আইপিএলের ১৩ কোটি টাকার ক্রিকেটার নেই ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপের দলে! অ্যাশেজ়ে ভাল খেলায় সুযোগ পেসারের

আইপিএলের ১৩ কোটি টাকার ক্রিকেটার নেই ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপের দলে! অ্যাশেজ়ে ভাল খেলায় সুযোগ পেসারের

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে প্রতিযোগিতা। বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। জায়গা পাননি আইপিএল নিলামে ১৩ কোটি পাওয়া ক্রিকেটার।

বিশ্বকাপের দলে নেওয়া হয়নি লিয়াম লিভিংস্টোনকে। এ বারের নিলামে ১৩ কোটি টাকায় তাঁকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই করে ইংরেজ অলরাউন্ডারকে কিনেছে তারা। কিন্তু সেই ক্রিকেটার বিশ্বকাপের দলে ব্রাত্য।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি শেষ বার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন লিভিংস্টোন। ওয়াংখেড়েতে হয়েছিল সেই ম্যাচ। তার পর থেকে জাতীয় দলে ব্রাত্য তিনি। ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৬০ টি-টোয়েন্টি খেলেছেন লিভিংস্টোন। করেছেন ৯৫৫ রান। নিয়েছেন ৩৩ উইকেট। কিন্তু গত এক বছর ফর্ম নেই লিভিংস্টোনের। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভাল খেলতে পারেননি তিনি। তাই এ বার তাঁকে ছেড়ে দিয়েছে বিরাট কোহলিদের দল।

লিভিংস্টোনের পাশাপাশি জায়গা পাননি উইকেটরক্ষক জেমি স্মিথও। ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে ১৯ এক দিন ও পাঁচ টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ। কিন্তু ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে জস বাটলার ও ফিল সল্টের মতো দুই উইকেটরক্ষক ব্যাটার থাকায় স্মিথের জায়গা হয়নি। তবে চোটে থাকা জফ্রা আর্চারকে দলে রেখেছে ইংল্যান্ড।

প্রথম বার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ টং। অ্যাশেজ়ের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫ ও দ্বিকীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন তিনি। সেই কারণেই টংকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিনটি এক দিন ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে তারা। সেই দুই সিরিজ়ে খেলতে পারবেন না আর্চার। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। হ্যারি ব্রুকের নেতৃত্বে এ বার বিশ্বকাপ খেলতে নামবে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.