১৩ দিনে ৫টি হাতির মৃত্যু! শঙ্কায় ওড়িশার অভয়ারণ্য

১৩ দিনের ব্যবধানে ৫টি হাতির মৃত্যু হয়েছে ওড়িশার কার্লাপাত বন্যপ্রাণী অভয়ারণ্যে। এই ঘটনাটি এই মুহূর্তে খবরের শিরোনামেই শুধু নয়, তা রীতিমতো ভাবাচ্ছে ওই অভয়ারণ্যের কর্তৃপক্ষকে। হাতিগুলির মৃতদেহগুলি জলাশয়ের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে বলে অভয়ারণ্যের অধিকারিকরা জানিয়েছেন। ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই হাতিগুলির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক। তাদের ধারণা,Read More →

ইসলামাবাদে জরুরি অবতরণ, মাঝ আকাশেই বিপাকে কলকাতার বিমান

পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে রবিবার জরুরি অবতরণ করল ভারতীয় বিমান। ভারতের এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করতে বাধ্য হয় এদিন। জ্বালানি ভরার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি (Indian air ambulance) ইসলামাবাদ এয়ারপোর্টে নামে। পাকিস্তানের নিউজ চ্যানেল দুনিয়া নিউজ জানায়, এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি বা সিএএ-র সঙ্গে যোগাযোগ করে। জানায়, তাদের জরুরিRead More →

করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী, ভর্তি হাসপাতালে

করোনা আক্রান্ত গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ৬৪ বছরের রূপানি অজ্ঞান হয়ে যান। বক্তব্য রাখতে রাখতে মঞ্চের মধ্যেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। জানা গিয়েছে রবিবার ভাদোদারার নিজামপুরা এলাকায় তিনি যখন সিভিক পোলের জন্য মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তখনই অজ্ঞান হয়ে যান মুখ্যমন্ত্রী।Read More →

মহারাষ্ট্রে যাত্রীবাহী গাড়ি উলটে মৃত ১৫

মহারাষ্ট্রের জলগাওঁ জেলায় একটি যাত্রীবাহী গাড়ি উলটে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে । সূত্রের খবর,  জলগাওঁয়ের ইয়াবল তালুকের কিনাগাওঁয়ে রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়াRead More →

বিহার থেকে অস্ত্র এনে দিল্লিতে নাশকতার ছক জইশের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি (terrorists) সংগঠন জইশ ই মহম্মদ (JeM) ফের সক্রিয়। পুলিশের বিশেষ রিপোর্ট জানাচ্ছে রাজধানী দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা (terror attacks in Delhi) করেছে জইশ। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানিয়েছেন জম্মু কাশ্মীর পুলিশ প্রধান দিলবাগ সিং। তিনি জানিয়েছেন উপত্যকায় অনুপ্রবেশ ঘটিয়ে সেখান থেকে দিল্লিতে হামলা চালানোর ছক কষা হচ্ছে।Read More →

সোমবার থেকেই সমস্ত টোলপ্লাজায় বাধ্যতামূলক ফাসট্যাগ, বাংলার কী পরিস্থিতি? জানুন

সোমবার থেকে জাতীয় সড়কের সমস্ত টোলপ্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ফাসট্যাগ (FASTag) পদ্ধতি। গাড়িতে তা না থাকলেই দ্বিগুণ টাকা জরিমানা দিয়ে পার করতে হবে টোল প্লাজা। এখনও রাজ্যের প্রায় ৪০ শতাংশ ট্রাক, ৯০ শতাংশ বাসেই লাগানো হয়নি ফাসট্যাগ। অন্যান্য আরও গাড়ি তো আছেই। পরিস্থিতি বুঝে এখন ঘুম ছুটছে পরিবহণ এবং গাড়ি মালিকদেরRead More →

উদ্ধার আরও দেহ, উত্তরাখণ্ড বিপর্যয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৫০

ক্রমশই বাড়ছে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা। গত ৭ ফেব্রুয়ারি তুষারধসের ফলে হড়পা বান হয়। অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বহু গ্রামের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। ক্রমশই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই বিপর্যয়ের পর উত্তরখণ্ডের ওই এলাকা থেকে ৫০টি দেহ উদ্ধার করল বিপর্যয়Read More →

একাধিক সাবগ্লেসিয়াল লেকের জন্যই চামোলিতে দুর্ঘটনা : আইআইএসসি

একাধিক তথ্য উঠে আসছে। সাতই ফেব্রুয়ারি যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরাখন্ডের চামোলি, তার কারণ অনুসন্ধান করে চলেছেন গবেষকরা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি জানাচ্ছে চামোলিতে ঋষি গঙ্গা বানের পিছনে বড় ভূমিকা রয়েছে সাবগ্লেসিয়াল লেকের। একাধিক সাবগ্লেসিয়াল লেক তৈরি হয়েছে ওই এলাকায়। গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বাRead More →

বীণা নয়, দেবী সরস্বতীর হাতে এখানে করোনা ভ্যাকসিন

তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তিনি শ্বেত বসনা। দেবী সরস্বতীর সঙ্গে অসুর নিধনের বা প্রতিপক্ষকে পরাস্ত করার কোনও ছবি কখনও দেখা যায়নি। কিন্তু করোনা আবহ দেবী সরস্বতীকেও অসুর নিধনে নামতে বাধ্য করল। ঝাড়খন্ডের রাঁচিতে যে মূর্তি দেবী সরস্বতীর তৈরি হয়েছে, তা বেশ অভিনব। সরস্বতী পুজোর আগে দেবী সরস্বতীর মূর্তি দেখা গেলRead More →

রাহুলের ‘হম দো হামারে দো’র পালটায় গান্ধী পরিবারকে খোঁচা নির্মলার, কী বললেন অর্থমন্ত্রী

গত বৃহস্পতিবারই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) কেন্দ্রকে তোপ দেগে বলেছিলেন বর্তমান কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন চারজন। পরিবার নিয়ন্ত্রণে ব্যবহৃত হওয়া পুরনো স্লোগানকেই নতুন করে ব্যবহার করে রাহুল বলেছিলেন, ”দেশ চালাচ্ছেন চারজন, হাম দো, হামারে দো।” শনিবার রাহুলকে তারই পালটা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। গান্ধী পরিবার তুলেRead More →