আইএস যোগ, শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে পাকড়াও চার নব্য জেএমবি জঙ্গি

বাংলায় জাল বিস্তার করার হুমকি আগেই দিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। মাস ঘুরতেই খাস শহরের বুক থেকে ধরা পড়ল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি-র চার সক্রিয় সদস্য। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে এই চারজনকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতেরা হল, — মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদRead More →

#BREAKING: মোটরসাইকেলে করে এসে বসিরহাটে যুবককে কুপিয়ে খুন করল মহিলা

প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেল করে এসে এক যুবককে কুপিয়ে খুন করল এক মহিলা। আজ সকাল পৌনে এগারোটা নাগাদ বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতার চৌরাস্তার মোড়ে ওই ঘটনা ঘটে। ব্যস্ত রাস্তায় উপর আচমকা এমন ঘটনায় হতবাক হয়ে যান মানুষজন। তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।  এরপরেই স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়িয়ে ওই মহিলা, এবং মোটরRead More →

আজ থেকে শুরু দুর্গাপুর-মুম্বই বিমান পরিষেবা, খুশি বাবুল

চোদ্দর লোকসভায় জিতে আসানসোলের সাংসদ হওয়ার পরেই বাবুল সুপ্রিয় দাবি করেছিলেন, দুর্গাপুর ( অণ্ডাল ) থেকে বিমান পরিষেবা চালু হবে। সেই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিও ছিল তা। ২০১৫ সালে চালু হয় দুর্গাপুর থেকে দিল্লি ও হায়দরাবাদের বিমান পরিষেবা। এ বার চালু হতে চলেছে দুর্গাপুর-মুম্বই বিমান পরিষেবা। মঙ্গলবার থেকেই চালু হবেRead More →

‘জন ধন যোজনা’র আওতায় উত্তরপ্রদেশ, বিহারের পরেই পশ্চিমবঙ্গ, দাবি অর্থমন্ত্রীর

চোদ্দর লোকসভায় জেতায় পরেই স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’। বলেছিলেন, দেশের প্রতিটি পরিবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে। প্রথম দিনেই দেড় কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু এখনও পর্যন্ত কত মানুষ এর আওতায় এসেছেন? কোন রাজ্যে কত মানুষ এই যোজনার আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্টRead More →

আদর্শ স্মারক যোজনা, বাংলার ৪ সৌধের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল কেন্দ্র

সারা ভারত জুড়ে বিভিন্ন সৌধ রক্ষণাবেক্ষণ করে থাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার জন্য আলাদা করে কেন্দ্রের তরফে বাজেট ঠিক করা থাকে। এ বার আলাদা করে একটি যোজনা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আদর্শ স্মারক যোজনা। এই যোজনার মধ্যে দেশের ১০০টি সৌধকে চিহ্নিত করে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হবে। তার মধ্যেRead More →

বিধানসভায় উঠল স্লোগান, CM মানে কাটমানি

কাটমানি নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ তো চলছেই। এর মধ্যে সেই ইস্যুতে প্রত্যাশিত ভাবেই উত্তপ্ত হল বিধানসভার অধিবেশন। বাম-কংগ্রেস বিধায়করা অধিবেশন ওয়াক আউট করে লবিতে দাঁড়িয়ে স্লোগান দিলেন, “CM মানে কাটমানি।” বাম-কংগ্রেস বিধায়করা এ দিন দাবি তোলেন, নিচু তলার নেতারা ২৫ শতাংশ নিয়েছে। আর রাঘববোয়ালরা নিয়েছেন ৭৫ শতাংশ। শুধু ২৫ ফেরতRead More →

জম্মু-কাশ্মীরে সংরক্ষণ নিয়ে বিল পেশ করছেন অমিত শাহ

২০০৪ সালে কেন্দ্রীয় সরকার স্থির করেছিল, দেশের সীমান্তবর্তী অঞ্চল ও পাকিস্তান সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে বসবাসকারী ব্যক্তিদের সংরক্ষণের আওতায় আনা হবে। এই মর্মে একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। এবার সেই অধ্যাদেশের বদলে জম্মু-কাশ্মীরে সংরক্ষণ নিয়ে নির্দিষ্ট বিল আসছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার লোকসভায় সেই বিল পেশ করবেন। বিজেপি সভাপতিRead More →

ঝোপে লুকিয়ে প্রাণ ও মান রক্ষা পুলিশের, কাটমানির পরে তোলাতেও ক্ষোভ

সবার হাতে হাতে ঘুরছে সেই ভিডিও। ঝোপের মধ্যে লুকিয়ে মান রক্ষা করছেন এক পুলিশকর্মী। আর তাঁকে ঘিরে রয়েছে উত্তেজিত জনতা। তবে জনতা অতটা অমানবিক নয়। ক্ষুব্ধদেরই কয়েকজন আবার উদ্ধার করেন ওই পুলিশকর্মীকে। এই ঘটনা রবিবার সকালের। পুলিশ অস্বীকার করলেও ভিডিও তো মিথ্যা বলে না। তাই নবদ্বীপের গৌরনগরের ভিডিও এখন ভাইরাল।Read More →

পাত্রসায়রে পথে নামল গুলিবিদ্ধ ছাত্রের সহপাঠীরা

নিরীহ ছাত্রের উপর পুলিশের গুলি চালনার অভিযোগ তুলে এ বার পঠনপাঠন বন্ধ রেখে আন্দোলনে নামলো বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। সোমবার কালো পতাকা নিয়ে ও কালো ব্যাজ পরে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, পুলিশের কাছ থেকে উপযুক্ত জবাব না পাওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভRead More →

#Breaking: কাল জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও বিজেপি-র

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার রাজ্যের সব জেলায় পুলিশ সুপারের দফতর ঘেরাও-এর কর্মসূচি নিল বিজেপি। রবিবার বিকেলে দলের রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। একদিকে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, মানুষের রক্তRead More →