অর্থের বিনিময়ে মিলত প্রশ্ন, কড়ি ফেললে উত্তর লিখে দিত ‘সলভার গ্যাং’! হাজার কোটি ছাপিয়ে যাবে নিট দুর্নীতি?

একটি দিনের একটি পরীক্ষা। তাতেই উড়েছে কোটি কোটি টাকা! যেমন? পরীক্ষার দিনকয়েক আগেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন গ্রুপ খুলে টাকার বিনিময়ে প্রশ্ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! বিষয়পিছু টাকার অঙ্কটা কমবেশি ১৫ থেকে ২০ লক্ষ। অর্থাৎ চারটি বিষয়ের জন্য ৬০ থেকে ৮০ লক্ষ টাকা! উত্তর লিখে দেওয়ার জন্য ‘সলভার গ্যাং’ও রয়েছে।Read More →

পর পর জঙ্গি হামলার পর কাশ্মীর নিয়ে রবিতেই উচ্চ পর্যায়ের বৈঠকে শাহ, খতিয়ে দেখবেন নিরাপত্তা

জম্মু ও কাশ্মীর নিয়ে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সন্ত্রাসদমনে সেখানে কী কী করণীয়, কোন কোন পদক্ষেপের পথ খোলা আছে, তা আলোচনা করে দেখবেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সেই অনুযায়ী নির্দেশও দেবেন। কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর নিয়ে একটিRead More →

কোপা আমেরিকার দল ঘোষণা বিশ্বজয়ী আর্জেন্টিনার, রোনাল্ডোর প্রাক্তন সতীর্থকে রাখলেন মেসিরা

কোপা আমেরিকা শুরুর ছ’দিন আগে দল ঘোষণা করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ। শুক্রবার রাতে গুয়াতেমালার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ৪-১ গোলে জিতেছে তারা। সেই ম্যাচের পরেই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। দলে জায়গা পেয়েছেন আলেসান্দ্রো গারনাচো।Read More →

Sukanta Majumder, BJP, বিজেপি কর্মীরা কি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে একে একে আত্মঘাতী হবে? ভোট পরবর্তী হিংসা ইস্যুতে সরব সুকান্ত মজুমদার

পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা আত্মহত্যা করুন সেটাই কি চান মুখ্যমন্ত্রী? ভোট পরবর্তী হিংসার ইস্যুতে এমনই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বাধা নিয়ে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মাথা হেঁট করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসা থামার কোনো নাম গন্ধ নেই। এরই মধ্যে বিজেপি কর্মীদেরRead More →

সমাজমাধ্যম থেকে আয় করা সব অর্থ সমাজসেবায় দান করবেন, প্রতিশ্রুতি পন্থের

তাঁর ক্রিকেটের ভক্ত অগণিত সমর্থক। কিন্তু মাঠের বাইরেও যে ঋষভ পন্থের এত অনুরাগী রয়েছেন, সেটা প্রথম বার জানা গেল। শনিবার পন্থ নিজেই জানালেন, ইউটিউবে তাঁর ‘সাবস্ক্রাইবার’-এর সংখ্যা এক লক্ষ পেরিয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ তিনি ভাল কোনও কাজেই দান করবেন। প্রাক্তন থেকে বর্তমান অনেক ক্রিকেটারই ইউটিউব চ্যানেল খুলে নিজেদের মতামতRead More →

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাংলোর অদূরে সরকারি ভবনে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাংলোর অদূরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে সে রাজ্যের সরকারি সচিবালয় চত্বরে থাকা একটি বহুতলে আগুন লাগে। পুলিশের তরফে জানা গিয়েছে, আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কড়া নিরাপত্তায় মোড়া সরকারি সচিবালয়Read More →

রুদ্রপ্রয়াগের পথে দুর্ঘটনা, পাহাড়ি রাস্তায় ২৩ জন যাত্রী নিয়ে খাদে গাড়ি, মৃত ১৪

পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় অলকানন্দা নদীতে পড়ে গেল টেম্পো ট্রাভেলার গাড়ি। তাতে সওয়ার ছিলেন ২৩ জন। পিটিআই জানিয়েছে, শনিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের এই দুর্ঘটনায় ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, শনিবার সকালে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল গাড়িটি। তাতেRead More →

ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ, ফ্লোরিডায় বৃষ্টি না হলেও শুরু করা গেল না খেলা

ফ্লোরিডায় আরও একটি ম্যাচ ভেস্তে গেল। বৃষ্টি না হলেও হল না ভারত বনাম কানাডা ম্যাচ। মাঠের বেশ কিছু জায়গা ভিজে থাকায় আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, খেলা হবে না। ফলে গ্রুপের শেষ ম্যাচ না খেলেই সুপার ৮ খেলতে নামবেন রোহিত শর্মারা। ফ্লোরিডায় গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে। তার প্রভাব পড়েছে খেলায়।Read More →

কলকাতায় কোর কমিটির বৈঠক ছেড়ে কোচবিহারে কেন শুভেন্দু? শোনালেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ

ভোট মিটলেও ‘অশান্তি’ অব্যাহত পশ্চিমবঙ্গে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হিংসার ঘটনার অভিযোগও উঠছে। শুক্রবার কোচবিহারে ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে পাশে নিয়ে তিনি জানান, যত দিন পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে ‘আক্রান্ত’দের বাড়িতে পৌঁছনো হবে না, তত দিন তাঁদের সব দায়িত্ব নেবেRead More →

রবিবার থেকে পর্যটকদের উদ্ধার শুরু হবে সিকিমে, কপ্টার উড়তে না পারলে ভরসা ধসে বিধ্বস্ত সড়কই!

আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ রবিবার থেকেই শুরু করতে চলেছে সিকিম সরকার। শুক্রবার থেকে প্রশাসনিক আধিকারিকেরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন পর্যটকদের আকাশপথে উদ্ধারের ব্যাপারে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় ছিল। সরকারি সূত্রে খবর, রবিবার থেকে যে উদ্ধারকাজ শুরু হবে, তাতে আরRead More →