“যতটা কুলোবে, ততটা দেব”, পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের বার্তা মমতার

পে কমিশনের সুপারিশের পরে যতটা কুলোবে সরকার ততটাই দেবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট জমা পড়ার আগেই কার্যত নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা। আর তাতে কতটা বেতন বাড়বে তা নিয়ে তৈরি হল ধোঁয়াশা। আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে পাঁচবার সময়সীমা বৃদ্ধি পাওয়া ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ।Read More →

উত্তর ভারতে ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৩০, সতর্কতা জারি দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশে

উত্তর ভারতে বন্যা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। উত্তর ভারতের চার রাজ্য, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সবথেকে খারাপRead More →

হাঁস বলি দিয়ে লোকদেবী মনসার পুজোয় মাতেন সবাই, বনধের চেহারা নেয় পুরুলিয়া

সারা বাংলাতেই শ্রাবণ সংক্রান্তির দিন তাঁর আরাধনা হয়। কিন্তু পুরুলিয়ার জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের কাছে লোকদেবী মনসার বন্দনা অন্য মাত্রা পায় প্রতি বছরই। তাঁদের বিশ্বাস দেবীকে তুষ্ট রাখলে সর্পদংশনের ভয় কমে যায় অনেকখানি। আর তাই এ দিন প্রতিটি পরিবার দেবীকে নিবেদন করেন অন্তত একটি হাঁস। মনসা পুজোয় অঘোষিত বনধের চেহারা নেয়Read More →

সংরক্ষণ প্রশ্নে ‘সুস্থ তর্কের’ প্রস্তাব মোহন ভাগবতের

রবিবার দিল্লিতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে সঙ্ঘের শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাসের উদ্যোগে ‘জ্ঞান উৎসবে’ গিয়েছিলেন সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেখানেই তিনি বলেন, সংরক্ষণ নিয়ে আগেও তিনি অনেক কথা বলেছেন। কিন্তু সে ক্ষেত্রে প্রধান বিষয় থেকে বেরিয়ে গিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বেশি। এমনকী আলোচনার মধ্যে রাজনীতি ঢুকে পড়ায়Read More →

আজ থেকে খুলছে প্রাইমারি স্কুল, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করাই চ্যালেঞ্জ প্রশাসনের

জম্মু-কাশ্মীরে পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। আজ থেকেই কাশ্মীরের কিছু জায়গায় ফের খোলা হচ্ছে স্কুল। কিন্তু এই পরিস্তিতিতে স্বাভাবিক ভাবে সব পরিষেবা চালু করাটাই প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। কারণ গত দু’সপ্তাহ ধরে উপত্যকার বেশিরভাগ এলাকা কার্যত স্তব্ধ। শুক্রবার জম্মু-কাশ্মীরের চিফ সেক্রেটারি বিভিআর সুব্রহ্মন্যম জানান, সপ্তাহ শেষে সোমবার থেকে ফেরRead More →

মমতাকে অপর্ণা: ‘ম্যাডাম সিএম ব্যবস্থা নিন! শিক্ষকদের উপর পুলিশি হামলা-যৌন হেনস্থা, সরকার করছে কী?

পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের তীব্র প্রতিবাদ করলেন অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন। রবিবার মধ্যরাতে এ ঘটনা নিয়ে টুইট করে অপর্ণা লিখেছেন, “পুলিশ শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। শিক্ষিকাদের যৌন হেনস্তা করা হচ্ছে। রাজ্য সরকার করছে কী?” অপর্ণা জানিয়েছেন, তিনি এখন শহরে নেই। নইলে এক্ষুণি পার্শ্ব শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতেন।Read More →

জন-বিস্ফোরণে চিন্তিত মোদী, জানুন ভারতের জনসংখ্যা নিয়ে ১০ অবাক তথ্য

দেশের জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিস্ফোরণ রুখতে লাল কেল্লা থেকে পরিবার পরিকল্পনায় জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনার ব্যাপারে জনমানসে সচেতনতা গড়ে তুলতে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলিকেও ভূমিকা নিতে হবে। তাঁর কথায়, “পরিবারRead More →

‘কুষ্ঠ রোগীদের ভগবান’ পদ্মশ্রী দামোদর গণেশ বাপাতের জীবনাবসান

প্রয়াত হলেন ছত্তীসগড়ের কুষ্ঠ রোগীদের ভগবান পদ্মশ্রী দামোদর গণেশ বাপাত। শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ছত্তীসগড়ের প্রত্যন্ত আদিবাসী গ্রামে ঘুরে ঘুরে কুষ্ঠ রোগীদের সেবা করাই ছিল তাঁর কাজ। গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন এই কাজ করেই। জেলায় জেলায় কুষ্ঠ রোগীদের সেবাকেন্দ্র গড়ে তোলায়Read More →

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে পাক গোলা, নিহত ল্যান্স নায়েক

৩৭০ ধারা লোপ করার পরে কাশ্মীর যখন ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে, ঠিক তখনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। শনিবার গোলার আঘাতে মারা গিয়েছেন ল্যান্স নায়েক সন্দীপ থাপা। সেনাবাহিনী সূত্রে এই খবর জানানো হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, শনিবার পাকিস্তান রাজৌরি জেলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে অবস্থিত ফরওয়ার্ড পোস্টRead More →

#Breaking: বেপরোয়া ঘাতক জাগুয়ার: আরসালান মালিকের ছেলে গ্রেফতার

প্রবল বৃষ্টির মধ্যে রাতের কলকাতায় প্রথমে মার্সিডিজ ও পরে পুলিশ কিয়স্কে ধাক্কা মারে বেপরোয়া জাগুয়ার। তারপর পিষে দেয় দুই বাংলাদেশি নাগরিককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। গাড়ি ছেড়ে পালালেও ঘটনার কয়েক ঘণ্টা পরেই পুলিশ গ্রেফতার করল ঘাতক গাড়ির চালক আরসালান পারভেজকে। পারভেজ কলকাতার বিখ্যাত বিরিয়ানি চেন আরসালানের মালিকের ছেলে। পুলিশ সূত্রেRead More →