বিজেপি কর্মীকে নৃশংস মারধরের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি রাজ্য সরকারকে

ঝাড়গ্রামে বিজেপির যুবমোর্চার কর্মী জিতেন লোহারের উপরে অত্যাচারের ব্যাপারে রাজ্য সরকারকে চিঠি দিল জাতীয় মানবাধিকার কমিশন। ওই কর্মীর উপরে অত্যাচারের ছবি-সহ মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ কমিশনের। বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে জিতেন লোহারকে ফাঁসিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তারপরে তার উপর নৃশংস অত্যাচার করা হয়।Read More →

মহারাষ্ট্র নিয়ে চুপ তৃণমূল, বাংলার শাসক দল কি আশঙ্কায় রয়েছে!

মহারাষ্ট্রে মধ্যরাতের ক্যু-র পর বহু প্রহর কেটে গিয়েছে। কিন্তু তা নিয়ে আশ্চর্যরকম ভাবেই কোনও প্রতিক্রিয়া এখনও জানায়নি তৃণমূল। এমনিতে সর্বভারতীয় রাজনীতিতে যে কোনওরকম ঘটনা-অঘটন নিয়ে হামেশাই তাঁর মতামত জানান মমতা বন্দ্যোপাধ্যায়, বা তাঁর নির্দেশে তৃণমূলের মুখপাত্ররা। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত টু-শব্দও নেই তৃণমূলের মুখে! তবে কি তৃণমূলও আতঙ্কিত! দলনেত্রী মমতাRead More →

বড়দিনের আগেই চালু হবে সল্টলেক ইস্ট-ওয়েস্ট মেট্রো

 প্রতীক্ষার অবসান। বড়দিনের আগেই সল্টলেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে রেলওয়ে সেফটি অফিসারের তরফে ছাড়পত্র চলে এসেছে বলে জানা গিয়েছে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে এই মেট্রো রেল।Read More →

মুখ্যমন্ত্রী দেখুন, “ডোমকলের ছাত্রীরা কেমন অভ্যর্থনা জানিয়েছে আমাকে!”

বুধবার মুর্শিদাবাদের ডোমকলে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একে তো সে জন্য নবান্নের থেকে হেলিকপ্টার চেয়ে তিনি পাননি। উপরি তিনি ডোমকলে ঢোকার মুখে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। কিন্তু এতকিছু সত্ত্বেও ডোমকল কলেজের ছাত্রীরা যে ভাবে তাঁকে অভ্যর্থনা জানান, তাতে যারপরনাই আপ্লুত হয়ে পড়েন ধনকড়। এর পরেই মুখ্যমন্ত্রীকে মেনশনRead More →

ইন্দিরা গান্ধীর জন্মভিটে, ৪ কোটি ৩৫ লক্ষ টাকার আয়কর নোটিস ‘আনন্দ ভবন’-কে

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মেছিলেন এই বাড়িতে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সেই আনন্দ ভবনকে ৪ কোটি ৩৫ লক্ষ টাকার আয়কর নোটিস পাঠাল প্রয়াগরাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই আনন্দ ভবনের দায়িত্ব বর্তমানে জওহরলাল নেহরু মেমোরিয়াল ট্রাস্টের হাতে। এই ট্রাস্টের প্রধান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। প্রয়াগরাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ ট্যাক্স অ্যাসেসমেন্ট অফিসার পিRead More →

নাম পাকিস্তান হলেও ‘না-পাক’ কাজ করে ওরা, তীব্র আক্রমণ রাজনাথ সিংয়ের

ফের একবার পাকিস্তানের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বললেন, নিজেদের দেশের নামের অর্থের প্রতি সুবিচার করতে পারে না পাকিস্তান। সবসময় ‘না-পাক’ কাজ করে তারা। সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন রাজনাথ। দু’দিনের সিঙ্গাপুর সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই এক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি বলেন, “আমাদের একRead More →

হোয়াটসঅ্যাপে তথ্য ফাঁস, কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, সংসদীয় কমিটির বৈঠক আজ

হোয়াটসঅ্যাপে তথ্য ফাঁসের বিষয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হবে আজ। এই কমিটির চেয়ারম্যান কংগ্রেস নেতা শশী থারুর। ৩১ সদস্যের এই কমিটির সামনে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থেকে জানাতে হবে হোয়াটসঅ্যাপে তথ্য ফাঁস রুখতে কী পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই আলোচনায় উপস্থিত থাকতে হবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের আধিকারিকদেরও। তাঁরা এইRead More →

ফের ডেঙ্গিতে মৃত্যু ৫ বছরের শিশুর, এবার শ্রীরামপুরে, ক্ষোভ পুরসভার বিরুদ্ধে

পরপর দু’দিন রাজ্যে ডেঙ্গির বলি ২ শিশু। সোমবার মৃত্যু হয়েছিল লেকটাউনের বাসিন্দা ৩ বছরের অহর্ষি ধরের। মঙ্গল মারা গিয়েছে শ্রীরামপুরের ৫ বছরের সমাপ্তি শর্মা। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সমাপ্তি। রক্ত পরীক্ষা করানো হলে এনএস-১ পজিটিভ ধরা পরে। প্রথমে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয় সমাপ্তিকে। তারপর গত ১৭Read More →

দিল্লির বায়ুদূষণ দূর করতে সাহায্যের হাত বাড়ালেন লিওনার্দো ডিক্যাপ্রিও

পরিবেশ দূষণ রোধ করার জন্য ‘৯৮ সালে একটি সংগঠন গড়েছিলেন হলিউডের তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এবার তিনি ভারত তথা রাজধানী দিল্লির বায়ু দূষণ রোধে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। অস্কার বিজেতা ওই তারকা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, “কিছুদিন আগে দেড় হাজারের বেশি মানুষ দিল্লির ইন্ডিয়া গেটে জড়ো হয়েছিলেন। তাঁদের দাবি, রাজধানীর বায়ুদূষণ রোধেRead More →

বাংলার মুসলমানদের অবস্থা দেশের মধ্যে সবচেয়ে খারাপ, মমতাকে তীব্র আক্রমণ ওয়েসির

সোমবার কোচবিহারের কর্মীসভায় নাম না করে আসাদউদ্দিন ওয়েসির দল মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিম নিয়ে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা কাটার আগেই মিম সুপ্রিমো তথা হায়দরাবাদের সাংসদ ওয়েসি পাল্টা আক্রমণ শানালেন মমতার বিরুদ্ধে। দলের কোর গ্রুপের বর্ধিত বৈঠকে নেতাদের পইপই করে বুঝিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের কর্মীসভায় নাম নাRead More →