‘হামাস পাচ্ছে ইউনিসেফের মেডিক্যাল কিট’! গাজ়ায় তাই আন্তর্জাতিক সাহায্যে ‘না’ ইজ়রায়েলের

আমেরিকার প্রেসিডেন্ট জ়ো বাইডেনের পশ্চিম এশিয়া সফরের আগে গাজ়ার উপর বিধিনিষেধ আরও কঠোর করল ইজ়রায়েল। ৩৬৫ বর্গকিলোমিটারের ওই ভূখণ্ডের ২৩ লক্ষ প্যালেস্তিনীয় বাসিন্দার জল, খাবার, বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়েছিল আগেই। এ বার সেখানে আন্তর্জাতিক ত্রাণসামগ্রী পাঠানোর উপরেও বিধিনিষেধ জারি করল ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। গত ৭Read More →

শ্রীভূমি-জটে ঠায় দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্স, মুহুর্মুহু হুটার বাজিয়েও এগোতে পারল না একচুল, সঙ্কটে রোগীপ্রায় পৌনে এক ঘণ্টা ধরে গাড়ি নড়ছে না ভিআইপি রোডে।

মুহুর্মুহু হুটার বাজিয়েও অ্যাম্বুল্যান্স একচুল এগোতে পারেনি। এ দিকে, সেই অ্যাম্বুল্যান্সের ভিতরে শুয়ে থাকা, হৃদ্‌রোগে আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার আচমকাই অবনতি হয়েছে। তাঁকে স্থিতিশীল রাখতে অ্যাম্বুল্যান্সের মধ্যে জরুরি পরিস্থিতির ওষুধ দেওয়াও শুরু করেছেন মেডিক্যাল টেকনোলজিস্ট। প্রমাদ গুনছেন অ্যাম্বুল্যান্সের চালক। শেষে কোনও ভাবে গাড়ি ঘুরিয়ে, অন্য পথ দিয়ে রোগীকে নিয়ে সেইRead More →

রাশিয়ার কাতুসা, চিনা ফজ়র, ইরানের ফলঘ, ইজ়রায়েলে হামলা চালাতে আর কী কী অস্ত্র হিজ়বুল্লার?

ভ্রাতৃপ্রতিম প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের তুলনায় যোদ্ধার সংখ্যা দ্বিগুণের বেশি। অস্ত্রসম্ভারেও অনেক এগিয়ে লেবাননের শিয়া গোষ্ঠী হিজ়বুল্লা। নানা ক্যালিবার এবং পাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্রও! গত চার দিনের সঙ্ঘাতের ফল বলছে, উত্তর সীমান্তে পুরোদস্তুর যুদ্ধ শুরু হলে গাজ়ার মতো নিরঙ্কুশ আধিপত্য দেখানো কঠিনRead More →

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র! আমরা যাঁকে স্মরণ করি শুধু মহালয়ার আগে! লজ্জা বললেও কম

কী বলব? জাতীয় লজ্জা? হ্যাঁ, তাই! নইলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলে অসীম ক্ষমতাধর, বিরল প্রতিভার, পেশা ও ব্যক্তিজীবনে এক হাজার শতাংশ উজাড় করে দেওয়া মানুষটিকে শুধু মহালয়ার আগে পরে আমরা স্মরণ করি!!! একে জাতীয় লজ্জা ছাড়া কী বলব, বলুন তো? রেলের চাকরির পাট গুটিয়ে আকাশবাণী-তে গিয়ে কী না করেছেন তিনি! বেতারRead More →

‘টাকা-উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন মহুয়ার’, স্পিকারের কাছে চিঠির সঙ্গে নালিশ সিবিআইকেও

এক ব্যবসায়ীর থেকে অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই অভিযোগ তুলে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই চিঠিতে অবিলম্বে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্তের দাবি করা হয়েছে। তাঁর সাংসদ পদ কেড়ে নেওয়ার আবেদনও রয়েছে। একই সঙ্গে আইনজীবী অনন্ত দেহাদরিRead More →

PM Narendra Modi: নবরাত্রির জন্য নতুন গান লিখলেন প্রধানমন্ত্রী! বললেন, ‘আসুন, উৎসবের ছন্দে মাতুন’..

‘লেট দ্য ফেস্টিভ রিদমস এমব্রেসড এভরিওয়ান’! স্বয়ং প্রধানমন্ত্রীর বার্তা! আজ, রবিবার সকালেই এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছেন–নবরাত্রি আসছে, আর আমি খুবই খুশি যে, আমি গত কয়েক সপ্তাহে লেখা একটি গার্বা আমি শেয়ার করতে পারছি।  গার্বা বা গার্বো গুজরাটের খুব প্রাচীন সংস্কৃতি। নবরাত্রি পালনেরRead More →

খোলা বাজারে রেশনের গম বিক্রি করতেন বাকিবুর, কয়েক কোটি টাকার দুর্নীতি, খতিয়ে দেখছে ইডি

রেশন ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে গম নিয়ে খোলা বাজারে তা বিক্রি করতেন বাকিবুর রহমান। এমনটাই খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে। রেশনের গম নিয়ে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বাকিবুরকে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ইডি সূত্রে খবর, রেশনের খাদ্যসামগ্রী সরবরাহ করারRead More →

গাজ়ায় ধ্বংসস্তূপের নীচে মায়ের দেহ, স্তন্যপান করছে শিশু!দৃশ্য দেখে কেঁদে ফেললেন উদ্ধারকারীরাও

গাজ়ায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইজ়রায়েল। চারদিকে শুধু ধ্বংসের ছবি। বহুতলগুলি গুঁড়িয়ে গিয়েছে। তার নীচে চাপা পড়ে কত মানুষের মৃত্যু হয়েছে, তার কোনও হিসাব নেই। প্রাণ বাঁচাতে গাজ়া ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আহতদের এবং ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা লোকজনকে উদ্ধারের কাজ চলছে সমানতালে।তেমনই একটি বহুতলেRead More →

রাষ্ট্রপুঞ্জের বার্তাতেও থেমে নেই ইজ়রায়েল, বাক্স বিছানা নিয়ে দলে দলে গাজা ছাড়ছেন প্যালেস্তেনীয়রা

গাড়ির মাথায় গদি, বাক্স, বিছানা। দলে দলে গাজ়া শহর ছাড়ছেন নাগরিকরা। উদ্দেশ্য, প্রাণরক্ষা। রাষ্ট্রপুঞ্জ এক বার্তায় বলেছিল, এই পরিস্থিতির ফল মারাত্মক হবে। কিন্তু ইজ়রায়েলের সেনা হুঁশিয়ারি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে গাজ়া না ছাড়লে বিপদ! তখন আর রেয়াত করবে না তারা। প্যালেস্টাইনের এক সাংবাদিক একটি ভিডিয়ো পোস্ট করেছেন এক্স (সাবেক টুইটার)-এ।Read More →

পাকিস্তান ম্যাচে কি শুভমন খেলবেন? খেলার ১৯ ঘণ্টা আগে জানিয়ে দিলেন রোহিত

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের একটাই প্রশ্ন। শুভমন গিলকে কি পাওয়া যাবে? তিনি কি খেলতে পারবেন? খেলার ১৯ ঘণ্টা আগে তার জবাব দিয়ে দিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন, ‘‘শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখব।’’ রোহিতের এই কথা থেকে স্পষ্ট, আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে শুভমন হয়তো খেলবেন। দিল্লিRead More →