‘ভারতের নেপোলিয়ন’ জোরাবার সিং, লাদাখ থেকে গিলগিট-বালটিস্তান ছিল যাঁর দখলে

ভারত তখন শাসন করছে ইংরেজ। লাহোরকে রাজধানী করে রাজত্ব করছিল শিখ সাম্রাজ্য সরকার-্ই-খালসা। শিখ সাম্রাজ্যের অধীনে থেকেও বহু শতাব্দী ধরে নিজের লড়াকু ও স্বতন্ত্র অস্তিত্ব বাঁচিয়ে চলছিল ছোট্ট ডোগরা রাজ্য। যার রাজধানী ছিল জম্মু। রাজা ছিলেন গুলাব সিং জামওয়াল। শিখ সম্রাট রঞ্জিৎ সিং–এর স্নেহধন্য। ১৮০৯ সালের সাট্লেজ সন্ধি মেনে সাম্রাজ্যRead More →

ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়েছিল নাবালিকাকে, আধপোড়া শরীরের লড়াই থামল আজ

এক সপ্তাহের লড়াই থেমে গেল। আধপোড়া শরীরটা আর সাড়া দিতে পারছিল না। আজ, শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হল বছর ষোলোর মেয়েটির। হায়দরাবাদে তরুণী পশুচিকিৎসককে গণধর্ষণের পরে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। মেয়েদের নিরাপত্তা ফের উঠেছে একগুচ্ছ প্রশ্ন। হায়দরাবাদের আগেই উত্তরপ্রদেশের সম্বল জেলায় ঘটে গেছে এমন ভয়ঙ্কর ঘটনা।Read More →

আমি ভারতে নিরাপদ নই কেন, সংসদ ভবনের বাইরে একাই প্রতিবাদ তরুণীর

হায়দরাবাদের কাছে তরুণী পশুচিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত কয়েকদিনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। এর মধ্যে মহিলাদের নিরাপত্তার দাবিতে শনিবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন এক মহিলা। পরে পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়। অভিযোগ, পুলিশ হেপাজতে তরুণীকে মারধর করা হয়েছে। তরুণীর নাম অনু দুবে। বয়স প্রায় ২৫। এদিন সকালেRead More →

লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদী কৈশোরের শেষ দিক কাটিয়েছিল পাকিস্তানে

পাকিস্তানে টিন-এজের শেষ দিক কাটানো যে ব্যক্তি গত বছরই লন্ডনের জেল থেকে মুক্তি পেয়েছে, তাকেই লন্ডন ব্রিজে হামলায় সন্দেহভাজন বলে মনে করছে পুলিশ। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়দার ভাবাদর্শে বিশ্বাসী ২৮ বছর বয়সী উসমান খান এই সন্ত্রাস ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে। ২০১০ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জের হামলায়Read More →

একটি গ্রামেই এক লক্ষ ম্যানগ্রোভ চারা, মোট লাগানো হচ্ছে ১০ লক্ষ

তিন সপ্তাহ পরে ঘূর্ণীঝড় বুলবুল নিয়ে আর কোনও আলোচনা নেই। তবে যাঁরা ভুক্তভোগী তাঁরা জানেন ঝড় চলে গেলেও এখনও স্বাভাবিক হয়নি তাঁদের জীবন। ঘরবাড়ি তো গেছেই, সঙ্গে গেছে ধান, পান, শাকের ক্ষেত। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি আর অসংখ্য গাছ। বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য লবনাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভRead More →

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট শুরু, সেতু উড়িয়ে দিল মাওবাদীরা

শনিবার প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে ঝাড়খণ্ডে। সকালেই জানা যায়, গুমলা জেলায় বিষ্ণুপুরে একটি সেতু উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। তবে হতাহতের কোনও খবর নেই। রাজ্য পুলিশের শীর্ষ কর্তা শশী রঞ্জন জানিয়েছেন, সেখানে ভোটগ্রহণও ব্যাহত হয়নি। এদিন রাজ্যে মোট ১৩ টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। এই প্রথমবার ঝাড়খণ্ডে কোনও শরিক না নিয়েRead More →

#BREAKING: জয়েন্টের প্রশ্ন এবার বাংলাতেও, নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতেও হবে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এই বিষয়ে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। জয়েন্ট এন্ট্রান্সে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও প্রশ্নপত্র করার দাবি বহুদিনের। এর মধ্যেই হঠাৎ করে জয়েন্টের প্রশ্নপত্রে আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতিRead More →

কালীঘাটে গণধর্ষণ, দিনে-দুপুরে দুই নাবালিকাকে তুলে নিয়ে গেল অভিযুক্তরা

ফের গণধর্ষণের ঘটনা ঘটল শহরে। দিনে-দুপুরে কালীঘাট মন্দির চত্বরের দুই নাবালিকা ভিখারিকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক নাবালক-সহ তিনজনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। তাদের কালীঘাট সংলগ্ন আদিগঙ্গার ধারে এক আশ্রমে নিয়ে গিয়েRead More →

রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর স্ত্রীর নামে লুকআউট নোটিস জারি ইডি-র

তিন তিনবার নোটিস পাঠিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি। বাধ্য হয়ে ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাতেও মেলেনি খোঁজ। অবশেষে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। ইডি-র তরফে জারি করা এই নোটিসে বলা হয়েছে, দেশের যে কোনও বিমানবন্দরে গেলেইRead More →

সুন্দরবনে বড়সড় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী

বড়সড় অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জেলায়। বুধবার ঢোলাহাট থানার আমিরপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই বিশাল অস্ত্রভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে সেখান থেকে। সেই সঙ্গে দুই অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।Read More →