বাংলাদেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছুঁল ৫০ হাজার

বাংলাদেশের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, চলতি বছরের ১৬ অগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে অগস্ট মাসের প্রথম ১৫ দিনে ৩১ হাজার ৫৩৮ জন ভর্তি হয়েছেন। সব ডেঙ্গি রোগি যে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন নয়। অনেকে বাড়িতে চিকিৎসা করিয়েছেন। তাঁদের সংখ্যা কর্তৃপক্ষের জানা নেই।Read More →

‘৩৭০ প্রত্যাহার একান্তই অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান আগে সন্ত্রাস বন্ধ করুক’ রাষ্ট্রপুঞ্জে রুদ্ধদ্বার বৈঠকের পরে তোপ ভারতের

পাকিস্তান ‘জিহাদ’এর নামে সন্ত্রাস বন্ধ না করলে আলোচনার প্রসঙ্গই ওঠে না, রাষ্ট্রপুঞ্জের রুদ্ধদ্বার বৈঠকের পরেই সংবাদ মাধ্যমের সামনে গর্জে উঠলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি তথা রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন। তাঁর সাফ যুক্তি, “জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ।” ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরেই পাকিস্তান বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জেRead More →

স্বাভাবিক হচ্ছে উপত্যকা, জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় চালু টুজি ইন্টারনেট পরিষেবা

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, শনিবার সকাল থেকে পাঁচ জেলায় চালু হয়েছে টুজি ইন্টারনেট পরিষেবা। জম্মু, রেয়াসি, সাম্বা, কাঠুয়া, এবং উধমপুর- এই পাঁচ জেলায় প্রাথমিক পরিষেবা চালু হয়েছে। শুক্রবারই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার থেকে খুলবে স্কুল এবং সরকারি দফতর। জম্মুRead More →

সঙ্কটজনক জেটলি, হাসপাতালে গেলেন অমিত শাহ, হর্ষবর্ধন

প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির অবস্থা সঙ্কটজনক। সূত্রের খবর, বর্ষীয়ান বিজেপি নেতার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই শুক্রবার রাতে দিল্লির এইমস হাসপাতালে যান বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন। গত ৯ অগস্ট হাসপাতালে ভর্তি করা হয় জেটলিকে। তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণRead More →

প্রতিরক্ষায় বড় ঘোষণা মোদীর, তিন বাহিনীর মাথায় বসছেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’

লাল কেল্লার মঞ্চ থেকে প্রতিরক্ষা বিষয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ভারতের তিন সেনাবাহিনীকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ‘চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস)’ নিয়োগ করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ভাবনার ঐক্য দরকার। টুকরো টুকরো করে ভাবলে চলবে না। তাঁর কথায়,Read More →

পরিবার পরিকল্পনাও এক ধরনের দেশপ্রেম, রুখতে হবে জনসংখ্যার বিস্ফোরণ: মোদী

জনসংখ্যার বিস্ফোরণ রুখতে পরিবার পরিকল্পনায় জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনার ব্যাপারে জনমানসে সচেতনতা গড়ে তুলতে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলিকেও ভূমিকা নিতে হবে। তাঁর কথায়, “পরিবার পরিকল্পনাও এক ধরনের দেশপ্রেম।” এ দিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যৎ প্রজন্মেরRead More →

জলের সমস্যা দূর করতে ‘জল জীবন মিশন’, বরাদ্দ সাড়ে তিন লক্ষ কোটি টাকা, ঘোষণা মোদীর

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম হলো জল জীবন মিশন। দেশজুড়ে জলের সমস্যা দূর করার জন্য এই প্রকল্পে সাড়ে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন মোদী। মোদী এ দিন লালকেল্লায় দাঁড়িয়ে বলেন, “বৃষ্টি কম হওয়ায় দেশেরRead More →

কাশ্মীরের মানুষ এ বার প্রকৃত অর্থে সমানাধিকার পাবেন, ভাষণে বললেন রাষ্ট্রপতি

প্রত্যাশিত ভাবেই কাশ্মীরে ৩৭০ ধারা রদের সুফল নিয়ে মতামত রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বক্তৃতায় রাষ্ট্রপতি কাশ্মীর ছাড়াও দেশের রাজস্ব, বাণিজ্য, মহিলাদের উন্নয়ন, পরিকাঠামোর বিস্তার ইত্যাদি নিয়েও তাঁর অভিমত ব্যক্ত করেন। রাষ্ট্রপতি বলেন, ৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষ এ বার প্রকৃত অর্থেই সমানাধিকার,Read More →

মোদী, ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ মুক্ত ভারত গড়ার ডাক লালকেল্লা থেকে

গত কাল ১৪ অগস্ট স্বাধীনতা দিবস ছিল পাকিস্তানের। তার আগে এ মাসের গোড়াতেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছিলেন, তাঁদের স্বাধীনতা দিবস থেকে ইসলামাবাদ হবে প্লাস্টিক মুক্ত। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, প্লাস্টিক ব্যাগ উৎপাদন থেকে তার ব্যবহার সবই ১৪ অগস্ট থেকে নিষিদ্ধ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করলেনRead More →

সতী, বাল্যবিবাহের মতো তিন তালাকও মহিলাদের সম্মানের বিরুদ্ধে, তাই বন্ধ করেছি: মোদী

গত কয়েক সপ্তাহে কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস ছাড়াও আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করা হয়েছে। এ বার থেকে কেউ তিন তালাক দিলে তার বিরুদ্ধে অভিযোগ করা হলে ব্যবস্থা নেবে পুলিশ। এই সিদ্ধান্ত যে ভারতের মুসলিম বোনেদের সুরক্ষার জন্য নেওয়া, তা এ দিনRead More →