টেটের শুরুতেই অশান্তি, বোলপুর, ধূপগুড়িতে বিক্ষোভ! ৬ জেলায় নিয়ন্ত্রণে ইন্টারনেট

রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তায় রবিবার টেট আয়োজন করা হয়েছে। পরীক্ষা দিতে চলেছেন মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। টেটের শুরুতেই বিক্ষিপ্ত ভাবে তাল কাটল কয়েকটি এলাকায়। বোলপুরে একটি টেট পরীক্ষাকেন্দ্রের সামনে রবিবার সকালে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান বলে খবর। তাঁদের অভিযোগ ছিল, কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ব্যাগ রাখার বন্দোবস্ত করে দেননি।Read More →

‘আত্মবিশ্বাসী’ হ্যারি কেনের পেনাল্টি নষ্ট কি ইংল্যান্ডের আত্মবিশ্বাস তলানিতে ঠেকাবে?

কাতার বিশ্বকাপেও স্বপ্নপূরণ হল না ইংরেজদের। কোয়ার্টার ফাইনালেই থেমে গেল হ্যারি কেনদের অভিযান। ইংল্যান্ড অধিনায়ক দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করতে পারলে ম্যাচের ফল অন্য রকম হতেও পারত। সহজ সুযোগ উড়িয়ে দেওয়ার আক্ষেপ আজীবন তাড়া করতে পারে তাঁকে। তাঁর পেনাল্টি নষ্ট করার স্মৃতি আগামী দিনে বোঝা হয়ে চাপতে পারে ইংল্যান্ডের ঘাড়েও।Read More →

মন্দৌসের ধাক্কায় বিপর্যস্ত অন্ধ্র, সাগরে নিখোঁজ সাত মৎস্যজীবীর সন্ধানে উদ্ধারকারী দল

পূর্বাভাস মিলিয়েই শনিবার অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝ়ড় ‘মন্দৌস’। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত হওয়ায় কার্যত বিপর্যস্ত সে রাজ্যের রায়লসীমা অঞ্চল। ঝড়ের অভিঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে পড়শি রাজ্য তামিলনাড়ুর মমল্লপুরমেও। অন্ধ্রের প্রকাশম জেলার উলাপালেম গ্রাম থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ৭ জন মৎস্যজীবী ৬ দিন কেটে গেলেও ফেরেননি। তাঁদের ট্রলারকেওRead More →

চার তলা পেল্লায় বাড়ির মালিক, খণ্ডঘোষে সেই তৃণমূল নেতার স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায়!

চোখধাঁধানো চার তলা ইমারতের মালিক পঞ্চায়েতের উপপ্রধান। আবাস যোজনার সদ্য প্রকাশিত তালিকায় রয়েছে শাসকদলের সেই নেতার স্ত্রীর নাম। শুধু তা-ই নয়, নাম রয়েছে উপপ্রধানের প্রয়াত বাবারও। অথচ, যাঁদের নাম থাকার কথা, এলাকায় যাঁদের মাটির ঘর, নাম নেই তাঁদেরই! যা নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। উপপ্রধানের বিরুদ্ধে ‘দুর্নীতি’রRead More →

সুস্থ সবল গাছ ও অধিক ফলন পেতে আমের উপযুক্ত এলাগাছ নির্বাচন করতে হবে।

আমের চারা তৈরির ক্ষেত্রে এখনও পর্যন্ত স্থানীয় জাতের আমের বীজ থেকে প্রস্তুত চারা বা এলাগাছ (Rootstock)-ই ব্যবহার হয়। সাধারণভাবে অবর্ণিত স্থানীয় আমের পরিপুষ্ট, শাঁসবহুল আঁটি ব্যবহার করাটাই রেওয়াজ। ক্যানিং ফ্যাক্টরির সতেজ ও খোসাহীন আঁটি অনেকে ব্যবহার করেন। নার্সারীতে এই এলাগাছগুলিই মুখ্য স্থান দখল করে থাকে। কিন্তু নানান সময়ে দেখা যায়,Read More →

নেদারল্যান্ডস কোচের কড়া সমালোচনা করলেন মেসি, ‘ওরা তো শুধু লং বলে খেলেছে’

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তার পরেই বিপক্ষের কোচ লুই ফান হালের কৌশলের কড়া সমালোচনা করলেন লিয়োনেল মেসি। জানালেন, শুধু আকাশে বল ভাসানো ছাড়া আর কোনও কৌশল দেখা যায়নি নেদারল্যান্ডসের খেলায়। পাশাপাশি, দল যে ভাবে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে জিতেছে সেটারও প্রশংসা করেছেন মেসি। ম্যাচের পর নেদারল্যান্ডসেরRead More →

ঈশান ঝড়ে বহু মহীরুহ পতন! একটা ডাবল সেঞ্চুরি করেই এক দিনে ১০ নজির

ঝাড়খণ্ডের এক উইকেটরক্ষকের ঝোড়ো ব্যাটিং বলতেই মনে আসে মহেন্দ্র সিংহ ধোনির নাম। কিন্তু ঈশান কিশনও বুঝিয়ে দিলেন সুযোগ পেলে তিনি কী করতে পারেন। চট্টগ্রামে শনিবার ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেললেন ভারতের তরুণ উইকেটরক্ষক। যদিও এই ম্যাচে তিনি নেমেছিলেন ওপেনার হিসাবে। রোহিত শর্মার বদলে। হঠাৎ পাওয়া সুযোগ আর তাতেই বাজিমাত।Read More →

আবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ‘মন্দৌস’ যেতে না যেতেই আন্দামান সাগরে নতুন সঙ্কেত

তামিলনাড়ুর মমল্লপুরমের কাছে শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্দৌস। তার প্রভাব এখনও কাটেনি। এর মধ্যেই নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। অনুকূল পরিস্থিতি তৈরি হলে আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড়। ০২১৪ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তRead More →

সরাসরি: মরক্কোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ পর্তুগালের, কিন্তু গোল হয়নি

সংক্ষেপে  বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে নামল পর্তুগাল। রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে যাঁরা খেলেছিলেন, তাঁদেরই নামিয়েছেন কোচ। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২০:৪৫  ১৫ মিনিট সেট পিস থেকে ফায়দা তোলার চেষ্টা করছে পর্তুগাল। ১২ মিনিটের মাথায় ব্রুনোর আরও একটি ফ্রিকিক থেকেRead More →

চেনা নাপিতই কি গুপ্তচর? ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে অন্য চিন্তায় ইংল্যান্ড শিবির

বিশ্বকাপে খেলতে আসা হ্যারি কেনদের সঙ্গে রয়েছেন এক নাপিত। বিশ্বকাপের মাঝে চুল নিয়ে ইংল্যান্ডের ফুটবলাররা যাতে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে লন্ডন থেকে উড়িয়ে আনা হয়েছে আহমেদ আলসানাভিকে। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন ফ্রান্সের একাধিক ফুটবলার। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছে গ্যারেথ সাউথগেটেরRead More →