CWG 2022: ব্যাডমিন্টনে সোনার হ্যাটট্রিক! সিন্ধু, লক্ষ্যের পরে ডাবলসে জিতলেন সাত্ত্বিক-চিরাগ

কমনওয়েলথ গেমসের শেষ দিনে জ্বলে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকারা। প্রথমে মহিলা ও পুরুষদের সিঙ্গলসে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন সোনা জেতেন। তার পর পুরুষদের ডাবলসে সোনা জিতলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ইংল্যান্ডের লেন বেন ও ভেন্ডি সিনকে স্ট্রেট গেমে হারালেন তাঁরা। খেলার ফল সাত্ত্বিকদের পক্ষে ২১-১৫, ২১-১৩। ইংল্যান্ডেরRead More →

Victoria Memorial: টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা গায়েব! গ্রেফতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক কর্মী

বছর তিনেক ধরে টিকিট বিক্রির টাকা হাতানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৩ লক্ষ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার করা হল ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক কর্মীকে। ওই কর্মীর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ দায়ের করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে। তার পরেই রবিবার রাতে রিজেন্ট পার্ক থেকে অভিযুক্ত করণিককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রেRead More →

CWG 2022: শেষ দিনে টেবিল টেনিসে জোড়া পদক, সোনা শরথ কমলের, ব্রোঞ্জ জিতলেন জি সাথিয়ান

ব্যাডমিন্টনে সোনার হ্যাটট্রিকের পর এ বার কমনওয়েলথে টেবিল টেনিস থেকেও এল সোনা। পুরুষ সিঙ্গলস ফাইনালে অচন্তা শরথ কমল হারালেন ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে। অন্য দিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে জি সাথিয়ান হারালেন পল ড্রিঙ্কহলকে। ৪০ বছরের শরথের সম্ভবত এটাই শেষ কমনওয়েলথ। সোনা জিতে প্রতিযোগিতা স্মরণীয় করে রাখলেন তিনি। কমনওয়েলথে পুরুষ সিঙ্গলসে এইRead More →

Indian Museum Firing: সহকর্মীদের আচরণে অবসাদ,জাদুঘরকাণ্ডে অভিযুক্ত CISF জওয়ান করতে চেয়েছিলেন আত্মহত্যা

জাদুঘরে সিআইএসএফ জওয়ানের তাণ্ডবের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, পুলিশি জেরায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ান অক্ষয়কুমার মিশ্র দাবি করেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল। এই আবহে তিনি আত্মহত্যা করবেন বলেও স্থির করেছিলেন। গতমাসে স্ত্রীকে ফোন করে আত্মহত্যার ইচ্ছাও প্রকাশ করেছিলেন অক্ষয়। ধৃত জওয়ানেরRead More →

JEE Main 2022 Result: প্রকাশ হল দ্বিতীয় সেশনের রেজাল্ট, কীভাবে দেখবেন ফলাফল?

প্রকাশিত হল JEE Mains 2022-র Session 2-র ফলাফল। বিষয়টি নিয়ে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আনুষ্ঠানিকভাবে আজ সকালে ফলাফল ঘোষণা করা হয়। এনটিএ-র জেইই ওয়েবসাইট – jeemain.nta.nic.in-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর মোট ৬.২৯ লাখ পড়ুয়া জেইই মেন পরীক্ষায় বসেন। গত ২৫ থেকে ৩০ জুলাই এইRead More →

Sri Lanka: চিনা জাহাজের নোঙর করা পিছিয়ে দিল শ্রীলঙ্কা! নেপথ্যে কি ভারতের চাপ? বৈঠক চায় বেজিং

চলতি মাসে হামবানটোটা বন্দরে চিনা জাহাজের নোঙর করা পিছিয়ে দেওয়ার পর শ্রীলঙ্কার সঙ্গে জরুরি বৈঠকে বসতে চায় চিন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলির দাবি, ভারতের চাপে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে রনিল বিক্রমসিঙ্ঘে সরকার। তাদের আরও দাবি, এ বিষয়ে ইতিমধ্যেই প্রেসিডেন্ট বিক্রমসিঙ্ঘের সঙ্গে চিনের দূত কুই ঝেনহংয়ের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। যদিও প্রেসিডেন্টের অফিস থেকেRead More →

ISRO: হারিয়ে গিয়েছে শেষ পর্যায়ের তথ্য, ইসরো বলল উৎক্ষেপণ ব্যর্থ

প্রাথমিক বিপত্তি কাটিয়ে ক্ষুদ্রতম রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। কিন্তু সেটি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছয়নি বলে জানিয়েছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা এ-ও জানান, যে দু’টি কৃত্রিম উপগ্রহ ওই রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল, সেগুলি আর ব্যবহারযোগ্য নয়। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আজ সকালে দু’টি কৃত্রিম উপগ্রহ নিয়েRead More →

CWG 2022: হরমনপ্রীতের ব্যাটেও শেষ রক্ষা হল না, কমনওয়েলথ ক্রিকেটে সোনা অধরাই ভারতের

কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হল না। হরমনপ্রীত কৌরের দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। জেমাইমা রদ্রিগেসও ৩৩ রান করলেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ কোনও ব্যাটার না থাকার ফল ভুগতে হল। অস্ট্রেলিয়ার আট উইকেটে ১৬১Read More →

India vs West Indies: ১০০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ, পঞ্চম ম্যাচেও অনায়াস জয় ভারতের

দলের চার গুরুত্বপূর্ণ সদস্যকে বিশ্রামে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তা-ও জিততে পারলেন না নিকোলাস পুরানরা। ভারতের সাত উইকেটে ১৮৮ রানের জবাবে ১৫.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ঠাসাRead More →

Anubrata Mondal: এসএসকেএম হয়ে আসতেই হবে নিজাম প্যালেসে! অনুব্রতকে নির্দেশ সিবিআইয়ের

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে হাজির হতে হবে। এবং সেটা সোমবারই। এসএসকেএমে চিকিৎসার পরে হলেও নিজাম প্যালেসে যেতে হবে কেষ্টকে। তৃণমূল নেতার চিঠির উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর। সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরের হাজিরা হতে বলেছিল সিবিআই। কিন্তু রবিবার তৃণমূল নেতা মেল মারফতRead More →