি।কারণ আইন তো পাশ হয়েই গেছে, এখন আর তা পাল্টাবে না। আরও একটা কারণ হল, মুসলিম বাড়িতে পুরুষদের একচেটিয়া প্রচারRead More →

ধূমপান করলে কি কোভিড প্রতিষেধকের কার্যকারিতা কমে যেতে পারে?

সম্প্রতি কয়েকজন চিকিৎসক উপদেশ দিয়েছেন, টিকাকরণের আগে ও পরে যেন ধূমপান না করা হয়। এতে অনেকে যাঁরা নিয়মিত ধূমপান করেন, তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। তাঁদের মনে প্রশ্ন জেগেছে, কোভিডের প্রতিষেধক আদৌ তাঁদের শরীরে কাজ করবে কি না। কতটা ভয়ের কারণ রয়েছে, জেনে নেওয়া যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফ থেকেRead More →

ভোর থেকেই মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে আকাশ আংশিক মেঘলা

মঙ্গলবার ভোর থেকেই আকাশের মুখ ভার। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা মেঘে ডাকা। ভোর থেকেই কলকাতায় হাল্কা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। মঙ্গলবার রাজ্যের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সোমবার রাত থেকে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মালদহ,Read More →

করোনার গ্রাসে আইপিএল সরে যেতে পারে মুম্বইয়ে, ৭ মে-র পর কি বাকি ম্যাচ

সারা দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি প্রভাব ফেলেছে আইপিএল-এও। ফলস্বরূপ আইপিএল সরে যেতে পারে মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে করোনার প্রভাব কিছুটা কমেছে। সেখানে ৩টি মাঠ থাকার সুবিধা নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই দিল্লি এবং আমদাবাদে চলতে থাকা লিগ সরতে পারে মুম্বইয়ে। কলকাতা এবং বেঙ্গালুরুতে বাকি পর্ব হওয়ার কথা থাকলেও তা হচ্ছে নাRead More →

কোভ্যাক্সিন ভারত, ব্রাজিল এবং ব্রিটেনের করোনার প্রজাতির বিরুদ্ধে কার্যকর: রিপোর্ট

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ব্রাজিলের করোনাভাইরাসের প্রজাতির বিরুদ্ধে কার্যকর, এমনটাই দাবি করা হয়েছে গবেষণায়। শুধু ব্রাজিল নয়, ভারত ও ব্রিটেনের প্রজাতির বিরুদ্ধেও নাকি সমান কার্যকর এই টিকা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ গবেষণায় এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। সেই সংক্রান্ত রিপোর্টও প্রকাশRead More →