রাজ্যে ফের ডেঙ্গির বলি দুই, নভেম্বর থেকে দেশের ২০টি কেন্দ্রে প্রতিষেধকের পরীক্ষা শুরু

ধীরে হলেও রাজ্যে একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হচ্ছে। সোমবারও রাজ্যে দু’জনের মারা যাওয়ার খবর মিলেছে। তাঁদের এক জন কলেজপড়ুয়া, অন্য জন গৃহবধূ। যদিও এ বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বেসরকারি সূত্রের খবর, চলতি মরসুমে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মারা গিয়েছেন ৩৩Read More →

রাজ্যের ন’লক্ষ পড়ুয়ার আধার কার্ড নেই, জেলায় শিবির করে কার্ড তৈরির ঘোষণা শিক্ষা দফতরের

রাজ্যের ন’লক্ষ ছাত্রছাত্রীর আধার কার্ড নেই। তাই সেই সব পড়ুয়ার আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, বুধবার ২০ সেপ্টেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হবে। প্রত্যেকটি ব্লকে কম করে দু’টি জায়গায় তাদের আধার কার্ড করেRead More →

গত বছর স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি, কিন্তু এ বার দুর্গাপুজো করবেন অভিষেকের স্ত্রী

এক বছর আগে ঠিক এই সময়ই তাঁরা ভেবেছিলেন, দুর্গাপুজোর সময় শহরে থাকতে পারবেন না। তাই কেরল ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। মেয়েকে নিয়ে ২০২২ সালের দুর্গাপুজোটা দক্ষিণ ভারতেই কাটিয়ে ছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২৪ মার্চ মৃত্যু হয় অভিষেকের। ঘটনাটা মেনে নেওয়াই কঠিন ছিল স্ত্রী সংযুক্তা এবংRead More →

বিশ্বকাপের আগে স্বস্তি শামির, বধূ নির্যাতনের মামলায় জামিন পেলেন ভারতীয় ক্রিকেটার

বধূ নির্যাতনের মামলায় প্রথম বার আদালতে হাজিরা দিলেন মহম্মদ শামি। বিশ্বকাপের আগে মঙ্গলবার আদালতে সশরীরে হাজিরা দেন ভারতীয় ক্রিকেটার। সঙ্গে ছিলেন শামির দাদা মহম্মদ হাসিমও। দু’জনেই জামিনের আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করে দু’জনকেই জামিন দিয়েছেন। শামির আইনজীবী সেলিম রহমান বলেন, ‘‘শামি ও তাঁর দাদা হাসিম আদালতে হাজিরা দিয়েছিলেন।Read More →

নিপায় আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার কোভিডের থেকে অনেকটাই বেশি, সাবধান করে বার্তা কেন্দ্রীয় সংস্থার

নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার কোভিডের সংক্রমণে মৃত্যুর হারের তুলনায় অনেকটাই বেশি! সতর্কতা জারি করে তেমনটাই জানাল কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)। শুক্রবার আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব বহল শুক্রবার জানিয়েছেন, নিপা ভাইরাসের আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশ। অন্য দিকে কোভিডে আক্রান্তদের মধ্যে মৃত্যুরRead More →

ড্রোনে জঙ্গি নামানোর পরীক্ষা চালাচ্ছে লস্কর! ভারতে জঙ্গি অনুপ্রবেশের নয়া কৌশল পাকিস্তানের?

ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে মাদক এবং অস্ত্র পাচারে জঙ্গিদের কৌশল কি অতীত হতে চলেছে? কাঁটাতার পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও কি অতীত হবে অদূর ভবিষ্যতে? সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যে ভিডিয়ো প্রকাশিত হয়েছে নিউজ ১৮-এ। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। কাঁটাতার পেরিয়ে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাRead More →

কাশ্মীরের অনন্তনাগে আহত আরও দুই জওয়ান! নিখোঁজ এক, জঙ্গিদের পরাস্ত করতে কড়া অভিযান বাহিনীর

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের ঘন জঙ্গলে বৃহস্পতিবার সেনা-জঙ্গি সংঘাতে আহত দুই সেনা জওয়ান। পাশাপাশি নিখোঁজ আরও এক জওয়ান। বুধবার জঙ্গিদের গুলিতে দুই সেনাকর্তা এবং এক পুলিশকর্তার মৃত্যুর পর বৃহস্পতিবার জঙ্গিদের কোণঠাসা করে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। গভীর রাত পর্যন্ত চলে তুমুল সংঘর্ষ। তখনই জঙ্গিদেরRead More →

ক্রিকেটের বিগ্রহ সৌরভ ব্যাট ধরলেন কলকাতার ফুটবলের হয়ে, লা লিগার বৈঠকও দেখল ‘দাদাগিরি’

তিনি ক্রিকেটের বিগ্রহ। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কও বটে। তিন বছর ধরে ভারতের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসকের পদে থেকেছেন। কিন্তু ফুটবল তাঁর হৃদয়ের খুব কাছাকাছি। মাদ্রিদে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মউ সাক্ষর অনুষ্ঠানে নিজেই বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বস্তুত, বৃহস্পতিবার মাদ্রিদের মঞ্চে সৌরভ ব্যাট চালিয়েছেন ফুটবলের হয়ে। আসলে কলকাতার ফুটবলের হয়ে।Read More →

‘লক্ষ্মীবার’-এ দফায় দফায় বর্ষণ, নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। অফিস, স্কুলের জন্য রওনা হতেই বৃষ্টিতে আটকে প়ড়লেন নিত্যযাত্রীরা। কখনও ঝমঝমিয়ে, কখনও ঝিরঝিরে ধারায় বৃষ্টি পড়ে চলেছে। কিন্তু সেই বৃষ্টি থামার নাম গন্ধ নেই। সকাল হতে না হতে কলকাতা শহরের দৃশ্য এমনই। রাজ্যের কয়েকটি জেলাতেও সকাল থেকে গান ধরেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রেRead More →

নিজের মন্ত্রিসভার বৈঠকে ধন্যবাদের বন্যায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জি২০ বৈঠকের সফল আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাশ করাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রস্তাবটি পেশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয় বলে জানিয়েছেন মন্ত্রিসভার আর এক সদস্য, কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ বলেন, “দেশের মাটিতে জি২০ শীর্ষ বৈঠকের সফল আয়োজনRead More →