BJP, Midnapur, মকরামপুরে বিজেপির মহিলা কর্মীকে ধ*র্ষণের প্রতিবাদ, জেলা শাসকের দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, গ্রেফতার দলীয় নেতা- কর্মীরা

 মকরামপুরে বিজেপির মহিলা কর্মীকে ধর্ষণ কাণ্ডে জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সোমবার বিকেলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোয় বিজেপির অনেক নেতা- কর্মীকে আটক করে পুলিশ৷ অন্যদিকে অভিযোগ অনুসারে বিজেপির মহিলাRead More →

হরমনপ্রীতের অর্ধশতরান, জিতে ডব্লিউপিএল জমিয়ে দিল মুম্বই, বিফলে ফুলমালির লড়াকু ইনিংস

উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসকে ৯ রানে হারিয়ে দিল তারা। দিল্লিকে সরিয়ে অল্পের জন্য শীর্ষে ওঠা হল না হরমনপ্রীত কৌরের দলের। তবে আরও একটি ম্যাচ বাকি রয়েছে তাদের। প্রতিযোগিতার সেরা দল সরাসরি ফাইনালে চলে যাবে। ফলে শেষ ম্যাচে আরসিবি-কে হারালেই সরাসরি ফাইনালRead More →

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ বাছল আইসিসি, নেই রোহিত, ভারতের ক’জন সুযোগ পেলেন?

রবিবার শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনালে নিউ জ়‌িল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ভারত। সোমবার সেই প্রতিযোগিতার সেরা দল বেছে নিল আইসিসি। এক জন-দু’জন নয়, মোট পাঁচ জন ভারতীয় সুযোগ পেয়েছেন ১১ জনের দলে। অতিরিক্ত হিসাবে যে ক্রিকেটারকে রাখা হয়েছে তিনিও ভারতীয়। বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, বরুণ চক্রবর্তী এবং মহম্মদRead More →

ছাত্রদের সঙ্গে আলোচনার পর পুলিশের সঙ্গে কথা কর্তৃপক্ষের, আইনি সুরক্ষার আশ্বাস, বৈঠকের পর জট কি কাটছে যাদবপুরে?

বিকেল থেকে দফায় দফায় ছাত্রদের সঙ্গে বৈঠক চলল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে সমঝোতা চূড়ান্ত হল না। কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের আশ্বাস দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আসার দিন বিশৃঙ্খলার ঘটনায় যাঁরা আহত হয়েছিলেন, তাঁদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয়। পাশাপাশি, তদন্তের স্বার্থে যে সব পড়ুয়াকে বার বার থানায় ডেকে পাঠানো হচ্ছে,Read More →

ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন জ়েলেনস্কি! ওভাল অফিসে বেনজির বিতণ্ডা প্রসঙ্গে দাবি বিশেষ মার্কিন কূটনীতিকের

বাগ্‌বিতণ্ডার পরে ক্ষমা চেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি! এমনটাই জানিয়েছেন পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ট্রাম্পের বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই রাষ্ট্রনেতার প্রকাশ্য বাগ্‌বিতণ্ডার পরে ফের আলোচনার টেবিলে বসতে চলেছে আমেরিকা এবং ইউক্রেন। ট্রাম্প এবং জ়েলেনস্কির প্রশাসনের মধ্যে এ বার বৈঠক হবেRead More →

Asha workers, Jalpaiguri, ছয় দফা দাবিতে আন্দোলনে জলপাইগুড়ির আশা কর্মীরা

 একাধিক দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ির আশা কর্মীরা। সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরে সামনে বিক্ষোভ দেখিয়ে মোট ছয় দফা দাবি তুলে দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের এআইইউটিইউসি জেলা কমিটি। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে কর্মবিরতির পথে হাঁটবেন আশা কর্মীরা বলে হুঁশিয়ারি দিলেন এ দিনের আন্দোলন থেকে। শহরে মিছিলRead More →

Bangladesh: বেহাল বদলের বাংলাদেশ, দামি গোরুর বদলে পাতে পড়ছে ২৫০ টাকার ঘোড়া

 বাংলাদেশে গোরুর মাংসের দাম আকাশছোঁয়া। কোথাও ছশো টাকা কোথাও তার থেকেও বেশি। তা বলে ঘোড়ার মাংস! গাজিপুরের হায়দরাবাদে দেদার বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। দাম ২৫০-৩০০ টাকা প্রতি কেজি। বিক্রেতারা বলছেন, মানুষের আগ্রহ বাড়ছে ঘোড়ার মাংসে। ক্রেতাদের অনেকেই বলছেন গোরুর মাংসের মতোই খেতে ভালো ঘোড়ার মাংস। দাম অনেক কম। ফলে ঘোড়ারRead More →

মোহনবাগানে নির্বাচন, ২০ মার্চ বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান কমিটি

আইএসএলের লিগ-শিল্ড জিতে ভারতসেরা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত শনিবার লিগ-শিল্ড হাতেও তুলেছে তারা। এ বার মোহনবাগান ক্লাবেও নির্বাচনী দামামা বেজে গেল। আগামী ২০ মার্চ কর্মসমিতির একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া পাঁচ সদস্যের একটি ইলেকশন বোর্ডের হাতে ক্লাবের সব ক্ষমতা হস্তান্তর করাRead More →

এখনই অবসর নয়, তবে ২০২৭-এর এক দিনের বিশ্বকাপে খেলবেন কি? উত্তর দিলেন রোহিত

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে বসিয়ে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, এক দিনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না। তবে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা ধোঁয়াশা জিইয়ে রাখলেন ২০২৭ বিশ্বকাপে খেলা ঘিরে। জানালেন, এখনও ঠিক করেননি সেই বিশ্বকাপে খেলবেন কি না। ফাইনালে ৭৬ করে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রোহিত। তারRead More →

নতুন সশস্ত্র গোষ্ঠী গড়লেন বাসাদের অনুগামী ব্রিগেডিয়ার, সিরিয়া কি আবার গৃহযুদ্ধের পথে?

শুরুটা হয়েছিল উপকূলীয় শহর লাটাকিয়ায়। গত এক সপ্তাহ জুড়ে তা ছড়িয়ে পড়েছে টারটাস, জ়াবলেহ, বানিয়াস-সহ বিভিন্ন এলাকায় সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হাজারেরও বেশি অনুগামী নিহত হয়েছে। যাঁরা মূলত শিয়া আলাওয়াইট। এই আবহে প্রত্যাঘাতের জন্য আসাদপন্থীরা নতুন সশস্ত্র গোষ্ঠী গড়়লেন সিরিয়ায়। আর সেই সঙ্গেই নতুন করে তৈরিRead More →