প্রকল্প মঞ্জুরের ৪৭ বছর পরেও ‘দেনান দেহাটী জল নিকাশী প্রকল্প রূপায়িত না হওয়ায় ক্ষোভ, ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক

প্রকল্প মঞ্জুরের ৪৭ বছর পরও কোলাঘাট-পাঁশকুড়া ব্লকের ‘দেনান-দেহাটী জল নিকাশী প্রকল্পে’র পূর্ণাঙ্গ রূপায়ণ হলো না। অবিলম্বে প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপায়নের দাবিতে ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক দিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ। ওই কর্মসূচির মাধ্যমে রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হবে বলে জানান কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদকRead More →

নেতা থেকে স্লোগান, কংগ্রেস সবকিছুই শহুরে নকশালদের কাছ থেকে আউটসোর্স করে, ওরা এলে সব ধ্বংস হবে: মোদী

 ভোপালের জাম্বুরি ময়দানে জনসংঘের সহ প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কর্মী মহাকুম্ভে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, কংগ্রেস সরকার যদি ক্ষমতায় চলে আসে তাহলে এই রাজ্য রোগগ্রস্থ রাজ্যে পরিণত হবে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, তারা তাদের শাসিত প্রত্যেকটি রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। মধ্য প্রদেশেও একই কাজ করবেRead More →

খড়্গপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ

রবিবার ২৪ সেপ্টেম্বর রাত ঠিক ৮.৫ মিনিটে হাওড়া-রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে এসে পৌঁছয়। খড়্গপুর স্টেশনে ‘নতুন’ এই বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে হাজির ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন, খড়্গপুর স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সাংসদ ছাড়াও খড়্গপুর ডিভিশনের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থRead More →

Chandrayaan-3: ঘুমই ভাঙছে না চন্দ্রযানের! ইসরো চেষ্টা চালিয়েও…তাহলে কী?

শিরোনামে যা পড়েছেন, ঠিক সেটাই ঘটছে! কিছুতেই ঘুম ভাঙছে না চন্দ্রযানের (Chandrayaan-3)। ইসরো (ISRO) ঘুম ভাঙানোর শত চেষ্টা করেও ব্য়র্থ! গত শুক্রবার ইসরো জানিয়েছিল যে, তারা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে তারা কোনও সংকেতই পায়নি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা যদিও আশা ছাড়ছে না। পৃথিবীর ১৪Read More →

Kerala: খাকি দেখলেই ‘খ্যাঁক’, কুকুরের অদ্ভুত প্রশিক্ষণে বিপাকে পুলিস

মাদক ব্যবসায়ী সন্দেহে একজন ব্যক্তির বাড়িতে কোট্টায়াম পুলিসের মাদকবিরোধী স্কোয়াড হঠাৎ অনুসন্ধান করে। এরপরেই ঘটে অত্যাশ্চর্য ঘটনা। সেখানে বেশ কয়েকটি হিংস্র কুকুরের উপস্থিতির কারণে তাদের এই অভিযান সমস্যায় পরে। জানা গিয়েছে সেই কুকুরগুলিকে ‘খাকি’ পোশাক পরা কাউকে দেখলেই কামড়ানোর জন্য প্রশিক্ষিত করা হয়েছিল। এই কুকুরগুলির উপস্থিতি রবিবার রাতের অনুসন্ধান প্রক্রিয়াকেRead More →

Governor CV Ananda Bose: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব রাজ্যপালের!

 ইউজিসির রিপোর্টের প্রেক্ষিতে কী ব্যবস্থা? কীভাবেই-বা তা কার্যকর করা হবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এবার তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবে? অবিলম্বে দেখা করার নির্দেশ দেওয়া হল উপাচার্যকে। ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, ২০০৯ সাল থেকে ইউজিসি অ্য়ান্টি র‌্যাগিং নিয়মাবলি মানা হয়নি যাদবপুরে বিশ্ববিদ্য়ালয়ে। ৯ ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়Read More →

এশিয়াড ক্রিকেটে সোনা জেতা ভারত বিরতিতে কী ভেবেছিল? জানালেন ৩ উইকেট নেওয়া বাংলার তিতাস

এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। সেই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন বাংলার বোলার তিতাস সাধু। ৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের পর তিতাস জানিয়েছেন, শান্ত থাকা এবং পরিকল্পনা কাজে লাগানোর ফলেই এসেছে সাফল্য। তিতাস বলেছেন, “মাঠে নেমেRead More →

বাংলাদেশে ফের দুর্গা প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা, সরব সংখ্যালঘু হিন্দুরা

দুর্গাপুজো এবং ভোটমুখী বাংলাদেশে একের পর এক প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটছে বাংলাদেশে। এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। সরব হয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। ঢাকা থেকে সত্তর কিলোমিটার দূরের টাঙ্গাইলের বেল দুয়ারে প্রতিমা ভাঙ্গচুর করা হয়। আতিয়া ইউনিয়নের হিংগানগর কামান্না সরকার পাড়ার মন্দিরে শুক্রবার এই ঘটনাটি ঘটে। মন্দিরRead More →

মন কি বাত অনুষ্ঠান থেকে ১ অক্টোবর দেশবাসীকে স্বচ্ছ অভিযানে আহ্বান জানালেন মোদী

সেপ্টেম্বর মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে দেশের গৌরব তুলে ধরতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিদেরও অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। আগামী ১ অক্টোবর স্বচ্ছ অভিযানে দেশবাসীকেআহ্বান জানান প্রধানমন্ত্রী। রবিবার ১০৫ তম এপিসোড,Read More →

Kolkata Fire: ফের অগ্নিকাণ্ড চাঁদনি চকে! এবার ইলেকট্রনিক্সের গোডাউনে, এলাকায় আতঙ্ক…

শহরে ফের অগ্নিকাণ্ড। আবারও সেই চাঁদনি চক! এবার আগুন লাগল  ইলেকট্রনিক্সের গোডাউনে। শেষ খবর অনুযায়ী, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে রয়েছে দমকলমন্ত্রী সুজিত বসু। ধর্মতলার খুব কাছে। কলকাতা শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই চাঁদনি চক এলাকা। সকাল থেকে রাত। দিনভর লোকজনের আনাগোনা লেগেই থাকে।  ঘিঞ্জি এলাকায় পরপর দোকান, গোডাউন। স্থানীয় সূত্রেRead More →