এয়ার ইন্ডিয়া বিক্রি না হলে বন্ধ করতে হবে, স্পষ্ট জনিয়ে দিল কেন্দ্র

বিলগ্নিকরণ যে হবেই সেটা আরও স্পষ্ট হয়ে গেল। সরকারি উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়া হবে বেসরকারি হাতে, বুধবার রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রীর কথায়, এমনিতেই বিপুল ঋণের দায়ে ভুগছে এয়ার ইন্ডিয়া, কাজেই বেসরকারিকরণ না হলে পুরোপুরি ঝাঁপ ফেলে দিতে হবে দেশেরRead More →

ব্যাঙ্কে সরাসরি ১৫ লাখ টাকা দেবে মোদী সরকার, দুঃস্থদের বিরল রোগের চিকিৎসায়

বিরল রোগে আক্রান্তদের জন্য এককালীন ১৫ লক্ষ টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দারিদ্রসীমার নীচে থাকা রোগীরাই পাবেন এই বিশেষ সুবিধা। দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী রোগী এবং মারণব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য রাষ্ট্রীয় আরোগ্য নিধি চালু আছে সারা দেশেই। ১৯৯৭ সাল থেকে চালু রয়েছে এই প্রকল্প। এই কর্মসূচিতে দুঃস্থ রোগীদের আর্থিক সাহায্য দেওয়ারRead More →

মুখ্যমন্ত্রী আমাকে ‘চিজ’ বলেছেন, আমি কোনও বিরূপ মন্তব্য করব না: রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের শঠে শাঠ্যং শুধু তীব্র হচ্ছে না, বরং তা এমন তিক্ততায় পৌঁছে যাচ্ছে যা এককথায় নজিরবিহীন। অন্তত বাংলায় স্বাধীনোত্তর সময়ে রাজভবন ও সচিবালয়ের সংঘাত এত নীচে নামেনি। মঙ্গলবার ৭০তম সংবিধান দিবসের উদযাপন উৎসব হয়েছিল বিধানসভায়। সেই উৎসবে রাজ্যপালকে নিমন্ত্রণ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তুRead More →

‘মন্দা নেই, মন্দা হবে না’, সংসদে ঘোষণা প্রত্যয়ী নির্মলার

দেশজুড়ে তৈরি হওয়া আর্থিক মন্দার আশঙ্কা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে বললেন, অর্থনৈতিক বৃদ্ধি কমেছে, কিন্তু কোনও মন্দা হবে না। বুধবার রাজ্যসভায় নির্মলা বলেন, ‘‘কোনও মন্দা নেই, কোনও মন্দা হবে না।” এদিন রাজ্যসভায় অর্থনৈতির বৃদ্ধির হার ক্রমশ ধীর হতে থাকার প্রসঙ্গ তুলে বিরোধীরা অভিযোগ তোলেন। অনেকেই বলেন, দেশে অর্থনৈতিকRead More →

গান্ধীদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি বদল করা হয়েছে, সংসদে বললেন অমিত শাহ

কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী, তাঁর দুই ছেলেমেয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার নিরাপত্তা খারিজ করা হয়নি, শুধুমাত্র জেড প্লাসে বদল করা হয়েছে। এসপিজি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে একটি বিতর্কের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কোনও ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের অভিপ্রায় নেই বরং আগে কংগ্রেস এ কাজ করেছে বলে জানানRead More →

প্রতিটি বিপিএল পরিবার থেকে একজনের চাকরি, ঝাড়খণ্ড ভোটের ইস্তাহারে ঘোষণা বিজেপির

দু’দিন বাদেই ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রথম পর্ব। তার আগে বুধবার সকালে রাঁচিতে ভোটের ইস্তাহার প্রকাশ করল বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ওই ইস্তাহার প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যের মানুষের কাছে বিজেপির অঙ্গীকার, তাঁদের সরকার হলে দারিদ্র সীমার নীচে থাকা প্রতিটি পরিবার থেকে একজনের চাকরি সুনিশ্চিত হবে। পড়ুয়াদেরRead More →

পাক ষড়যন্ত্র ভেস্তে দিল নয়াদিল্লি, রাষ্ট্রসংঘে ভারতকে সমর্থন আমেরিকা-সহ বাকি দেশগুলির

রাষ্ট্রসংঘের সামনে নিজেদের দেশের জঙ্গি কার্যকলাপ ধামাচাপা দিতে এক নয়া ফন্দি বের করেছে পাকিস্তান। আফগানিস্তানে বসবাসকারী বেশ কিছু ভারতীয়কে জঙ্গি হিসেবে চিহ্নিত করে ভারতকে দায়ী করতে চেয়েছিল তারা। রাষ্ট্রসংঘে এই বিষয়ে আবেদনও করে পাকিস্তান। সমর্থন জানায় চিন। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ বাকি দেশগুলির ভারতকে সমর্থনের ফলে ভেস্তে গেল পাক ষড়যন্ত্র।Read More →

কে লাথি মারল জয়প্রকাশকে? শনাক্ত করল বিজেপি, দেখুন ছবি

নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে গোলমাল সোমবার সকাল থেকে সংবাদশীর্ষে। এদিন করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিপুলখোলা এলাকায় রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকি একটি ঝোপে তাঁকে ফেলে দিয়ে পদাঘাত করতেও দেখা গেছে টিভি ক্যামেরায়। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী। এর পরেই এইRead More →

উপনির্বাচন: অশান্তি করিমপুরে, রাস্তায় ফেলে মার বিজেপি প্রার্থীকে, রিপোর্ট তলব কমিশনের

নদিয়ার করিমপুর আসনে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে মাটিতে ফেলে মারধর করল দুষ্কৃতীরা। করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিপুলখোলা এলাকায় রাস্তায় ফেলে মারধর করা হয় এমনকি একটি ঝোপে তাঁকে ফেলে দিয়ে পদাঘাত করতেও দেখা গেছে টিভি ক্যামেরায়। সেখানে ছিলেন নিরাপত্তাকর্মীরা। এব্যাপারে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপিপ্রার্থী। তাঁকে নিগ্রহের রিপোর্টRead More →

বাংলায় বিজেপি কি বাড়ছে, নাকি রুখে দিয়েছে তৃণমূল, আজ তিন আসনে উপ নির্বাচন বড় ইঙ্গিত দিতে পারে

উপ নির্বাচনের ভোট নিয়ে কবে উত্তেজনা ছিল বাংলায়? হাতে গুণে কয়েক বারই তা হয়েছে। কিন্তু লোকসভা ভোটের পর পর আজ বাংলায় তিন আসনে উপ নির্বাচন নিয়ে শাসক-বিরোধী দুই শিবিরেই উৎকণ্ঠার স্রোত বইছে। কেন? সেই কারণ অনুসন্ধানের আগে জেনে নেওয়া যাক, কোন কোন আসনে উপ নির্বাচন হচ্ছে। খড়্গপুর সদর বিধানসভা থেকেRead More →