Bengal Weather: রাজ্যে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, বৃষ্টি দুর্যোগের চরম আশঙ্কা জেলায় জেলায়

মেঘলা আকাশ। সকালে কুয়াশা। শনি ও রবিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামীRead More →

জয়ের মুখ থেকে হার মুম্বইয়ের, ৫ রানে জিতে মহিলাদের আইপিএলের ফাইনালে আরসিবি

১২ বলে দরকার ছিল ১৬ রান। ক্রিজ়ে ছিলেন হরমনপ্রীত কৌর। দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেটা হল না। হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনল আরসিবি। মহিলাদের আইপিএলের ফাইনালে উঠল তারা। ব্যর্থ হয়ে মাঠ ছাড়তে হল গত বারের চ্যাম্পিয়ন মুম্বইকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তRead More →

ইডেনে উইকেট-পুজো রিঙ্কুর! পণ্ডিত, গম্ভীরের সামনে অনুশীলন শুরু নাইট ক্রিকেটারদের

আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ইডেন গার্ডেন্সে অনুশীলন করলেন রিঙ্কু সিংহেরা। অনুশীলনের আগে ইডেনের ক্রিজ়ে উইকেটের পুজো করেন রিঙ্কু। তার পরে চার ঘণ্টা অনুশীলন করেন তাঁরা। শুক্রবার অনুশীলনে দলের সব ক্রিকেটার ছিলেন না। বিদেশিরা এখনও যোগ দেননি। রিঙ্কুর সঙ্গে নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার, মণীশ পাণ্ডেরা অনুশীলনRead More →

পুলিশ কমিশনারের পরিবর্তে রিপোর্ট করছেন কালীঘাট থানার ওসি! অসন্তুষ্ট আদালত জবাব চাইল বিনীতের

নির্দেশ কার্যকর না হওয়ায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় পদক্ষেপ হবে না, সেই প্রশ্নও তুলল আদালত। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ‘‘হাই কোর্ট নির্দেশ দিল আর তা মানা হচ্ছে না! এটা কি খেলার জিনিস? পুলিশ নিজেকে কী ভাবছে?’’Read More →

শনি ও রবি মিলিয়ে টানা ৫২ ঘণ্টা কাজ হবে দমদমে, শিয়ালদহে বাতিল ১৪৩টি লোকাল, আশঙ্কা ভোগান্তির

শনিবার মধ্যরাত থেকেই শিয়ালদহের উত্তর শাখায় বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, শনিবার থেকে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে। ইন্টারলকিংয়ের কাজের কারণে টানা ৫২ ঘণ্টা শিয়ালদহ শাখায় মোট ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বেশ কিছু ট্রেনেরRead More →

শিল্পীর কথা সময় বলবে, সময়ের বার্তা দেবে শিল্প! ৩০ বছরে বিশেষ প্রদর্শনী সিমা গ্যালারিতে

শিল্প অনেক কথা বলে। বহু কথা মনে রাখে। মনে করিয়েও দেয়। সময়ের ছাপ ধরে রাখে। বদলে যাওয়া সংস্কৃতি কোনও না কোনও ভাবে শিল্পের কাছে ঋণী থাকে। তাই যে কোনও বিশেষ মুহূর্তের উদ্‌যাপনে শিল্পের মতো সঙ্গীও হয় না আর। সিমা গ্যালারি গত ৩০ বছর ধরে শিল্পের সাধনার অঙ্গ হয়ে থেকেছে। শিল্পRead More →

ICC New Rule: এবার স্টপ ক্লক দেখেই খেলা হবে…বিশ্বকাপ থেকেই বিরাট বদল ক্রিকেটে, জানাল আইসিসি

গতবছর নভেম্বরে আইসিসি (ICC) আহমেদাবাদে বোর্ড মিটিং করেছিল। সেখানে বাইশ গজে আগামীর বদল নিয়ে যা আলোচনা হয়েছিল, তা এবার কার্যকর হতে চলেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শুক্রবার অর্থাৎ আজ বার্ষিক বৈঠক করে। সেখানেই একাধিক সিদ্ধান্তে সিলমোহর পড়ে যায়। যার জেরে আমূল বদলাচ্ছে ক্রিকেট। আগামী ১ জুন থেকে আমেরিকা ও ওয়েস্টRead More →

Drugs Prices Hike: ১ এপ্রিল থেকেই বেড়ে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম…

লোকসভা ভোটের আবহ দেশ জুড়ে। আগামীকালই ঘোষণা করা হবে নির্ঘণ্ট। এর মধ্যে সমস্ত দলই প্রচারের তুঙ্গে। কেন্দ্রীয় সরকার তার নানা প্রকল্প ঘোষণা করছে। সব দলই নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম কমেছে। কিন্তু এরই মধ্যে বড় ঘটনা। দাম বাড়ছে ওষুধের। ‘হোলসেল প্রাইস ইনডেক্স’ (ডাব্লিউপিআই) অনুসারে সরকার ‘ন্যাশনাল লিস্ট অফRead More →

বিহারে শিক্ষকের চাকরির প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা, পরীক্ষার আগেই ২০০ জনকে আটক করল পুলিশ

বিহারের শিক্ষকের চাকরির পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় ২০০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিপিএসসি টিআরই-৩ পরীক্ষার আয়োজন করেছিল রাজ্য সরকার। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন খবর পেয়েই একটি হোটেলে তল্লাশি অভিযান চালায় হাজারিবাগ পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০০ জনের বেশি চাকরিপ্রার্থী পরীক্ষার কয়েক দিন আগে হাজারিবাগের একটি হোটেলে উঠেছিলেন।Read More →

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আয়োজিত হয়েছে ভারতে! পুতিনের ভাগ্য ঠিক করতে ভোটগ্রহণ হচ্ছে কেরলে

কেরলেও চলছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ! ভ্লাদিমির পুতিনই কি আবারও মসনদে ফিরবেন নাকি পালাবদল হবে, তা ঠিক করতেই ভোট দিচ্ছেন সে দেশের বাসিন্দারা। শুক্রবার থেকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া আগামী রবিবার পর্যন্ত চলবে। কিন্তু এই সময়ে রাশিয়ার যে নাগরিকেরা ভারতে রয়েছেন, তাঁরা যাতে ভোটদান থেকে বঞ্চিত না হন, সেইRead More →