মেঘালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন কংগ্রেস বিধায়ককে নিজেদের দলে নিল তৃণমূল।

ফের উত্তর পূর্বের আরেক রাজ্যে জোর ঝটকা দিল তৃণমূল। সূত্রের খবর, মেঘালয়ের ১৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জনই যোগ দিয়েছেন তৃণমূলে। যার ফলে মেঘালয় রাজ্যে বিরোদীর আসনে এখন তৃণমূল। আর কংগ্রেসকে আরেকটি বড় ধাক্কা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সূত্রের খবর, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে ১৭ জন কংগ্রেসRead More →

খেঁজুরিতে শুভেন্দুর পদযাত্রায় ‘হামলা’, বিধায়কের ভাইকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

খেঁজুরিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পদযাত্রা। সেই পদযাত্রায় উত্তেজনা। হামলা, মারধরের অভিযোগ। দুই বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।   বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের ভাইকে অপহরণের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। একাধিক জায়গায় পথ অবরোধ করা হয়েছে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছেন বিজেপি কর্মীরা। অপরাধীদের দ্রুত গ্রেফতারিরRead More →

বীরভূমে ঢেঁড়া পিটিয়ে বিজেপি কর্মী খুনে অভিযুক্তদের বাড়িতে নোটিস ঝোলাল সিবিআই।

বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় ঢেঁড়া পিটিয়ে অভিযুক্তদের বাড়িতে বাড়িতে নোটিস ঝোলাল CBI। পলাতক অভিযুক্তদের খোঁজে আজ বীরভূমের ইলামবাজারের কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে তৃণমূল কার্যালয়, অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে নোটিস ঝোলান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।  প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন কামারপাড়ায় খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। তাঁকে পিটিয়ে খুনRead More →

ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে Covaxin 50% কার্যকর: গবেষণার ফলাফলে নয়া তথ্য

করোনার ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে ৫০% কার্যকর কোভ্যাক্সিন। চলতি বছর ভারতে সংক্রমণের দ্বিতীয় ওয়েভের সময়ে ১৫ এপ্রিল থেকে ১৫ মে-এর মধ্যে হওয়া গবেষণার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশিত হয়েছে। ক্লিনিকাল ট্রায়ালে ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাক্সিনের আনুমানিক কার্যকারিতা ৬৫% ছিল। তবে রিয়েল ওয়ার্ল্ড রিপোর্টে সেটি দাঁড়াচ্ছে কিছুটা কম। সার্স-কোভি়ড-২-এর বেশি সংক্রামক ভেরিয়েন্টRead More →

Flight: আন্তর্জাতিক উড়ান স্বাভাবিক হবে আগামী সপ্তাহ থেকেই, জানালেন বিমান মন্ত্রকের সচিব

আগামী ৩০ নভেম্বরের পর ভারত থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক উড়ান স্বাভাবিক হবে। বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান যোগাযোগ মন্ত্রকের সচিব রাজীব বনশল। গত অক্টোবরে কেন্দ্রীয় সরকার কোভিড বিষয়ক বিধিনিষেধের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। সেই বিধিনিষেধ অনুযায়ী বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)Read More →

Karnataka Raid: জলের পাইপ থেকে বার হল লক্ষ লক্ষ টাকা, সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি

কর্নাটকের বিভিন্ন জায়গায় বুধবার তল্লাশি চালায় অপরাধ দমন শাখা। আয় বহির্ভূত সম্পত্তির মালিক বিভিন্ন সরকারি অফিসারদের বাড়ি এবং অফিসে অভিযানে চালানো হয়। সেই অভিযানে সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার অপরাধ দমন শাখার প্রায় ৪০০ অফিসার সে রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছেন। অপরাধRead More →

Bank Robbery: দিনহাটার ব্যাঙ্কে ডাকাতিই হয়নি! ১৯ লক্ষ টাকা সরিয়েছেন ক্যাশিয়ার, দাবি পুলিশের

২৪ ঘণ্টার মধ্যে দিনহাটার ব্যাঙ্কে ডাকাতির ঘটনার কিনারা করার দাবি করল কোচবিহার জেলা পুলিশ। এই ঘটনায় বুধবার ব্যাঙ্কের ম্যানেজার, ক্যাশিয়ার এবং এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, মঙ্গলবার দিনহাটার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে কোনও ডাকাতিই হয়নি। ১৯ লক্ষ টাকার ডাকাতির ঘটনাটি আসলে ভুয়ো। তদন্তকারীদের দাবি, ব্যাঙ্ক ডাকাতির ঘটনায়Read More →

সরকারের এজেন্সি নয়; নিরপেক্ষভাবে কাজ করুন, কমিশনকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

হাওড়া পুর-বিল আটকে দেওয়ার পর এবার রাজ্যের পুরভোট নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার তাঁর সঙ্গে সাক্ষাত করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেখানে রাজ্যের সব পুরসভার ভোট একসঙ্গে করানোর কথা বলেন তিনি। পাশাপাশি, কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে পরামর্শ দেন তিনি। কমিশনকে চিঠি দিয়ে সতর্কও করলেন রাজ্যকে। নির্বাচন কমিশনারেরRead More →

কলকাতার দুটি ওয়ার্ডের ভোটার লিস্টে একই ব্যক্তিদের নাম, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির।

শুরু হয়ে গিয়েছে পুরভোটের প্রস্তুতি। আর এই নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার কলকাতা কর্পোরেশনের দুটি ওয়ার্ডের ভোটার লিস্টে কয়েকজন একই ব্যক্তির নাম থাকার অভিযোগ করল বিজেপি। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের। বিজেপির অভিযোগ, ১১৬ এবং ১১৭ নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে বেশ কয়েকজন একই ব্যক্তির নাম রয়েছে। তাঁরাRead More →

Winter Session: তিন কৃষি আইনের জট রেখেই এ বার কেন্দ্র আনছে ব্যাঙ্ক বিল, দোসর হতে পারে বিদ্যুৎ বিল-ও

তিন কৃষি আইন প্রত্যাহারের পরেও কৃষক আন্দোলনে ইতি টানা যায়নি। কৃষকেরা এখন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-র নিশ্চয়তা চেয়ে আইনের দাবি করছেন। সেই জটিলতা কাটার আগেই আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল আনতে চলেছে মোদী সরকার। কৃষক সংগঠনগুলি বিদ্যুৎ আইনের যে সংশোধনী বিলটি হিমঘরে পাঠানোর দাবি তুলেছে, সেটিও সরকারেরRead More →