blood donation, Medinipur, মেদিনীপুর পৌরসভার ২২ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

“সময় তুমি হার মেনেছে রক্তদানের কাছে, পাঁচটি মিনিট করলে খরচ তিনটি জীবন বাঁচে।” এই মন্ত্রকে পাথেয় করে আজ বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে মেদিনীপুর পৌরসভার ২২ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। তার মধ্যে মহিলাদের সংখ্যা ছিলRead More →

Agnimitra Paul, BJP, Narayangarh, নারায়ণগড়ে বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুনারপুর এলাকায় চন্দন দাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূলের হামলার অভিযোগ উঠেছিল। শুক্রবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল দেখা করলেন বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে। ওই বিজেপি কর্মীর ঘরে ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ। ওই গ্রামে থাকা একটি সরকারি সাবমার্সিবলের পাইপ ভেঙ্গে দেওয়া ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করেRead More →

টি২০ বিশ্বকাপে আর ভারত-পাকিস্তান ম্যাচ নয়! প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দাবি উদ্ধবের শিব সেনার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যাতে আর না হয়, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল উদ্ধব ঠাকরের শিবসেনা। জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলারই বিরোধী এনডিএর অন্যতম শরিক দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে বাবর আজ়মের দলের মুখোমুখি হয়েছেন রোহিত শর্মারা। নিউ ইয়র্কের সেই ম্যাচে পাকিস্তানকেRead More →

না খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, শেষ আটে আমেরিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। শুক্রবার আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল হয়ে যাওয়ায়, সুপার এইটে যাওয়ার সুযোগ থাকল না বাবর আজ়মদের। গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল আমেরিকা। ইতিহাস গড়ল এ বারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। একই সঙ্গে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেRead More →

চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের ম্যাচে কঠিন লড়াই ইস্টবেঙ্গলের, প্রতিপক্ষ কারা?

সুপার কাপ জেতার সুবাদে এ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষের নাম জানা গেল শুক্রবার। তুর্কমেনিস্তানের ক্লাব অল্টিন অসিরের বিরুদ্ধে খেলতে চলেছে তারা। আইএসএলের লিগ-শিল্ড জেতার সুবাদে মোহনবাগান সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলবে। ইস্টবেঙ্গল সুপার কাপ জেতায় তাদের যোগ্যতা অর্জন পর্বেRead More →

অবশেষে বাড়ি ফিরছেন নিথর দ্বারিকেশ, শনিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছবে তাঁর মরদেহ

কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের (৫২) দেহ শনিবার সকালে এসে পৌঁছবে কলকাতা বিমান বন্দরে। রাজ্য সরকারের তরফে দমকলমন্ত্রী সুজিত বসু উপস্থিত থাকবেন বিমানবন্দরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দ্বারাকেশের দেহ কোচি বিমানবন্দরে চলে এসেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ আনাRead More →

শুভেন্দু-দিলীপ কি মুখোমুখি হবেন? সিকিমে আটক সহস্রাধিক পর্যটককে উদ্ধার করা যাবে? দিনভর আর কী

লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের পরে বিজেপির কোর কমিটির বৈঠক বসছে আজ। দলের সল্টলেকের দফতরে সন্ধ্যা ৬টা নাগাদ ওই বৈঠক হওয়ার কথা। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন দিল্লিতে। আজ দুপুর ১টা নাগাদ তিনি কলকাতায় পৌঁছবেন। ওই বৈঠকে রাজ্য বিজেপির কোর কমিটির ২৪ সদস্য ছাড়াও থাকবেন বাংলার দায়িত্বেRead More →

স্কটল্যান্ডকে পাঁচ গোল, দেশের মাটিতে শুরুতেই ইউরো কাপ জমিয়ে দিল জার্মানি

দেশের মাটিতে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে ৫-১ গোলে জিতল তারা। এর মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধে। তিন তরুণ ফুটবলার গোল করেন জার্মানির হয়ে। প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব খারাপ না হলেও জার্মানির সামনে দাঁড়াতে পারল না তারা। জার্মানির হয়ে গোল ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা,Read More →

Governor CV Ananda Bose: ‘রাজভবনে আসতে পারবেন না পুলিসমন্ত্রী’! এবার পাল্টা চাপ বোসের?

ভোট মিটতেই রাজভবন-নবান্ন সংঘাত! ‘আক্রান্তদের রাজ্যপালের দেখা না হওয়া পর্যন্ত রাজভবনে আসতে পারবেন না পুলিসমন্ত্রী’, এবার ‘পাল্টা চাপ’ দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সঙ্গে নির্দেশ, ‘রাজভবনে দায়িত্বে থাকা সব পুলিসকর্মীকে বদলে ফেলা হবে’। ঘটনাটি ঠিক কী? রাজভবনে রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দুশো জন ‘ঘরছাড়া’Read More →

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে? আভাস দিল হাওয়া অফিস, তার আগে শনিবার মুক্তি তাপপ্রবাহ থেকেও

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে? শুক্রবার জানিয়ে দিল হাওয়া অফিস। শুক্রবার বিকালের বুলেটিনে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বন্ধ হচ্ছে বলেও জানিয়েছেন আবহবিদেরা। আবহবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছুRead More →