দরজা খোলো, কিন্তু দেখে-শুনে

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ১৮টি আসনে জয়লাভের পর রাজনৈতিক চিত্রটি অনেকাংশেই বদলে গিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন খুব দ্রুত তার জমি হারিয়ে ফেলছে, ওই দলের নেতা-কর্মীদের মনেও সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তার আশঙ্কা। পাশাপাশি বিজেপি তার প্রভাব এবং প্রসার যেমন দ্রুত বাড়াচ্ছে, তেমনই বিজেপি নেতা-কর্মীরাও ক্রমশ তেমন আত্মবিশ্বাসীRead More →

তাবড় নেতাদের নাম ছিল সিবিআইয়ের খাতায়, আমাকে বলির পাঁঠা করেছিল, বিস্ফোরক মদন

তিনি ফেসবুক লাইভে আসা মানে কিছু না কিছু হবেই। কিন্তু এতদিন ছিল অন্যরকম। তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের শনিবারের ফেসবুক লাইভ সম্পূর্ণ আলাদা। প্রতিটি সেকেন্ডে বিতর্কের বারুদ ঠাসা। আর সেই ফেসবুক লাইভ থেকেই দলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন মদন। ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়,Read More →

ঊষসী সেনগুপ্তকে হেনস্থা, জামিন সাত অভিযুক্তের

গত সোমবার গভীর রাতে অ্যাপ ক্যাবে চড়ে বাড়ি ফেরার সময় বাইক আরোহীরা হেনস্থা করে মডেল তথা অভিনেত্রী ঊষসী সেনগুপ্তকে। তার পরে সাত জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার পুলিশ তাদের আলিপুর আদালতে পেশ করে। বিচারক ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সকলকেই জামিন দিয়েছেন। সোমবার রাতে এক পাঁচতারা হোটেল থেকে সহকর্মীকে সঙ্গেRead More →

টুইটারে ডগ স্কোয়াডের ছবি দিয়ে রাহুলের কটাক্ষ, জবাব অমিতের

বিশ্ব যোগ দিবসে টুইটারে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের ছবি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাতে দেখা যায়, কুকুরগুলি তাদের প্রশিক্ষকদের যোগ ব্যায়ামের ভঙ্গি নকল করছে। ছবির নীচে রাহুল লিখেছেন, নিউ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিউ ইন্ডিয়া’ ভিশনকে কটাক্ষ করেছেন তিনি। টুইটারে এই ছবি দেখেই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীRead More →

বিপ্লব কোথায়? উত্তরবঙ্গে আরও ভাঙনের মুখে তৃণমূল!

দু’দিন আগেই দ্য ওয়াল-এ প্রথম লেখা হয়েছিল উত্তরবঙ্গের দুটি জেলা পরিষদ হাতছাড়া হতে পারে তৃণমূলের। বৃহস্পতিবার অন্য একটি প্রতিবেদনে লেখা হয়েছিল, দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে গোপন বৈঠক সেরেছেন। আর শুক্রবার থেকেই ‘নিরুদ্দেশ’ তিনি। কোথায় গেলেন বিপ্লব? তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টাRead More →

নজরবন্দি কাঁকিনাড়ায় ফের বোমাবাজি, কেন ফিরছে না শান্তি

জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বদল হয়েছে পুলিশ কমিশনার। তবুও কাঁকিনাড়া বদলাচ্ছে না। শুক্রবার সকালে ফের বোমাবাজির ঘটনা ঘটল কাঁকিনাড়া বাজারে। এমনিতেই বন্ধ দোকানপাট। বাড়ি থেকেও খুব দরকার না হলে বেরোচ্ছেন না স্থানীয়রা। শুনশান কাঁকিনাড়ার রাস্তা ফের কেঁপে উঠল মুহুর্মুহু বোমার শব্দে। কাঁকিনাড়া, ভাটপাড়া-সহ গোটাRead More →

রাঁচির মাঠে প্রধানমন্ত্রী, বরফঢাকা পাহাড়ে ভারতীয় সেনা! দেশ জুড়ে জমজমাট যোগ দিবস

বিশ্ব জুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। ভারতেও ব্যতিক্রম নয়। আজ, ২১ জুন, সকাল থেকেই দেশের নানা প্রান্তে ঘটা করে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যোগব্যায়ামের বিশেষ পৃষ্ঠপোষক, তা সকলেই জানেন। ফলে এই দিবস উপলক্ষে আগে থেকেই প্রচার শুরু করেছেন তিনি। প্রকাশ করেছেন একাধিক যোগশিক্ষারRead More →

যোনি পীঠ কামাখ্যায় যেতে না পারলে অম্বুবাচীতে ঘরেই করুন আরাধনা, মানুন পাঁচ নিয়ম

কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। অসমের কামাখ্যা মন্দির গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত। এটি ৫১ সতীপীঠের অন্যতম। কালিকা পুরাণ-এর মতে, কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। এখানে তাঁর দেহের যোনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তিRead More →

এবার কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে

এটিএম–এর সামনে গিয়ে আপনি হঠাৎ জানতে পারলেন আপনার কাছে এটিএম কার্ডটা নেই। হয় বাড়িতে বা অফিসে ফেলে এসেছেন অথবা হারিয়ে ফেলেছেন আপনার অজান্তেই। অথচ আপনার টাকার দরকার এবং তখনই দরকার। কিন্তু আপনি জানেন এই অবস্থায় এটিএম থেকে অন্তত আপনার পক্ষে কোনও টাকা পাওয়া অসম্ভব। এই অসম্ভব কাজটিই সম্প্রতি সম্ভব হয়েছেRead More →

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের, এ বার বোলপুরে

মাত্র দু’দিন আগে গত মঙ্গলবার নজরুল মঞ্চে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সব কাটমানি ফেরত দাও। তার ২৪ ঘণ্টার মধ্যেই কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। সেটাও আবার খোদ অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমেই। ফের কাটমানি ফেরতের দাবিতে বৃহস্পতিবার তোলপাড় হয়েছে বোলপুর। এRead More →