ঘোড়-সওয়ারে ৪১ বছর পর এশিয়ান গেমসে সোনা জয় ভারতের, চিন, হংকংকে পিছনে ফেললেন অনুশেরা

১৯৮২ সালের পর ইকুয়েস্ট্রিয়ানে এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। ৪১ বছর পর সোনা পেল তারা। দলগত ড্রেসেজ বিভাগে ২০৯.২০৫ পয়েন্ট পেয়েছেন ভারতের প্রতিযোগীরা। চিন দ্বিতীয় স্থানে শেষ করে ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে থাকা হংকং পেয়েছে ২০৪.৮৫২। ভারতীয় দলে ছিলেন সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেড়া, অনুশ আগরওয়াল এবং দিব্যাকৃতী সিংহ। ড্রেসেজRead More →

ডেঙ্গিতে ফের মৃত্যু দক্ষিণ কলকাতায়! বাঙুরে ভর্তি ছিলেন নেতাজি নগরের বছর আঠাশের তরুণী

কলকাতায় ডেঙ্গির বলি আরও এক জন। মঙ্গলবার বাঙুর হাসপাতালে মৃত্যু হল ২৮ বছরের এক তরুণীর। তিনি নেতাজি নগরের বাসিন্দার। দিন কয়েক আগে বাঙুরেই মৃত্যু হয়েছিল ডেঙ্গি আক্রান্ত ১২ বছরের এক কিশোরীর। সে ছিল বিজয়গড়ের বাসিন্দা। মঙ্গলবার এই তরুণীর মৃত্যুর পর ওই এলাকার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গি সচেতনতা প্রশ্নের মুখে। মৃতার নামRead More →

কলকাতার ছেলের গলায় এশিয়ান গেমসের সোনা, বালিগঞ্জের অনুশের পরের লক্ষ্য প্যারিস অলিম্পিক্স

মাত্র তিন বছর বাবার হাত ধরে প্রথম বার টালিগঞ্জ ক্লাবে গিয়েছিল অনুশ আগরওয়াল। সেই প্রথম ঘোড়ায় চড়া। তার পর থেকেই ঘোড়ার সঙ্গে প্রেম। সেই ঘোড়াই অনুশকে সোনা এনে দিল এশিয়ান গেমসে। ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জিতেছেন অনুশ। বাংলার আরও এক জন উঠেছেন এশিয়ান গেমসের পোডিয়ামে। অল্পের জন্য টোকিয়ো অলিম্পিক্সে যেতেRead More →

পদ্মার চেয়ে ‘আপন’ দিঘা! বাংলাদেশের ইলিশ পাইকারি বাজারেই ধুঁকছে, কেনার লোক নেই

কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানি করেছিলেন এ পার বাংলার ব্যবসায়ীরা। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তাঁরা। ইলিশ তো বিক্রিই হচ্ছে না! পাইকারি বাজারের গণ্ডি পেরিয়ে এখনও খুচরো বাজারে পৌঁছয়নি আমদানিকৃত ইলিশের অধিকাংশ। তাই পদ্মার ইলিশে এ বার বিপুল ক্ষতিরRead More →

১০ গোল ইস্টবেঙ্গলের, কলকাতা লিগে খিদিরপুরের বিরুদ্ধে হ্যাটট্রিক বিষ্ণু, মহীতোষের

কলকাতা লিগের খেলায় ঘরের মাঠে খিদিরপুরকে গোলের মালা পরালো ইস্টবেঙ্গল। ১০ গোল দিল তারা। লাল-হলুদের হয়ে হ্যাটট্রিক করলেন বিষ্ণু পিভি ও মহীতোষ রায়। গোটা ম্যাচ জুড়ে একপেশে খেলা হল। এই জয় লিগের পরবর্তী ম্যাচের আগে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল।Read More →

রোগীর মৃত্যুতে চিকিৎসকের কাছে মোটা টাকার ক্ষতিপূরণ দাবি, রামপুরহাটে আন্দোলনে চিকিৎসক সংগঠন

 রোগী মৃত্যুর ঘটনা ঘটলেই পোয়াবারো দুষ্ট চক্রের। মৃতের পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতিপূরণের নামে বেসরকারি নার্সিংহোম থেকে কর্তব্যরত চিকিৎসকদের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই তাদের কাজ। এরকমই কিছু দুষ্ট চক্রের অত্যাচারে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রামপুরহাট শাখা। তাদের দাবি, অবিলম্বে দুষ্ট চক্রের মাথাদেরRead More →

মুখ্যমন্ত্রীর পায়ে চোট, না মনে চোট? এত টাকা খরচ করে বিদেশ সফর সারলেন কিছু তো পেলেন না: দিলীপ ঘোষ

 সোমবার সাতসকালে খড়্গপুরে এক চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপালের পদত্যাগের ইচ্ছা প্রকাশ, রাজ্যে ডেঙ্গির প্রভাব বৃদ্ধি সহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন। মমতার পায়ের চোট: পায়ে চোট, না মনে চোট?Read More →

নয়া অবতারে ফিরছে পিএফআই? হাত পা বেঁধে সেনা কর্মীর পিঠে সবুজ কালিতে লেখা হল নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের নাম

 ২০২২ সালে কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করেছে মৌলবাদী সংগঠন পিএফআইকে, কিন্তু গোপনে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি বলে অভিযোগ উঠেছে আগেও। এবার কেরলের বাসিন্দা এক সেনা কর্মীর ওপরে হামলার ঘটনায় পিএফআই- এর নাম উঠে এসেছে। অভিযোগ, দড়ি দিয়ে হাত-পা বাঁধা হয় ওই জওয়ানের। তার পিঠে ইংরেজিতে লিখে দেওয়া হয় পিএফআই। এইRead More →

Corona Virus: ফের চোখ রাঙাবে করোনা! বিস্ফোরক দাবি চিনের বিখ্যাত ভাইরোলজিস্ট ‘ব্যাটওম্যানের’

ডাঃ শি ঝেংলি, একজন বিখ্যাত চিনা ভাইরোলজিস্ট। তিনি ‘ব্যাটওম্যান’ নামেও পরিচিত। পশু থেকে উৎপত্তি হয় এমন ভাইরাসগুলির বিষয়ে বিস্তৃত অধ্যয়নের জন্য তাঁকে এই নামে ডাকা হয়। তিনি একটি নতুন করোনভাইরাসের সম্ভাব্য উত্থানের বিষয়ে একটি সতর্কতামূলক কথা জানিয়েছেন। ডাঃ শি কোভিড-১৯ মহামারীর বিধ্বংসী প্রভাব থেকে শিক্ষা নিয়ে বিশ্বব্যাপী প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।Read More →

এশিয়ান গেমসে সোনা জিতে অলিম্পিক্সে চোখ, সেখানেও ক্রিকেট চাইছেন ভারতের মহিলা ক্রিকেটার

এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ভারত। সোনা জিতে নেন স্মৃতি মন্ধানারা। ভারতীয় ওপেনার এ বার অলিম্পিক্সে খেলতে চান। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। এশিয়ান গেমসে সোনা জিতেছেন তাঁরা। এ বার অলিম্পিক্সেও ক্রিকেট চাইছেন স্মৃতি। অলিম্পিক্স বা এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় ক্রিকেটRead More →