ফের ভয়াবহ অগ্নিকান্ড দিল্লিতে

ফের ভয়াবহ অগ্নিকান্ড দিল্লিতে । দাউ দাউ করে জ্বলছে আগুন। মঙ্গলবার নয়ডার বারোলা গ্রামে বস্তি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। আগুনের ভয়াবতা এতটাই বেশি যে, নয়ডায় ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে।Read More →

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের মূল্য, দেশজুড়ে দামি জ্বালানি তেল

আবারও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মঙ্গলবারের পর বুধবারও দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্র দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি মাত্র ০.১৬ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.২০ পয়সা। মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন, ৯০.৯২Read More →

ভারতে ২৯.৪৮-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.৮৭ শতাংশ

ভারতে ২৯.৪৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ মে সারা দিনে ভারতে ১৫,৪১,২৯৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৯,৪৮,৫২,০৭৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৫,৪১,২৯৯ স্যাম্পেলের মধ্যে বিগত ২৪ ঘন্টায় পজিটিভ এসেছে মোট ৩Read More →

ঘরের তাপমাত্রায় রাখা যায় এমন কোভিড টিকা তৈরি করছে বেঙ্গালুরুর আইআইএসসি

ঘরের তাপমাত্রাতেও দিব্যি রেখে দেওয়া যায়, এমন কোভিড টিকা বানাচ্ছে বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)’। দু’-একটি নয়, যখন আরও নানা রকমের কোভিড টিকা বাজারে আসার প্রয়োজন দেখা দিয়েছে, বিদেশের কয়েকটি টিকার যখন ভারতে আসা ও ব্যবহারের বিষয়টি সরকারি অনুমোদনের অপেক্ষায়, তখন দেশের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান আইআইএসসি-র উদ্যোগ যথেষ্টই আশাব্যঞ্জক,Read More →

অক্সিজেনের অভাবে কোভিড রোগীদের মৃত্যু গণহত্যার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

অক্সিজেনের অভাবে হাসপাতালে কোনও করোনা আক্রান্ত রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনার মধ্যে পড়ে বলে জানাল এলাহাবাদ হাইকোর্ট। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা গণহত্যার থেকে কম নয় বলেও জানিয়েছে আদালত। উত্তরপ্রদেশের লখনউ ও মেরঠে সম্প্রতি অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে।Read More →

প্রতিষেধকের অভাব আরও প্রকট, দেশ জুড়ে ক্রমেই কমছে টিকাকরণ, আরও কমার আশঙ্কা

প্রধানমন্ত্রীর নতুন বাসভবন, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র জন্য নতুন ভবন, নতুন কেন্দ্রীয় সচিবালয় তৈরি করতে গিয়ে মোদী সরকার ১৩,৪৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এ দিকে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর মিছিল বাড়তে থাকলেও টিকাকরণের গতি কমতে শুরু করেছে। প্রতিষেধকের অভাবই যার প্রধান কারণ বলে বিশেষজ্ঞেরা মনে করছেন। এই পরিস্থিতিতে শিল্পমহলRead More →

কাদের আরটি-পিসিআর পরীক্ষা করানো যাবে না? নতুন নির্দেশিকা দিয়ে জানাল কেন্দ্র

দেশে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের জেরে প্যাথোলজি ল্যাবরেটরির উপর করোনা পরীক্ষার চাপ বিপুল বেড়েছে। এই পরিস্থিতি সামাল দিতে আরটি-পিসিআর পরীক্ষার ব্যাপারে নতুন বিধিনিষেধ আরোপ করে বিজ্ঞপ্তি আনল কেন্দ্র। সেখানে জানানো হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া ‘সুস্থ’ ভ্রমণকারী এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড রোগীর আরটি-পিসিআর পরীক্ষা করানো যাবে না।Read More →

২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু, ৩ দিন পর দেশে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও

গত তিন ধরে অল্প কম হওয়ার পর বুধবার ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ২৫ হাজার বেশি। দেশে মোট আক্রান্ত ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। আমেরিকার পর কেবল ভারতেইRead More →

সিবিএসই-র একাদশ-দ্বাদশে যে কোনও বিভাগের যে কোনও বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা

একাদশ শ্রেণিতে ভর্তির পর যে কোনও পড়ুয়া যে কোনও বিভাগের বিষয় নিয়েই পড়তে পারবে। মানতে হবে না বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগের গণ্ডি। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সাধারণত পড়ুয়ারা একটি বিভাগের তালিকভুক্ত বিষয়গুলি পছন্দ করে নিতে পারত। এ বার যে কোনওRead More →

ভেঙে পড়তে চলেছে চিনা রকেটের ১০০ ফুট লম্বা ভিতরের অংশ, বিশ্বজুড়ে আতঙ্ক

একেবারেই অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিক ছুটে আসছে চিনের বৃহত্তম রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ(‘কোর’)-টি। তা দিন কয়েকের মধ্যে পৃথিবীর যে কোনও প্রান্তে ভেঙে পড়তে পারে। ফের বায়ুমণ্ডলে ঢুকে (‘রি-এন্ট্রি’) পড়ার পর। মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল ‘স্পেসনি‌উজ’ এই খবর দিয়েছে। চিনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম- ‘লং মার্চ ৫বিRead More →