যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত

যুবভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি খারিজ করল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকার এই ঘটনার তদন্তের জন্য যে তদন্তকারী দল বা সিট গঠন করে দিয়েছে, তাদের কাজে এখনই হস্তক্ষেপ করল না আদালত। হাই কোর্ট স্পষ্ট জানায়, আইন মেনেই সিট গঠন হয়েছে। তদন্তের এই অবস্থায় সিট যে পক্ষপাতদুষ্ট, তা বলা যায় না।Read More →